মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:

পাঁচ বছর পর জাতীয় স্টেডিয়ামে ফিরছে ঘরোয়া ফুটবল

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৯:৪৫:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • / 6
পাঁচ বছর পর জাতীয় স্টেডিয়ামে ফিরছে ঘরোয়া ফুটবল
📌 এক নজরে মূল তথ্য:

  • দীর্ঘ পাঁচ বছরেরও বেশি সময় পর আবারও ঘরোয়া ফুটবলের প্রাণচাঞ্চল্যে মুখর হতে যাচ্ছে ঢাকার জাতীয় স্টেডিয়াম।
  • সর্বশেষ ২০২১ সালের সেপ্টেম্বরে জাতীয় স্টেডিয়ামে ঘরোয়া লিগের ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল।

জনতার আদালত স্পোর্টস ডেস্ক — দীর্ঘ পাঁচ বছরেরও বেশি সময় পর আবারও ঘরোয়া ফুটবলের প্রাণচাঞ্চল্যে মুখর হতে যাচ্ছে ঢাকার জাতীয় স্টেডিয়াম। মঙ্গলবার ফেডারেশন কাপের একটি ম্যাচ অনুষ্ঠিত হবে এই ভেন্যুতে। সেখানে দুপুর আড়াইটায় মুখোমুখি হবে ফর্টিস এফসি ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি।

প্রতিদ্বন্দ্বিতার গতিপ্রকৃতি

সর্বশেষ ২০২১ সালের সেপ্টেম্বরে জাতীয় স্টেডিয়ামে ঘরোয়া লিগের ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। সেবার মুখোমুখি হয়েছিল আবাহনী লিমিটেড ও বসুন্ধরা কিংস। এরপর সংস্কারের জন্য দীর্ঘ সময় বন্ধ থাকে দেশের ফুটবলের অন্যতম প্রধান এই ভেন্যু। প্রায় চার বছর ধরে ১৫৮ কোটি টাকা ব্যয়ে সংস্কারকাজ শেষে গত বছরের জুনে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ সামনে রেখে স্টেডিয়ামটি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে হস্তান্তর করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

ক্লাব ও সমর্থকদের পক্ষ থেকে জাতীয় স্টেডিয়ামে ঘরোয়া ফুটবল ফেরানোর দাবি থাকলেও গত বছরের নভেম্বরে ভারতের বিপক্ষে বাছাইয়ের ম্যাচ পর্যন্ত সেখানে কেবল আন্তর্জাতিক ফুটবলই আয়োজন করে বাফুফে। এরপর সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে ১২ লাখ টাকা ব্যয়ে নতুন টার্ফ বসানো হয়। অবশেষে এই স্টেডিয়ামে ফেডারেশন কাপের গ্রুপ পর্বের সাতটি ম্যাচ আয়োজনের ঘোষণা দেয় বাফুফে। দর্শকদের প্রবেশের জন্য ১৪ ও ১৮ নম্বর গেট খোলা থাকবে। তবে টুর্নামেন্টটির নকআউট পর্বের ম্যাচগুলো কোথায় অনুষ্ঠিত হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।

জাতীয় স্টেডিয়ামে ঘরোয়া ফুটবলের প্রত্যাবর্তনকে ঈদের আনন্দের সঙ্গে তুলনা করেছেন রহমতগঞ্জের কোচ কামাল বাবু। গতকাল দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, ‘আমাদের সবার কাছে ব্যাপারটি ঈদের মতো আনন্দের। জাতীয় স্টেডিয়ামে ফুটবল ফেরায় খেলোয়াড়, ক্লাব কর্মকর্তা ও সমর্থকরা উচ্ছ্বসিত। অনেক ফুটবলপ্রেমীও আমাকে ফোন করে ম্যাচগুলোর খোঁজ নিয়েছেন। সত্যি বলতে, এই মাঠে খেলার যে আকর্ষণ, তা ভাষায় প্রকাশ করতে পারব না।’

ম্যাচ পরবর্তী বিশ্লেষণ ও মূল্যায়ন

গ্যালারিতে পুরোনো দিনের মতো সমর্থকদের উপস্থিতিও প্রত্যাশা করছেন বাবু। তবে ম্যাচের সময়সূচি সেক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করেন তিনি, ‘আগের মতো গ্যালারিতে আমাদের কিছু সমর্থক আসবেন বলে আশা করছি। তবে ম্যাচের সময়টাও দর্শকদের মাঠে আসার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয়।’

জাতীয় স্টেডিয়ামে ফেডারেশন কাপের ম্যাচ আয়োজনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ফর্টিসের কোচ মাসুদ পারভেজ কায়সার। তার মতে, এই উদ্যোগ নতুন ফুটবলারদের অনুপ্রাণিত করার পাশাপাশি ভালো মাঠে দলগুলোকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল উপহার দেওয়ার সুযোগ করে দেবে।

জাতীয় স্টেডিয়ামে খেলার স্বপ্ন পূরণ হতে যাওয়ায় উচ্ছ্বসিত ফর্টিসের রাইট-ব্যাক রাসেল হোসেনও। শৈশবের স্মৃতি আর দীর্ঘদিনের লালিত স্বপ্নের কথা জানিয়ে তিনি বলেন, ‘ছোটবেলায় জাতীয় স্টেডিয়ামে মোহামেডান-আবাহনীর ম্যাচ দেখেছিলাম। তখন থেকেই এখানে খেলার স্বপ্ন দেখতাম। এখন সেই স্বপ্ন সত্যি হতে যাচ্ছে। সত্যিই খুব ভালো লাগছে। জাতীয় স্টেডিয়ামে খেলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাঁচ বছর পর জাতীয় স্টেডিয়ামে ফিরছে ঘরোয়া ফুটবল

প্রকাশের সময় : ০৯:৪৫:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬