৫০ বিশ্ববিদ্যালয়ের ফুটবল উৎসব শুরু ২৮ নভেম্বর, কারা কোন গ্রুপে

- প্রকাশের সময় : ১০:০০:১৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
- / 3

- তারুণ্যের উচ্ছ্বাস আর ফুটবল রোমাঞ্চ নিয়ে আবারও ফিরছে ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট।
- অনুষ্ঠানটি সঞ্চালনা ও টুর্নামেন্টের বিভিন্ন দিক তুলে ধরেন প্রথম আলোর প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র।
জনতার আদালত স্পোর্টস ডেস্ক — তারুণ্যের উচ্ছ্বাস আর ফুটবল রোমাঞ্চ নিয়ে আবারও ফিরছে ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট। দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রতীক্ষিত চতুর্থ আসরের ড্র অনুষ্ঠান হয়ে গেল আজ রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের সুরমা হলে। এবার মাঠের খেলার অপেক্ষা, যেটি শুরু হবে ২৮ নভেম্বর চট্টগ্রাম অঞ্চলের খেলা দিয়ে।চট্টগ্রাম অঞ্চলে ১০টি দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। সেখানে খেলা চলবে দুই দিন। খুলনা ও রাজশাহী অঞ্চলে অংশ নিচ্ছে ৪টি করে দল। অন্যদিকে ঢাকার ৩২টি দল ৪টি গ্রুপে ভাগ হয়ে মাঠে নামবে। টুর্নামেন্টের খেলাগুলো হবে নকআউট পদ্ধতিতে, যেখান থেকে প্রতিটি গ্রুপের সেরা দল উঠে আসবে কোয়ার্টার ফাইনাল পর্বে।টুর্নামেন্টের পরিধি বাড়ছে প্রতিবছরই। ২০২৩ সালে প্রথমবার অংশ নিয়েছিল ৩২টি দল। ২০২৪ সালে ৪২টি, গত বছর ৪৬টি, এবার দলের সংখ্যা ৫০। যদিও এবার অংশ নেওয়ার আগ্রহ দেখিয়েছিল ৭৭টি বিশ্ববিদ্যালয়। এবারও খেলা হবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনায়। চট্টগ্রামে শুরু হয়ে রাজশাহী ও খুলনা ঘুরে টুর্নামেন্ট ফিরবে ঢাকায়। ঢাকার গ্রুপ পর্ব ৭–১৫ ডিসেম্বর, কোয়ার্টার ফাইনাল ১৭ ও ১৮ ডিসেম্বর। টুর্নামেন্টে সার্বিক সহযাগিতায় থাকছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), প্রচার সহযোগী এটিএন বাংলা।
খেলার মোড় ঘোরানো মুহূর্তসমূহ
অনুষ্ঠানটি সঞ্চালনা ও টুর্নামেন্টের বিভিন্ন দিক তুলে ধরেন প্রথম আলোর প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র। আয়োজক ও অতিথিরা তাঁদের নানা প্রত্যাশার কথা জানান। প্রথম আলোকে ধন্যবাদ জানিয়ে ইস্পাহানি গ্রুপের পরিচালক ইমাদ ইস্পাহানি বলেন, ‘আগের তিনটি টুর্নামেন্টই সফল হয়েছে। আগামী বছর টুর্নামেন্টের পঞ্চম আসরে আমরা আরেকটি অঞ্চল ও দলের সংখ্যা বাড়াতে চাই।’ তাঁর কথার সূত্র ধরেই ইস্পাহানি টি লিমিটেডের মহাব্যবস্থাপক (বিপণন) ওমর হান্নান বলেন, ‘এর আগের তিন টুর্নামেন্টে আমরা যেসব প্রতিশ্রুতি দিয়েছি, তার সবই পূরণ করতে পেরেছি। প্রতিবারই আমরা চেষ্টা করি সফল একটি টুর্নামেন্ট আয়োজন করতে, গুণগত মান বাড়াতে। এবারও সেই চেষ্টা অব্যাহত থাকবে।’
অন্য বক্তারা মনে করেন, এই টুর্নামেন্ট দেশের ফুটবলে ইতিবাচক প্রভাব ফেলছে। টুর্নামেনন্ট কমিটির প্রধান ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আশরাফউদ্দিন আহমেদ চুন্নুর কথায়, ‘কখন টুর্নামেন্টটি হবে, সারা বছর সেই অপেক্ষায় থাকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গত তিনটি টুর্নামেন্ট যেভাবে সফলভাবে হয়েছে, এবার আরও সুন্দর টুর্নামেন্ট উপহার দেওয়ার চেষ্টা করব।’এমন আয়োজন তরুণদের জন্য খুবই জরুরি বলে মনে করেন টুর্নামেন্টের টেকনিক্যাল কমিটির প্রধান ও জাতীয় দলের সাবেক অধিনায়ক ইমতিয়াজ সুলতান জনি। ৫০ দলের অংশগ্রহণ ছাপিয়ে তিনি তাকাতে চাইলেন আরও সামনে, ‘আশা করি একসময় দেশের সব বিশ্ববিদ্যালয় এই টুর্নামেন্টে অংশ নেবে।’
সেই আশাবাদের প্রতিধ্বনি শোনা গেল বাফুফের সহসভাপতি ফাহাদ করিমের কণ্ঠেও। এমন আয়োজন সফল করতে বাফুফে সব রকম সহযোগিতা করবে জানিয়ে তিনি বলেন, ‘কোনো টুর্নামেন্টের সঙ্গে ইস্পাহানি-প্রথম আলোর মতো দুটি বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান যুক্ত থাকা মানে টুর্নামেন্টটি সুন্দর ও সফল হবে।’
খেলোয়াড়দের পারফরম্যান্স ও পরিসংখ্যান
ড্র–পর্বটি পরিচালনা করেন টুর্নামেন্ট কমিটির সদস্য ও সাবেক ফিফা রেফারি আজাদ রহমান। অতিথিদের মধ্যে ড্রয়ে অংশ নেন ইমাদ ইস্পাহানি, আশরাফউদ্দিন আহমেদ চুন্নু, ইমতিয়াজ সুলতান জনি, ফাহাদ করিম, টুর্নামেন্ট কমিটির সদস্য ও সাবেক ফুটবলার শফিকুল ইসলাম মানিক, ছাইদ হাসান কানন, আলফাজ আহমেদ, মামুনুল ইসলাম এবং ক্রীড়া সাংবাদিক দুলাল মাহমুদ।
চট্টগ্রাম অঞ্চলগ্রুপ-এএ-১ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামএ-২ চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস ইউনিভার্সিটিএ-৩ চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিএ-৪ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, চিটাগংএ-৫ সাউদার্ন ইউনিভার্সিটি, বাংলাদেশগ্রুপ-বিবি-১ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়বি-২ চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়বি-৩ বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশবি-৪ পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিবি-৫ প্রিমিয়ার ইউনিভার্সিটি
গ্রুপ-সিসি-১ রাজশাহী বিশ্ববিদ্যালয়সি-২ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সি-৩ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়সি-৪ আহ্ছানিয়া মিশন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি
























