চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৬ বিজিবির অভিযানে ৩৩৮ বোতল ভারতীয় মাদক সিরাপ উদ্ধার

- প্রকাশের সময় : ০১:৩৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
- / 3

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৩৩৮ বোতল ভারতীয় নেশাজাতীয় ফেয়ারডিল ও ইস্কাফ সিরাপ উদ্ধার করেছে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)। উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক জব্দমূল্য ১ লাখ ৩৫ হাজার ২০০ টাকা।
২০ নভেম্বর ২০২৬ তারিখ সন্ধ্যা ৬টা ১০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসির সরাসরি নির্দেশনায় বিভীষণ বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. সাইদুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি দল অভিযানে অংশ নেয়।
বিজিবি সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার অন্তর্গত বিভীষণ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্তের প্রধান পিলার ২২৯/৩৫-আর থেকে আনুমানিক সাড়ে চার কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে রামেশ্বর মাঠ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মাদক কারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদকদ্রব্য ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় ১৫৩ বোতল ভারতীয় ফেয়ারডিল সিরাপ ও ১৮৫ বোতল ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।
উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক জব্দমূল্য ১ লাখ ৩৫ হাজার ২০০ টাকা। এ ঘটনায় আটক মাদকদ্রব্য চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধভাবে সীমান্ত পারাপার, গরু ও মাদক পাচার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি।























