শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
এমবাপ্পে–মেসিদের নয়, ২০২৬ সালে জাতীয় দলে বেশি গোল অন্যদের পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৪.৯ ডিগ্রিতে, বাড়ছে শীতের দাপট অপরাধীদের আইনি ও রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে: আইনমন্ত্রী ৫০ বিশ্ববিদ্যালয়ের ফুটবল উৎসব শুরু ২৮ নভেম্বর, কারা কোন গ্রুপে সাফ–ব্যর্থতায় ডুলিকে রাখা হবে নাকি বিদায়, সিদ্ধান্ত নিতে সময় চায় বাফুফে ‘কোথাও কেউ নেই’ দেখতে সবাই একসঙ্গে বসতেন, সেই দিনগুলো গেল কোথায় আকভানের প্রভাবে টানা বৃষ্টিতে বিপাকে ঝিনাইদহের কৃষক দক্ষিণ কোরিয়ার আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে বালিয়াকান্দির নিবির কনটেন্ট নির্মাতাদের জন্য বিও ব্র্যান্ডর তারহীন মাইক্রোফোন নায়িকা সোনার প্রেমে পাগল ছিলেন হাজি মাস্তান, আন্ডারওয়ার্ল্ডের অজানা গল্প

এমবাপ্পে–মেসিদের নয়, ২০২৬ সালে জাতীয় দলে বেশি গোল অন্যদের

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ১০:৩০:১০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • / 1
এমবাপ্পে–মেসিদের নয়, ২০২৬ সালে জাতীয় দলে বেশি গোল অন্যদের
📌 এক নজরে মূল তথ্য:

  • ২০২৬ বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার লড়াইয়ের কথা মনে আছে।
  • তালিকার পরের দুই স্থানেও ইউরোপের ফুটবলার।

জনতার আদালত স্পোর্টস ডেস্ক — ২০২৬ বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার লড়াইয়ের কথা মনে আছে?একবার কিলিয়ান এমবাপ্পে এগিয়ে যান তো আরেকবার লিওনেল মেসি। শেষ পর্যন্ত সর্বোচ্চ ১০ গোল করে গোল্ডেন বুট জেতেন এমবাপ্পে, মেসি করেন দ্বিতীয় সর্বোচ্চ ৮ গোল। তবে বিশ্বকাপ ছাড়িয়ে পুরো ২০২৬ সাল হিসাবে নিলে সর্বোচ্চ গোলদাতা এ দুজনের কেউই নন। এ বছর গোলের রাজা হয়ে আন্তর্জাতিক ফুটবল শেষ করছেন ইংল্যান্ডের হ্যারি কেইন। তাঁর ঠিক পেছনেই নরওয়ের আর্লিং হলান্ড।নভেম্বরের ইন্টারন্যাশনাল উইন্ডোর মধ্য দিয়ে ২০২৬ সালের আন্তর্জাতিক ম্যাচ শেষ। প্রায় সব দলই পরবর্তী আন্তর্জাতিক ম্যাচ খেলবে ২০২৭ সালের মার্চে। শেষ হতে চলা বছরটিতে জাতীয় দলের হয়ে চলতি বছরে ১৫ ম্যাচে ১৫ গোল করেছেন কেইন। অর্থাৎ গড়ে প্রতি ম্যাচেই একটি করে গোলের দেখা পেয়েছেন ইংল্যান্ড অধিনায়ক। ১৩ ম্যাচে ১৩ গোল নিয়ে দ্বিতীয় স্থানে হলান্ড।

খেলার মোড় ঘোরানো মুহূর্তসমূহ

তালিকার পরের দুই স্থানেও ইউরোপের ফুটবলার। সুইডেনের ভিক্টর ইয়োকেরেস ও ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে করেছেন ১২টি করে গোল। ইয়োকেরেস ১৩ ম্যাচে এবং এমবাপ্পে ১৪ ম্যাচে এই গোল করেছেন। অর্থাৎ গোলসংখ্যায় সমান হলেও ম্যাচপ্রতি গোলের হিসাবে এমবাপ্পের চেয়ে এগিয়ে ইয়োকেরেস।

এমবাপ্পের পেছনে আছেন আর্জেন্টাইন মহাতারকা মেসি। অক্টোবরে বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলা মেসি বছরজুড়ে করেছেন মোট ১১টি গোল। সমান গোল আছে ভিনিসিয়ুস জুনিয়রেরও। তবে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মেসির চেয়ে দুটি ম্যাচ বেশি (১৪টি) খেলেছেন। ১৪ ম্যাচে ১০ গোল করে ৭ নম্বরে আছেন স্পেনের মিকেল ওইয়ারসাবাল।

২০২৬ সালে জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলের তালিকার বড় চমক হতে পারে এশিয়ার ফুটবলারদের উপস্থিতি। শীর্ষ ১৫ জনের মধ্যে এশিয়ারই পাঁচজন। ভিয়েতনামের নগুয়েন বাক ১৫ ম্যাচে করেছেন ১০ গোল। তাঁর অবস্থান ৮ নম্বরে। ইন্দোনেশিয়ার মিচেল বেকার আছেন আরও ওপরে। ৮ ম্যাচে ৯ গোল করে নবম স্থানে এই ফুটবলার।শুধু গোলসংখ্যা নয়, গোলের গড়েও বেকার সবাইকে ছাড়িয়ে গেছেন। তাঁর গড় ১.১৩, যা শীর্ষ ১৫ জনের মধ্যে সর্বোচ্চ। অর্থাৎ কেইন-হলান্ডের চেয়েও কম ম্যাচ খেলে বেশি গোল করেছেন তিনি। এশিয়ার অন্য তিন ফুটবলার হলেন মিয়ানমারের উইন নাইং তুন, ভিয়েতনামের রাফায়েলসন ও থাইল্যান্ডের তেরাসাক পোয়েপিমাই। তিনজনই করেছেন ৮টি করে গোল।শীর্ষ ১৫ গোলদাতার মধ্যে ইউরোপের সাতজনের গোল ৭৮টি। এশিয়ার পাঁচজন করেছেন ৪৩ গোল। দক্ষিণ আমেরিকার দুই তারকার গোল ২২। আর গায়ানার ফ্রম রোজারিও করেছেন ৮ গোল।

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

এমবাপ্পে–মেসিদের নয়, ২০২৬ সালে জাতীয় দলে বেশি গোল অন্যদের

প্রকাশের সময় : ১০:৩০:১০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬