শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
আকভানের প্রভাবে টানা বৃষ্টিতে বিপাকে ঝিনাইদহের কৃষক দক্ষিণ কোরিয়ার আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে বালিয়াকান্দির নিবির কনটেন্ট নির্মাতাদের জন্য বিও ব্র্যান্ডর তারহীন মাইক্রোফোন নায়িকা সোনার প্রেমে পাগল ছিলেন হাজি মাস্তান, আন্ডারওয়ার্ল্ডের অজানা গল্প রায় লেখায় এআইয়ের ওপর নির্ভর করা যাবে না: প্রধান বিচারপতি সেরা অভিনেতা রণবীর, অভিনেত্রী অনীত পাড্ডা,সেরা সিনেমা কোনটি ‘স্যান্ডপেপারগেট’ বিতর্কে টিভি ধারাভাষ্য থেকে বাদ ওয়ার্নার-খাজা ঐক্যবদ্ধ থাকলে কেউ বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়াকে ম্যাচ জেতালেন এক চৌধুরি নওগাঁয় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্যোগে সশস্ত্র বাহিনী দিবস পালিত

দক্ষিণ কোরিয়ার আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে বালিয়াকান্দির নিবির

আশিক হাসান, কালুখালী
  • প্রকাশের সময় : ০৮:৩২:০০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • / 7

মাত্র ১০ বছর বয়সেই জাতীয় পর্যায়ে সাফল্য অর্জন করে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছে রাজবাড়ীর বালিয়াকান্দির খুদে শিক্ষার্থী মুনতাছির আবিদ নিবির। আগামী ১৮ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক অলিম্পিয়াডে অংশ নেবে সে।

নিবির বালিয়াকান্দি উপজেলার নারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। সে উপজেলার ঘি কমলা গ্রামের মো. আসাদুজ্জামান ও শিক্ষক নাসরিন বেগম দম্পতির সন্তান।

সম্প্রতি এমএফই সায়েন্স ক্লাব আয়োজিত জাতীয় অলিম্পিয়াডের চূড়ান্ত পর্বে কৃতিত্বের স্বাক্ষর রেখে আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণের সুযোগ অর্জন করে নিবির। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে সনদ ও পদক তুলে দেওয়া হয়।

ছোটবেলা থেকেই গণিত ও বিজ্ঞানের প্রতি আগ্রহ নিবিরের। ইন্টারনেটে বিজ্ঞানবিষয়ক ভিডিও দেখে জ্ঞান অর্জনের পাশাপাশি মোবাইল ফোনকে শেখার মাধ্যম হিসেবে ব্যবহার করে সে। নিজের আগ্রহ থেকেই অনলাইনে আবেদন করে জাতীয় অলিম্পিয়াডে অংশ নেয়।

ছেলের এমন সাফল্যে আনন্দিত মা নাসরিন বেগম। তিনি বলেন, ‘ছোটবেলা থেকেই নিবিরের নতুন কিছু জানার আগ্রহ অনেক। আমরা সব সময় তার আগ্রহকে গুরুত্ব দিয়ে উৎসাহ ও সহযোগিতা করেছি। আন্তর্জাতিক মঞ্চেও সে দেশের সম্মান বয়ে আনবে, এটাই আমাদের প্রত্যাশা।’

নিবিরের অর্জনে গর্বিত বিদ্যালয়ের শিক্ষক ও সহপাঠীরাও। নারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফফার বলেন, ‘নিবির অত্যন্ত মেধাবী ও কৌতূহলী একজন শিক্ষার্থী। তার এই অর্জনে আমরা সবাই গর্বিত। আশা করি, আন্তর্জাতিক অলিম্পিয়াডেও ভালো ফলাফল করে দেশের সুনাম বয়ে আনবে।’

এদিকে নিবিরের সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম। তিনি বলেন, ‘মাত্র ১০ বছর বয়সে নিবিরের এমন অর্জন পুরো বালিয়াকান্দির জন্য গর্বের বিষয়। তার এই স্বপ্নযাত্রায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে। আমরা চাই, আন্তর্জাতিক মঞ্চে সে দেশের মুখ উজ্জ্বল করুক।’

পরিবার, শিক্ষক ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় আন্তর্জাতিক অলিম্পিয়াডের প্রস্তুতি নিচ্ছে নিবির। তার হাত ধরে বিশ্বমঞ্চে বাংলাদেশের লাল-সবুজ পতাকা উজ্জ্বল হবে—এমন প্রত্যাশা রাজবাড়ীবাসীর।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দক্ষিণ কোরিয়ার আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে বালিয়াকান্দির নিবির

প্রকাশের সময় : ০৮:৩২:০০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬