মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:

শেখ হাসিনাকে আইনগত প্রাপ্তি ভোগ করতে হবে: বাণিজ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:১৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • / 9

বাংলাদেশের নাগরিক হিসেবে শেখ হাসিনা দেশে ফিরতেই পারেন। এজন্য ১৬ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, আরও তাড়াতাড়ি আসলে সমস্যা কী? দেশে ফেরার পর তাকে তার আইনগত প্রাপ্তি ভোগ করতে হবে। মঙ্গলবার সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আয়োজিত সেমিনারে অংশ নেওয়া শেষে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘এতো দেরি কেন, আগে আসলে সমস্যা কী? উনি তো এ দেশেই ছিলেন। দেশ ছেড়ে গেলেন কেন- এই প্রশ্নটা তাকে করার দরকার। দেশের মানুষের রোষানলে পড়ে তাকে দেশ ছাড়তে হয়েছিল।’

এ প্রসঙ্গে মন্ত্রী আরও বলেন, ‘১৫-১৬ বছর বাংলাদেশের কোথাও দু-চারশ-পাঁচশ লোক জড়ো হলেই শেখ হাসিনা ও তার দলের নেতারা আতঙ্কিত হয়ে পড়তেন। পুলিশ দিয়ে ছত্রভঙ্গ করে দিতেন। উনি (শেখ হাসিনা) ১৬ ডিসেম্বর বা যেদিনই আসেন- তাড়াতাড়ি চলে আসেন। উনি তো এ দেশেরই নাগরিক। এ দেশের নাগরিক হিসেবে তার আইনগত যে প্রাপ্তি বাকি আছে সেটা তাকে ভোগ করতে হবে। আমরা চাই তিনি তাড়াতাড়ি চলে আসেন।’

বন্ধ কলকারখানা চালু প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘সরকারি মালিকানাধীন যেসব শিল্প কলকারখানা বন্ধ আছে, সেগুলোর বেশিরভাগই জীবনকাল পাড়ি দিয়েছে। ৬০-৭০ বছরের পুরনো। আমরা এগুলোর তালিকা ও কর্মপন্থা তৈরি করেছি। আগামী বছরের শুরু থেকে টেন্ডার শুরু করব। ৫০ এর অধিক সরকারি শিল্প কারখানা আছে। এগুলোতে ব্যক্তিখাতে বিনিয়োগ আহ্বান করা হবে। এতে কর্মসংস্থান তৈরি হবে, দেশের অর্থনীতিতেও ভূমিকা রাখবে। বড় শিল্প কারখানা করার জন্য যে জ্বালানি চাহিদা রয়েছে সেই চাহিদা পূরণ সাপেক্ষে নতুন কারখানাও হবে, বিনিয়োগও হবে। অনেকেই বিনিয়োগে আগ্রহী হবেন।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শেখ হাসিনাকে আইনগত প্রাপ্তি ভোগ করতে হবে: বাণিজ্যমন্ত্রী

প্রকাশের সময় : ০৬:১৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬