সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

জাবিতে জুলাই হামলায় শাস্তিপ্রাপ্ত শিক্ষককে ফেরাতে নাট্য সংসদ নির্বাচনের আয়োজনের অভিযোগ

জাবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১১:৪৯:০৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • / 3

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে প্রায় এক দশক পর শিক্ষার্থীদের ছাত্র সংসদ ‘নাট্য সংসদ’ নির্বাচনের উদ্যোগ ঘিরে বিতর্ক দেখা দিয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে হামলার ঘটনায় শাস্তিপ্রাপ্ত বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক ড. ইস্রাফিল আহমেদ রঙ্গনকে ক্যাম্পাসে ফেরার পথ সুগম করতেই তড়িঘড়ি করে এ নির্বাচন আয়োজনের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। তাঁদের দাবি, পছন্দের প্রার্থীদের বিজয়ী করে সংসদ গঠন এবং শিক্ষকদের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ আড়াল করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ১১ নভেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তিতে ১৮ নভেম্বর নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি প্রকাশের মাত্র দুই দিন পর, ১৩ নভেম্বর নির্বাচন আয়োজনের বিষয়ে আরেকটি সভা আহ্বান করা হয়। সভায় ১৫ নভেম্বর মনোনয়ন ফরম বিতরণ, পরদিন প্রার্থী তালিকা চূড়ান্ত এবং নির্বাচনী প্রচারণার জন্য মাত্র দুই দিন সময় নির্ধারণ করা হয়। পরে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে নির্বাচনের তারিখ পিছিয়ে ২৩ নভেম্বর নির্ধারণ করা হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, সভায় দ্রুত নির্বাচন আয়োজনের বিষয়ে আপত্তি জানানোয় এক শিক্ষার্থীর সঙ্গে অসদাচরণ করা হয়। এ ছাড়া ভোটার তালিকায় অসংগতির অভিযোগ তুলে তাঁরা বলেন, নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ না থাকলেও ৪৮তম ব্যাচের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

শিক্ষার্থীদের দাবি, জুলাই গণঅভ্যুত্থানে হামলায় জড়িত থাকার ঘটনায় বিশ্ববিদ্যালয়ে শাস্তিপ্রাপ্ত বিভাগের সাবেক সভাপতি ও তৎকালীন বঙ্গবন্ধু হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইস্রাফিল আহমেদ রঙ্গনকে ক্যাম্পাসে ফেরানোর পথ তৈরি করতেই নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য পছন্দের প্রার্থীদের বিজয়ী করে দ্রুত সংসদ গঠনের চেষ্টা চলছে। একই সঙ্গে বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের একজন প্রবীণ সদস্যসহ বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগ আড়াল করতেও এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে অভিযোগ তাঁদের।

নির্বাচনপ্রক্রিয়া নিয়ে সভায় প্রশ্ন তোলার পর উপস্থিত আওয়ামী লীগপন্থী শিক্ষকেরা শিক্ষার্থীদের ওপর চড়াও হন বলেও অভিযোগ করেছেন তাঁরা।

এদিকে নাট্য সংসদের ভিপি প্রার্থী মুনতাসির বিল্লাহ অর্পণের বিরুদ্ধে আল-বেরুনী হলের ক্যান্টিনমালিকের কাছ থেকে ৪০ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনা নিয়ে প্রকাশ্যে কথা বলায় ক্যান্টিনমালিকের স্বামীকে হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

অভিযোগ অস্বীকার করে মুনতাসির বিল্লাহ অর্পণ বলেন, ‘এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এ ঘটনার সঙ্গে আমার দূরতম কোনো সম্পর্ক নেই। ক্যান্টিনের খারাপ অবস্থার প্রতিবাদ করায় আমার বিরুদ্ধে এ অভিযোগ তোলা হচ্ছে। আমাকে হেয় করার জন্যই এ ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে।’

তবে শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে পাওয়া একটি অডিও রেকর্ডিংয়ে অর্থ লেনদেন নিয়ে ক্যান্টিনমালিক কালুর বক্তব্য রয়েছে। ওই অডিওতে তাঁকে বলতে শোনা যায়, ক্যান্টিনের জন্য সাক্ষাৎকারের পরদিন অর্পণের বিভাগের কর্মচারী শাহজাহান (কালুর ভগ্নিপতি) তাঁকে ফোন করে জানান, ক্যান্টিন পাওয়ার জন্য অনেকেই টাকা দিতে চাচ্ছেন। পরে ঋণ থাকা সত্ত্বেও তিনি অফিসে টাকা না দিয়ে অর্পণের কাছে তিন কিস্তিতে ৪০ হাজার টাকা দেন বলে জানান।

অভিযোগের বিষয়ে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সভাপতি এবং নাট্য সংসদের সভাপতি অধ্যাপক খোরশেদ আলম বলেন, ‘এসব অভিযোগের কোনো ভিত্তি নেই। যে কেউ প্রার্থী হতে পারবেন, এতে কোনো বাধা নেই।’

নির্বাচনের তারিখ পেছানোর বিষয়ে তিনি বলেন, ‘আমাদের একটি ব্যাচের ব্যবহারিক পরীক্ষা ১৪ তারিখে ছিল। পরীক্ষাটি পিছিয়ে ১৮ তারিখে নেওয়া হয়েছে। অন্যদিকে ৫১তম ব্যাচের শিক্ষার্থীদের ঢাকার বাইরে এনআইএমসিতে একটি কোর্স ছিল, যা ১৬ তারিখে শেষ হয়েছে। এ দুই ব্যাচের অধিকাংশ শিক্ষার্থী ব্যস্ত থাকায় তাঁরা নির্বাচনে প্রার্থিতা ও প্রচারণার জন্য পর্যাপ্ত সময় পাচ্ছিলেন না। বিষয়টি শিক্ষার্থীরা আমাদের জানালে আমরা পুনর্বিবেচনা করে নির্বাচনের তারিখ পিছিয়ে দিই।’

জুলাই গণঅভ্যুত্থানে হামলার ঘটনায় অভিযুক্ত শিক্ষকদের ফিরিয়ে আনার প্রচেষ্টা হিসেবে নির্বাচন আয়োজন করা হচ্ছে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, ‘বহিষ্কৃত শিক্ষকদের ফিরিয়ে আনার কোনো এখতিয়ার বিভাগ বা ছাত্র সংসদের নেই। এ অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও মনগড়া।’

নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আমিনুল ইসলাম বলেন, ‘নির্বাচনের প্রস্তুতি আগে থেকেই কয়েকটি অ্যাকাডেমিক কাউন্সিল সভায় আলোচনার মাধ্যমে নেওয়া হচ্ছিল। শিক্ষার্থীদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ করতে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করা হয়েছে।’

অভিযুক্ত শিক্ষকদের ফিরিয়ে আনার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে বিভাগ কিংবা ছাত্র সংসদের কোনো এখতিয়ার নেই। সংসদের গঠনতন্ত্রে কোনো ত্রুটি থাকলে সংসদের প্রতিনিধি ও শিক্ষার্থীরা একসঙ্গে বসে তা সংশোধন করতে পারবেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জাবিতে জুলাই হামলায় শাস্তিপ্রাপ্ত শিক্ষককে ফেরাতে নাট্য সংসদ নির্বাচনের আয়োজনের অভিযোগ

প্রকাশের সময় : ১১:৪৯:০৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬