রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
একটি চক্র দেশে আবারও অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে: রিজভী ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধের প্রতিবাদে ভারতে মেটার কার্যালয়ে ভাঙচুর, দেশজুড়ে বিক্ষোভের হুঁশিয়ারি বিয়ের দিন রাতেই বরের বাড়িতে অন্তঃসত্ত্বা প্রেমিকার অবস্থান, নববধূ নিয়ে উধাও যুবক ‘টয় স্টোরি’: দুই খেলনার ঝগড়া যেভাবে বদলে দিল হলিউডের অ্যানিমেশন টুর্নামেন্ট দক্ষিণের, খেলা হয় উত্তরে—এ কেমন কোপা আমেরিকা ফিশিং থেকে সুরক্ষিত থাকার উপায় ক্রোনিয়ের ফিক্সিংয়ের চেয়েও বড় ছিল স্যান্ডপেপার-কাণ্ড: বয়কট জাবিতে স্নাতক প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু, চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশসহ ৪৪টি দেশে চ্যাটজিপিটির বিজ্ঞাপনসেবা সম্প্রসারণ করল ওপেনএআই পর্দায় কার সঙ্গে চুম্বনদৃশ্য বেশি উপভোগ করেছেন? জানালেন জেনিফার

ফিশিং থেকে সুরক্ষিত থাকার উপায়

মামুন হোসেন
  • প্রকাশের সময় : ০৩:৪৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • / 7
ফিশিং থেকে সুরক্ষিত থাকার উপায়
📌 এক নজরে মূল তথ্য:

  • ডিজিটাল যুগে মানুষের ব্যক্তিগত তথ্য, পাসওয়ার্ড ও আর্থিক হিসাব হাতিয়ে নিতে সাইবার অপরাধীরা নিত্যনতুন কৌশল অবলম্বন করছে, যার অন্যতম হলো ফিশিং আক্রমণ।
  • ফিশিং স্ক্যামের লক্ষণঅচেনা বা অপ্রত্যাশিত ই–মেইলে থাকা কোনো লিংকে ক্লিক করা কিংবা অ্যাটাচমেন্ট নামানো থেকে বিরত থাকুন।

মামুন হোসেন, টেক ডেস্ক — ডিজিটাল যুগে মানুষের ব্যক্তিগত তথ্য, পাসওয়ার্ড ও আর্থিক হিসাব হাতিয়ে নিতে সাইবার অপরাধীরা নিত্যনতুন কৌশল অবলম্বন করছে, যার অন্যতম হলো ফিশিং আক্রমণ। ই–মেইল, ওয়েবসাইট বা খুদে বার্তার মাধ্যমে ভুয়া পরিচয়ে পাঠানো এই ফাঁদ থেকে বাঁচতে সচেতনতা এবং প্রযুক্তিগত সুরক্ষার বিকল্প নেই। ফিশিং স্ক্যামের প্রধান লক্ষণগুলো চিনে রাখা জরুরি।

ডিভাইস বা ফিচারের খুঁটিনাটি

ফিশিং স্ক্যামের লক্ষণঅচেনা বা অপ্রত্যাশিত ই–মেইলে থাকা কোনো লিংকে ক্লিক করা কিংবা অ্যাটাচমেন্ট নামানো থেকে বিরত থাকুন। প্রেরকের ঠিকানার মিল না থাকা, বানান বা ব্যাকরণগত ভুল কিংবা হুট করে ব্যক্তিগত ও আর্থিক তথ্য চাওয়ার মতো লক্ষণগুলো দেখে সন্দেহজনক বার্তাগুলো চিহ্নিত করতে হবে। প্রয়োজনে মূল প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে তা যাচাই করতে হবে।

ভুয়া ও অনিরাপদ ওয়েবসাইট শনাক্তকরণসাইবার অপরাধীরা অনেক সময় সুপরিচিত কোনো প্রতিষ্ঠানের নামে ভুয়া বা নকল ওয়েবসাইট তৈরি করে ব্যবহারকারীদের বিভ্রান্ত করে। কোনো ওয়েবসাইট দেখার সময় যদি লোগোতে অস্পষ্টতা, টাইপো বা বানান ভুল কিংবা অপ্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য চাওয়ার মতো অসংগতি দেখা যায়, তবে সতর্ক হোন।যদি কেউ ভুলবশত ফিশিংয়ের শিকার হন, তবে অবিলম্বে সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলোর পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে এবং ব্যাংক বা ক্রেডিট কার্ড থাকলে দ্রুত ব্যাংককে জালিয়াতির বিষয়টি অবহিত করতে হবে। এ ছাড়া আউটলুক, মাইক্রোসফট ৩৬৫ ডিফেন্ডার বা অ্যান্টি-ফিশিং ওয়ার্কিং গ্রুপের মতো প্ল্যাটফর্মে স্প্যাম বা ফিশিং বার্তা এবং ভুয়া ওয়েবসাইট রিপোর্ট করার সুযোগ রয়েছে। সূত্র: মাইক্রোসফটটেকবার্তার সঙ্গে যোগাযোগ: techbarta@prothomalo.com জাহিদ হোসাইন খান

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ফিশিং থেকে সুরক্ষিত থাকার উপায়

প্রকাশের সময় : ০৩:৪৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬