রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ক্যামেরায় মুখ মিললেই কি আপনি সন্দেহভাজন অন্তরঙ্গ দৃশ্য বিতর্ক থেকে সুযোগ না পাওয়া বাঙালি কন্যার মুম্বাই–যাত্রা গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার একটি চক্র দেশে আবারও অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে: রিজভী ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধের প্রতিবাদে ভারতে মেটার কার্যালয়ে ভাঙচুর, দেশজুড়ে বিক্ষোভের হুঁশিয়ারি বিয়ের দিন রাতেই বরের বাড়িতে অন্তঃসত্ত্বা প্রেমিকার অবস্থান, নববধূ নিয়ে উধাও যুবক ‘টয় স্টোরি’: দুই খেলনার ঝগড়া যেভাবে বদলে দিল হলিউডের অ্যানিমেশন টুর্নামেন্ট দক্ষিণের, খেলা হয় উত্তরে—এ কেমন কোপা আমেরিকা ফিশিং থেকে সুরক্ষিত থাকার উপায় ক্রোনিয়ের ফিক্সিংয়ের চেয়েও বড় ছিল স্যান্ডপেপার-কাণ্ড: বয়কট

ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধের প্রতিবাদে ভারতে মেটার কার্যালয়ে ভাঙচুর, দেশজুড়ে বিক্ষোভের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময় : ০৪:২১:১৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • / 7

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দলের কয়েকজন নেতার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার প্রতিবাদে ভারতে মেটার কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে কংগ্রেসের যুব শাখা ‘ইন্ডিয়ান ইয়ুথ কংগ্রেস’। এ ঘটনার পর অ্যাকাউন্টগুলো পুরোপুরি সচল না করা হলে দেশজুড়ে মেটার সব কার্যালয়ে বিক্ষোভ ও হামলার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (২০ নভেম্বর) হায়দরাবাদে মেটার কার্যালয় অবস্থিত ভবনে প্ল্যাকার্ড ও স্লোগান নিয়ে ঢুকে পড়েন ইয়ুথ কংগ্রেসের নেতা-কর্মীরা। এ সময় বিক্ষোভকারীরা ভবনের গাছের টব ভাঙচুর করেন এবং বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান। সংগঠনটির অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিওতে এসব দৃশ্য দেখা গেছে।

ঘটনার এক দিন পর শনিবার এক্সে দেওয়া এক পোস্টে সংগঠনটি জানায়, তাদের নেতাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পুনরায় চালু না করলে দেশজুড়ে মেটার কার্যালয়গুলোতে বিক্ষোভ ও হামলা চালানো হবে।

ইন্ডিয়ান ইয়ুথ কংগ্রেসের সামাজিক যোগাযোগমাধ্যমবিষয়ক দায়িত্বপ্রাপ্ত মানু জৈন বার্তাসংস্থা রয়টার্সকে জানান, শুক্রবারের বিক্ষোভের পর তাদের দুটি অ্যাকাউন্ট সচল করা হয়েছে। তবে সরকারের সমালোচনাকারী সাংবাদিক, কনটেন্ট নির্মাতা ও ইনফ্লুয়েন্সারদের হাজারো অ্যাকাউন্ট এখনো সীমাবদ্ধ (রেস্ট্রিক্টেড) করে রাখা হয়েছে। মেটার অ্যালগরিদম কীভাবে পোস্টের প্রচার সীমিত করে, সে বিষয়ে ব্যাখ্যা দেওয়ার পাশাপাশি সরকারি নির্দেশে বন্ধ করা সব অ্যাকাউন্ট পুনরায় চালুর দাবি জানান তিনি।

বিশ্বে ব্যবহারকারীর সংখ্যার দিক থেকে ভারত মেটার সবচেয়ে বড় বাজার হলেও শুক্রবারের এই বিক্ষোভ ও ভাঙচুরের বিষয়ে প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।

এদিকে, ভারতে অনলাইনে মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে দিন দিন উদ্বেগ বাড়ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের বিরুদ্ধে সমালোচনামূলক ও আপত্তিকর মনে হওয়া কনটেন্ট সরিয়ে ফেলার ক্ষেত্রে কঠোর অবস্থান নেওয়ার অভিযোগ রয়েছে। গত ফেব্রুয়ারিতে অবৈধ কনটেন্ট শনাক্ত হওয়ার পর তা সরানোর সময়সীমা ৩৬ ঘণ্টা থেকে কমিয়ে মাত্র তিন ঘণ্টা নির্ধারণ করে দেয় মোদি সরকার। তবে সরকারের দাবি, স্থানীয় আইন লঙ্ঘন, জননিরাপত্তা কিংবা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করলেই কেবল কনটেন্ট সরানোর নির্দেশ দেওয়া হয়।

মেটার প্রকাশিত সবশেষ তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ছয় মাসে ভারতের স্থানীয় আইনের আওতায় ৫৪ লাখের বেশি পোস্ট ও অ্যাকাউন্টে বিধিনিষেধ আরোপ করেছে প্রতিষ্ঠানটি, যেখানে ২০২৫ সালের পুরো বছরে এ সংখ্যা ছিল প্রায় ৭০ হাজার। মেটার দাবি, স্থানীয় আইনের বাধ্যবাধকতা মেনেই এসব পদক্ষেপের বড় অংশ নেওয়া হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধের প্রতিবাদে ভারতে মেটার কার্যালয়ে ভাঙচুর, দেশজুড়ে বিক্ষোভের হুঁশিয়ারি

প্রকাশের সময় : ০৪:২১:১৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬