মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:

জাবির নাট্য সংসদ নির্বাচনে ভিপি অর্পণ, জিএস ইন্দ্রাণী

জাবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১০:০০:১৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • / 43

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থীদের সংগঠন নাট্য সংসদ নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে মো. মুস্তাসির বিল্লাহ খান অর্পণ এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে ইন্দ্রাণী দেবনাথ নির্বাচিত হয়েছেন।

সোমবার (২৩ নভেম্বর) বিভাগের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. আমিনুল ইসলামের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, অর্পণ ২০১৯-২০ শিক্ষাবর্ষের (৪৯ ব্যাচ) এবং ইন্দ্রাণী দেবনাথ ২০২০-২১ শিক্ষাবর্ষের (৫০ ব্যাচ) শিক্ষার্থী।

এ ছাড়া সহসাধারণ সম্পাদক পদে ৫১ ব্যাচের রাকিব হোসেন, ক্রীড়া সম্পাদক পদে ৫১ ব্যাচের কামরুল হাসান হিরণ, সহক্রীড়া সম্পাদক পদে ৫৩ ব্যাচের মারুফ হোসেন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে ৫২ ব্যাচের সাহিদুল ইসলাম, প্রচার ও যোগাযোগ সম্পাদক পদে ৫০ ব্যাচের আলভী ইসলাম, অনুষ্ঠান সম্পাদক পদে ৫৩ ব্যাচের ঐশ্বর্য বাগচী এবং সহঅনুষ্ঠান সম্পাদক পদে ৫৪ ব্যাচের মো. রোমান ইসলাম নির্বাচিত হয়েছেন।

নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন ৪৯ ব্যাচের রবিন মিয়া ও ঐন্দ্রিলা মজুমদার, ৫০ ব্যাচের আকাশ সরকার, ৫১ ব্যাচের তৌহিদুল ইসলাম জিহাদ, ৫২ ব্যাচের মুশফিকা নওশিন ঐতিহ্য, ৫৩ ব্যাচের মোছা. আরিফা নাসরিন রিয়া, ৫৪ ব্যাচের আবিদ হাসান নিলয় এবং ৫৫ ব্যাচের কাব্য রায়।

উল্লেখ্য, সাংগঠনিক সম্পাদক পদে দুই প্রার্থী সমানসংখ্যক ভোট পাওয়ায় ওই পদে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জাবির নাট্য সংসদ নির্বাচনে ভিপি অর্পণ, জিএস ইন্দ্রাণী

প্রকাশের সময় : ১০:০০:১৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬