মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
রিয়ালে বেড়ে ওঠা আরেক ‘নিকো পাজ’কে নিয়ে আর্জেন্টিনা-স্পেনের টানাটানি ‘কেমোথেরাপি কঠিন ছিল, তবে আমি কঠিন’, হাসপাতাল থেকে লিখলেন অভিনেত্রী সোনার চেইন নিয়ে ক্রিকেট মাঠে যত কাণ্ড ‘ব্যাটিংয়ের আউট হওয়াটা তখনও মাথায় ঘুরছিল’, হৃদয়ের ক্যাচ ছাড়া নিয়ে মাকেতা হতশ্রী ব্যাটিংয়ের পর সুযোগ হাতছাড়ার আক্ষেপ শৈলকুপায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১০, ২০ বাড়িঘর ভাঙচুর জাবির নাট্য সংসদ নির্বাচনে ভিপি অর্পণ, জিএস ইন্দ্রাণী রাজবাড়ীতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের ১৭ সদস্যের ঐক্য ফোরাম গঠন একশর নিচে গুটিয়ে বিব্রতকর রেকর্ডে বাংলাদেশ গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০, ককটেল বিস্ফোরণ ও দোকান ভাঙচুর

রিয়ালে বেড়ে ওঠা আরেক ‘নিকো পাজ’কে নিয়ে আর্জেন্টিনা-স্পেনের টানাটানি

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৯:০০:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • / 1
রিয়ালে বেড়ে ওঠা আরেক ‘নিকো পাজ’কে নিয়ে আর্জেন্টিনা-স্পেনের টানাটানি
📌 এক নজরে মূল তথ্য:

  • এক নিকো পাজ এখন জাতীয় দলে।
  • ওদিকে রিয়াল মাদ্রিদ ‘সি’ দলের মাঝমাঠে বেড়ে উঠছেন আরও ছোট এক ‘পাজ।

জনতার আদালত স্পোর্টস ডেস্ক — এক নিকো পাজ এখন জাতীয় দলে। ওদিকে আরেক ‘নিকো পাজ’কে খুঁজে বের করেছে আর্জেন্টিনা। ঠিকানা সেই একই। রিয়াল মাদ্রিদ!মেসির ১০ নম্বর জার্সির সম্ভাব্য উত্তরসূরি পাজের জন্ম স্পেনের তেনেরিফে। বেড়ে ওঠা রিয়ালের বয়সভিত্তিক দলে, মূল দলেও খেলেছেন। স্পেনের হয়ে খেলার সুযোগ থাকলেও আর্জেন্টিনার সাবেক ডিফেন্ডার ও বাবা পাবলো পাজের জন্মসূত্রে ছোট পাজ বেছে নেন আকাশি–সাদা জার্সিকে। মেসি অবসর নেওয়ার পর এখন তো তাঁর জায়গার উত্তরসূরি পাজই।

মাঠের উত্তাপ ও গুরুত্বপূর্ণ মুহূর্ত

ওদিকে রিয়াল মাদ্রিদ ‘সি’ দলের মাঝমাঠে বেড়ে উঠছেন আরও ছোট এক ‘পাজ।’ নাম তাঁর কার্লোস দিয়েজ। বয়স ১৯ বছর। জন্ম মাদ্রিদে। স্প্যানিশ নাগরিকত্বের পাশাপাশি মায়ের জন্মসূত্রে খেলতে পারবেন আর্জেন্টিনার হয়েও। ঝামেলাটাও ঠিক এখানেই। স্পেন ও আর্জেন্টিনা—দুটি দেশই যে তাঁকে খেলাতে আগ্রহী। তবে তাঁকে নিয়ে প্রতিযোগিতায় স্পেন আপাতত এক ধাপ এগিয়ে। স্পেন অনূর্ধ্ব-১৯ দলের হয়ে একটি ম্যাচও খেলেছেন তিনি।রিয়াল মাদ্রিদের ‘সি’ দলের অধিনায়ক দিয়েজ এরই মধ্যে জিতেছেন লিগ, চ্যাম্পিয়নস কাপ, উয়েফা যুব লিগ ও অনূর্ধ্ব-২০ ইন্টারকন্টিনেন্টাল কাপ। গত মৌসুমে করেছেন ২১ গোল। রিয়ালের দ্বিতীয় রিজার্ভ দলটি খেলে স্প্যানিশ ফুটবলের চতুর্থ স্তরে। আর্জেন্টিনার চোখ এড়িয়ে যাওয়ার মতো ফুটবলার নন তিনি। দেশটির সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’ জানিয়েছে, ইউরোপে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) যে ধরনের তরুণ প্রতিভা খুঁজছে, দিয়েজ ঠিক সেই ছাঁচের।

আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-২০ দলের কোচ দিয়েগো প্লাসেন্তে বেশ কিছুদিন ধরেই দিয়েজের খোঁজ রাখছেন। গত নভেম্বরে তাঁকে অনূর্ধ্ব-২০ দলের সঙ্গে অনুশীলন করানোর উদ্যোগও নিয়েছিলেন। কিন্তু খেলোয়াড় ছাড়ার বাধ্যবাধকতা না থাকায় রিয়াল তাঁকে যেতে দেয়নি।কাতারে চলমান অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে মোজাম্বিকের বিপক্ষে আর্জেন্টিনার ২-১ গোলে জয়ের পর স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’র সঙ্গে কথা বলেছেন প্লাসেন্তে। দিয়েজকে নিয়ে তাঁর আগ্রহের কথা লুকাননি, ‘আমরা তাঁর মান সম্পর্কে জানি। চেয়েছিলাম, ফিফার (নভেম্বর) বিরতিতে সে আসুক, যাতে দলের সঙ্গে অনুশীলন করতে পারে।’

ইউরোপে বেড়ে ওঠা ফুটবলারদের দক্ষিণ আমেরিকার ফুটবলের সঙ্গে পরিচিত করানোরও একটা আলাদা মূল্য দেখেন প্লাসেন্তে, ‘আমার মনে হয়, যারা ইউরোপে খেলে বা ইউরোপে যাদের জন্ম, তাদের ফুটবল-জ্ঞানে নতুন কিছু যোগ করে দক্ষিণ আমেরিকার ফুটবল। আমরা তাঁকে (দলে) দেখতে চেয়েছি।’দিয়েজ শেষ পর্যন্ত নিকো পাজের পথেই হাঁটবেন কি না, এমন প্রশ্নে প্লাসেন্তের উত্তর, ‘ঠিক তা–ই।’

কৌশল ও দলগত বিশ্লেষণ

আর্জেন্টিনার বাইরে জন্ম নেওয়া, কিন্তু পারিবারিক সূত্রে আর্জেন্টিনার হয়ে খেলার যোগ্য তরুণদের এএফএ ডাকে ‘ইউরোপিবেস’। ‘ইউরোপা’ ও ‘পিবেস’ শব্দ দুটি মিলিয়ে এই নাম। অর্থাৎ, ইউরোপে জন্ম নেওয়া তরুণ।দিয়েজও আছেন সেই তালিকায়। তাঁকে নিয়ে আর্জেন্টিনার আগ্রহের খবর স্প্যানিশ ফুটবল ফেডারেশনকেও (আরএফইএফ) নড়েচড়ে বসতে বাধ্য করেছে। স্পেন অনূর্ধ্ব-২০ দলের সম্ভাব্য খেলোয়াড়দের তালিকায় তাঁকে রেখেছেন কোচ পাকো গ্যালার্দো। গত জানুয়ারিতে ইতালির বিপক্ষে স্পেন অনূর্ধ্ব-১৯ দলের হয়ে একটি প্রীতি ম্যাচে ৪৫ মিনিট খেলেছেন দিয়েজ।তবে আগামী বছরের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের জন্য স্পেনের হালনাগাদ স্কোয়াডে এখনো জায়গা হয়নি তাঁর। আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর আজারবাইজান ও উজবেকিস্তানে হবে এই টুর্নামেন্ট। সেখানে খেলবে আর্জেন্টিনাও। অর্থাৎ, দিয়েজকে পাওয়ার লড়াইয়ে দুই দেশের সামনে আরও একটি বড় উপলক্ষ অপেক্ষা করছে।

পচেত্তিনোর দুঃস্বপ্নের অভিষেক, ইউনাইটেডকে ৪-০ গোলে উড়িয়ে দিল লিভারপুল

আগামী ২২ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ খেলবে আর্জেন্টিনা। এই টুর্নামেন্টের দলে দিয়েজকে রাখতে চায় এএফএ। সে কারণেই ১১ থেকে ১৪ নভেম্বরের মধ্যে তাঁকে পরখ করে দেখতে চেয়েছিলেন প্লাসেন্তে।দিয়েজ একা নন। তাঁর সঙ্গে আর্জেন্টিনার নজরে ছিলেন রিয়াল একাডেমিতে তাঁর সাবেক সতীর্থ ব্রুনো গ্যালাসিও। গত গ্রীষ্মে রিয়াল ছেড়ে ইতালির ক্লাব লাৎসিওতে যোগ দিয়েছেন এই ফুটবলার। স্পেনের লেইদায় জন্ম নেওয়া গ্যালাসিরও দ্বৈত নাগরিকত্ব রয়েছে। তিনি অবশ্য এরই মধ্যে আর্জেন্টিনার ডাকে সাড়া দিয়েছেন।

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রিয়ালে বেড়ে ওঠা আরেক ‘নিকো পাজ’কে নিয়ে আর্জেন্টিনা-স্পেনের টানাটানি

প্রকাশের সময় : ০৯:০০:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬