সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

সেঞ্চুরিয়নে কী করবেন হৃদয়

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৮:৪৫:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • / 1
সেঞ্চুরিয়নে কী করবেন হৃদয়
📌 এক নজরে মূল তথ্য:

  • এ আবার কেমন ধারা প্রশ্ন।
  • তা সেঞ্চুরি–ডাবল সেঞ্চুরি তো আরও অনেক ব্যাটসম্যানই করেন।

জনতার আদালত স্পোর্টস ডেস্ক — এ আবার কেমন ধারা প্রশ্ন!প্রশ্নটা করতে বাধ্য করছেন তাওহিদ হৃদয়ই।সিলেটে ডাবল সেঞ্চুরি করেছেন, জোহানেসবার্গে সেঞ্চুরি…এরপর প্রশ্নটা কি অবধারিত নয়!ক্রিকেটের মতো দলীয় খেলায় একজন খেলোয়াড়কে নিয়ে এমন প্রশ্ন তখনই হয়, যখন তিনি তাওহিদ হৃদয়ের মতো কিছু করেন। তা তাওহিদ হৃদয় কী করেছেন? আপনি হয়তো জানেন। না জানলেও ওপরে তো একটু বলাই হলো।

প্রতিদ্বন্দ্বিতার গতিপ্রকৃতি

তা সেঞ্চুরি–ডাবল সেঞ্চুরি তো আরও অনেক ব্যাটসম্যানই করেন। তাওহিদ হৃদয় কোথায় আলাদা? আলাদা প্রথম চার টেস্টের পারফরম্যান্সে। এই চার টেস্টে হৃদয় রান করেছেন ৫৩৮। একটা তথ্য জানলে যেটির মাহাত্ম্য বুঝতে সুবিধা হবে। প্রায় ১৫০ বছর বয়সী টেস্ট ক্রিকেটে প্রথম চার টেস্টে এর চেয়ে বেশি রান করতে পেরেছেন মাত্র ছয়জন। নামগুলো জেনে নিন আগে—সুনীল গাভাস্কার (৭৭৪), জর্জ হেডলি (৭০৩), কনরাড হান্ট (৫৭৭), জাভেদ মিয়াঁদাদ (৫৭৩), কামিন্দু মেন্ডিস (৫৫৩) ও বিনোদ কাম্বলি (৫৪৪)।

এর পরের নামটিই তাওহিদ হৃদয়। প্রথম চার টেস্টে যাঁর এমন পারফরম্যান্স, পঞ্চম টেস্টে তিনি কী করবেন, এ কৌতূহল জাগাটাই তো স্বাভাবিক। প্রশ্নটা এ কারণেই—সেঞ্চুরিয়নে কী করবেন হৃদয়?একেবারে চার টেস্ট ধরলে দারুণ এক শুরু। তবে দুই টেস্ট–দুই টেস্ট করে ভাগ করে নিলে তাওহিদ হৃদয়ের শুরুর গল্পটা আরও চমকপ্রদ। প্রথম চার টেস্টে হৃদয়ের চেয়ে বেশি রান করা পাঁচজনের মধ্যে কেউই প্রথম দুই টেস্টে হৃদয়ের মতো বিবর্ণ ছিলেন না।

গত জুনে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষেকে দুই ইনিংসে ৩ ও ৯। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুরে ৪২ ও ০। প্রথম দুই টেস্টের চার ইনিংসে হৃদয়ের রান মাত্র ৫৪। পরের দুই টেস্টে যা ৪৮৪। এই বৈপরীত্যের সঙ্গে শুধু বিনোদ কাম্বলিরই একটু তুলনা চলে। প্রথম দুই টেস্টে কাম্বলির রান ছিল ৯৩, পরের দুই টেস্টে দুই ডাবল সেঞ্চুরিতে ৪৫১। হেডলি, হান্ট ও মিয়াঁদাদের তো টেস্ট অভিষেকেই সেঞ্চুরি ছিল। কামিন্দু মেন্ডিসের দ্বিতীয় টেস্টেই জোড়া সেঞ্চুরি, সেটিও আবার বাংলাদেশের বিপক্ষেই (সিলেট, ২০২৪)।

ম্যাচ পরবর্তী বিশ্লেষণ ও মূল্যায়ন

প্রথম দুই টেস্টের বিবর্ণ হৃদয় রানসংখ্যায়ও পুরোপুরি প্রতিফলিত নন। মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ইনিংসেই তাঁর আউট হওয়ার ধরন নিয়ে তুমুল আলোচনা হয়েছে। আলোচনার চেয়ে সমালোচনা লেখাই ভালো। বিশেষ করে দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় বলেই অমন চালাতে গিয়ে আউট হওয়ার পর তাঁর গায়ে ‘টেস্ট ক্রিকেটে চলে না’ সিলই মেরে দিয়েছিলেন অনেকে। হৃদয়ের একটু বেশিই মাইক্রোস্কোপের নিচে থাকার আরেকটা কারণও থাকতে পারে। সাদা বলের ক্রিকেটে অনেক দিনই বাংলাদেশ দলে অপরিহার্য। ৫৮টি ওয়ানডে খেলে ফেলেছেন, ৬৭টি টি–টুয়েন্টি। টেস্ট ক্রিকেটে মানিয়ে নিতে পারবেন কি পারবেন না, প্রশ্নটা তাই ছিলই। তা যতই কিছুদিন আগে দক্ষিণ আফ্রিকায় প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ ইনিংস খেলে আসুন না কেন!

৭ ইনিংসেই ৫১৫ রান, হৃদয়ের ব্যাটে রেকর্ডের গান

ভাগ্যের একটু এপাশ–ওপাশ করাটাই কারও জীবনে কেমন পার্থক্য গড়ে দিতে পারে, হৃদয়ের গল্পটা তারও একটা উদাহরণ। মিরপুরে পাওয়া মাথায় চোট মুমিনুলকে ছিটকে না ফেললে সিলেটে পরের টেস্টে হৃদয় হয়তো খেলারই সুযোগ পান না। ইতিহাস গড়া ওই ইনিংসটিও খেলা হয় না।

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সেঞ্চুরিয়নে কী করবেন হৃদয়

প্রকাশের সময় : ০৮:৪৫:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬