শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ব্রাজিল থেকে তাহিতি—ফুটবল খেললেন ছয় মহাদেশে, শেষ গন্তব্যে যত নাটক কখনো সমুদ্রে, কখনো বরফে—২০ ছবিতে লাস্যময়ী নেহা লাক্কাতুরার সবুজ চা-বাগানে হাজারো দৌড়বিদের মিলনমেলায় ‘সিলেট ম্যারাথন ২০২৬’ ৩৮০০ মানুষের দেশে যেভাবে এল ক্রিকেট গর্ত খুঁড়তে গিয়ে পাওয়া বস্তু নিয়ে গেলেন ভাঙারির দোকানে, পরে জানা গেল ‌‘মর্টারশেল’ আন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমার নেশন্স লিগে ফ্রান্সের প্রতিপক্ষ স্পেন, নরওয়ের মুখোমুখি ইংল্যান্ড কুয়েতের মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত দুর্বৃত্তদের সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে: অর্থমন্ত্রী সত্যি হলো শঙ্কা, ছিটকেই গেলেন হাসান মাহমুদ

ব্রাজিল থেকে তাহিতি—ফুটবল খেললেন ছয় মহাদেশে, শেষ গন্তব্যে যত নাটক

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ১২:১৫:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • / 1
ব্রাজিল থেকে তাহিতি—ফুটবল খেললেন ছয় মহাদেশে, শেষ গন্তব্যে যত নাটক
📌 এক নজরে মূল তথ্য:

  • সংখ্যাগুলোর মিল দেখে মনে হতে পারে, কেউ বুঝি ছক কষে সাজিয়েছে।
  • ছোটবেলায় ব্রাজিলের অন্যতম বড় ক্লাব ফ্লামেঙ্গোর বয়সভিত্তিক দলে খেলতেন বারবোসা।

জনতার আদালত স্পোর্টস ডেস্ক — ছয় ডলার। ছয় নম্বর জার্সি। ছয় মহাদেশ।সংখ্যাগুলোর মিল দেখে মনে হতে পারে, কেউ বুঝি ছক কষে সাজিয়েছে। আসলে সাজিয়েছেন সের্জিও বারবোসা, তবে ছক কষে নয়। সাজিয়েছেন সস্তা ফ্লাইটের টিকিট আর হোয়াটসঅ্যাপের একটা গ্রুপ দিয়ে। সেই গ্রুপের তিন শ সদস্য প্রত্যেকে মাসে তাঁকে ছয় ডলার করে দেন, আর বিনিময়ে ঠিক করে দেন বারবোসা কোন ক্লাবে খেলবেন, জার্সিতে কত নম্বর থাকবে।এবার তাঁরা ঠিক করেছিলেন ছয়। কারণ ছয় নম্বর কনফেডারেশন ওশেনিয়ায় খেলা বাকি ছিল তাঁর।সেই ছয় নম্বর কনফেডারেশনে খেলতে গত ২১ সেপ্টেম্বর ব্রাজিল থেকে তাহিতিতে যান বারবোসা। এরপর ক্লাব খোঁজার দৌড়ঝাঁপ, ফিফার কাছে লিগের বৈধতা যাচাই, চুক্তির শেষ দিনের নাটক, এমনকি সাইক্লোনে আটকে পড়ে দেশে ফেরার টিকিটের দাম বেড়ে যাওয়ার মতো রোমাঞ্চকর সব অভিজ্ঞতার মুখোমুখি হন তিনি। রোমাঞ্চকর অবশ্য তার আগের গল্পও।

মাঠের উত্তাপ ও গুরুত্বপূর্ণ মুহূর্ত

ছোটবেলায় ব্রাজিলের অন্যতম বড় ক্লাব ফ্লামেঙ্গোর বয়সভিত্তিক দলে খেলতেন বারবোসা। তখন স্বপ্ন ছিল, কয়েক বছরের মধ্যে বড় ফুটবলার হবেন। থাকবে দামি গাড়ি, বড় বাড়ি। খেলা দেখা যাবে টেলিভিশনে। কিন্তু ফ্লামেঙ্গোর মূল দলেই ঠিকমতো জায়গা করে নিতে পারেননি। সেখানে তখন প্রতিভাবান সব ফুটবলার। যার মধ্যে ছিলেন বিশ্বকাপজয়ী কিংবদন্তি রোনালদিনিও–ও।২০১১ সালে ফ্লামেঙ্গো ছাড়ার পর ব্রাজিলের নিচের সারির বিভিন্ন দলে খেলতে শুরু করেন বারবোসা। কিন্তু সেখানেও সুযোগ মিলছিল না নিয়মিত। ইএসপিএনকে বারবোসা বলছিলেন, ‘মাসে ২০০ ডলারের মতো বেতনে খেলতাম, কখনো কখনো সেই টাকাও পেতাম না। নিজেকে বলেছিলাম, এ তো ফুটবল নয়! টেলিভিশনে যে খেলাটা দেখেছি, এটা সেই খেলা নয়!’২০১৫ সালে সুযোগ আসে কোস্টারিকায় খেলার। বেতনের অঙ্ক পর্যন্ত জানতে চাননি, সরাসরি বিমানে উঠে পড়েন। মধ্য আমেরিকার দেশটিতে লিমন ক্লাব দিয়ে শুরু হয় তাঁর বিদেশযাত্রা। পরে গুয়াতেমালার কোমুনিকাসিওনেসের রিজার্ভ দল এবং হন্ডুরাসের জুটিকালপায়ও খেলেছেন। এরপর আর ব্রাজিলের কোনো ক্লাবে ফেরা হয়নি।

কোস্টারিকার পর বারবোসার গন্তব্য ছিল এশিয়া। লাওস, কম্বোডিয়া হয়ে ২০১৯ সালে নাম লেখান ভারতের ইন্ডিয়ান সুপার লিগের দল মিনের্ভা পাঞ্জাবে। এক মৌসুম খেলে চলে যান ইউরোপের দেশ মাল্টায় জেইতুন করিন্থিয়ানসে। সেখানে অবশ্য ৯ ম্যাচই খেলতে পেরেছেন মোটে। ২০২১ সালে আবার ফেরেন ভারতে।নিজের সেরা সময়ের স্মৃতি বলতে গিয়ে বারবোসা ভারতের কথাই আগে বলেছেন। পাঞ্জাব, দিল্লি, রাজস্থানসহ বিভিন্ন ক্লাবের অভিজ্ঞতা নিয়ে বলেন, ‘ভারতে আমার সবচেয়ে ভালো স্মৃতি। সেখানে পাঁচটি ক্লাবে খেলেছি। আমার কোচ সব সময় আমাকে জড়িয়ে ধরতেন। সবচেয়ে বেশি বন্ধুও বানিয়েছি ওই দেশেই।’এরপর যুক্তরাষ্ট্রের নোনা এফসি ও নেপালের ধনগড়িতেও খেলেছেন। তত দিনে দক্ষিণ আমেরিকা, উত্তর ও মধ্য আমেরিকা, এশিয়া এবং ইউরোপের ফুটবল কনফেডারেশনের অধীন লিগে খেলার অভিজ্ঞতা হয়ে গেছে তাঁর।গত বছর ব্রাজিলের একটি পডকাস্টে নিজের ক্যারিয়ার নিয়ে কথা বলতে গিয়ে বারবোসা জানান, তাঁর আর মাত্র দুটি মহাদেশ বাকি—আফ্রিকা ও ওশেনিয়া। এই দুটিতেও খেলতে পারলে বিরল এক কৃতিত্বের মালিক হবেন। কথাটি শ্রোতাদের মধ্যে কৌতূহল তৈরি করে। বিষয়টা গেঁথে যায় বারবোসার মাথায়ও।

ব্রাজিল এখন ‘শক্তের ভক্ত নরমের যম’

কৌশল ও দলগত বিশ্লেষণ

আফ্রিকায় খেলার সুযোগ এসেছিল আগেই। ভারতে ভালো লেগে যাওয়ায় অ্যাঙ্গোলা ও লিবিয়া থেকে আসা প্রস্তাব তখন ফিরিয়ে দিয়েছিলেন। তবে যোগাযোগের তথ্যগুলো রেখে দিয়েছিলেন। পরে আবার তাঁদের সঙ্গে যোগাযোগ করেন। অ্যাঙ্গোলায় চুক্তি না হলেও বিমানের টিকিটের দাম কম দেখে দেশটিতে যাওয়ার সিদ্ধান্ত নেন। ২০২৫ সালে সেখানে পৌঁছেই ব্রাভোস দো মাকুইস ক্লাবে যোগ দেন।কিন্তু আফ্রিকার অভিজ্ঞতা সুখকর হয়নি। প্রাক্-মৌসুম প্রস্তুতির অংশ হিসেবে দক্ষিণ আফ্রিকায় গিয়ে পা ভেঙে ফেলেন বারবোসা। ছয় মাস পর মাঠে ফিরলেও বলের জন্য লড়াই করার মানসিকতা ও আত্মবিশ্বাস ফিরে পেতে আরও প্রায় এক বছর লেগে যায়। অ্যাঙ্গোলার ক্লাবটির হয়ে শেষ পর্যন্ত মাত্র একটি ম্যাচই খেলা হয়েছে তাঁর। তবে তাতেই আফ্রিকার ফুটবল কনফেডারেশন সিএএফের অধীন লিগে খেলার অভিজ্ঞতা হয়ে যায় বারবোসার। বাকি থাকে শুধু ওশেনিয়া।

ওশেনিয়ায় যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার সময় বারবোসার স্ত্রী অন্তঃসত্ত্বা। হাতে সময়ও বেশি নেই। তখন হাতেগোনা যে কটি দেশে বিদেশি খেলোয়াড় নিবন্ধনের সুযোগ ছিল, তার মধ্যে ছিল সামোয়া, তাহিতি, টোঙ্গা ও ভানুয়াতু। সবচেয়ে কম দামের বিমান টিকিট পাওয়া যাচ্ছিল তাহিতির।ফ্লাইট বদলে বদলে তিন দিনের দীর্ঘ ভ্রমণ শেষে সেখানে পৌঁছান বারবোসা। ক্লাব খোঁজার কাজে তাঁর অনলাইন সহযোগীরা আগেই নেমে পড়েছিলেন। স্থানীয় দলগুলোর সঙ্গে যোগাযোগ করছিলেন তাঁরা।অনলাইনে তাঁর জনপ্রিয়তার পেছনে আছে পেশাদার ফুটবল নিয়ে খোলামেলা আলাপ। তাঁর মতে, টেলিভিশনে দেখা ফুটবলারদের জীবন আর অধিকাংশ পেশাদার ফুটবলারের বাস্তবতা এক নয়, ‘আমি সব সময় খেলোয়াড়দের শুধু ফুটবলের ভালো দিকগুলো নিয়ে কথা বলতে দেখেছি। বাস্তবতা নিয়ে কাউকে বলতে দেখিনি। তাই গত বছর থেকে ফুটবলে আসলে কী ঘটে, সেসব বলতে শুরু করেছি। কারণ, টেলিভিশনে যেসব খেলোয়াড়কে দেখেন, তাঁরা মোট ফুটবলারের মাত্র ৫ শতাংশ।’এই খোলামেলা কথাবার্তাই তাঁকে সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় করে তোলে। ইনস্টাগ্রামে তাঁর অনুসারী এখন আড়াই লাখ। এ বছর ‘জোগাদর দুবলে’ বা ‘স্টান্টম্যান প্লেয়ার’ নামে ইউটিউব চ্যানেলও চালু করেছেন।

তাহিতিতে পৌঁছে প্রতিবেশী দ্বীপ মুরিয়ায় একটি ক্লাবের সঙ্গে আলোচনা শুরু করেন বারবোসা। সমস্যা দেখা দেয় লিগের নাম নিয়ে। মুরিয়া লিগ ২ নামের প্রতিযোগিতাটি তাহিতির জাতীয় ফুটবল কাঠামোর অংশ কি না, তা নিয়ে সন্দেহ ছিল তাঁর। সেখানে খেললেও সেটি ফিফার স্বীকৃত প্রতিযোগিতা হিসেবে গণ্য না হলে ছয় কনফেডারেশনে খেলার লক্ষ্য পূরণ হবে না।বারবোসার ভাবনা ছিল, ‘ভবিষ্যতে হয়তো আমি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখাতে চাইব। তাই সবকিছু বৈধ হওয়া জরুরি।’এ সমস্যা সমাধানে ব্রাজিল ফুটবল ফেডারেশনে কাজ করেন এমন এক বন্ধুর সাহায্য নেন তিনি। সেই বন্ধু ফিফায় যোগাযোগ করে নিশ্চিত করেন, ক্লাবটি তাহিতির ফুটবল ফেডারেশনের সদস্য। আর তাহিতির ফেডারেশন ফিফার সদস্য হওয়ায় সেখানে খেলার অভিজ্ঞতাও স্বীকৃত হবে।

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ব্রাজিল থেকে তাহিতি—ফুটবল খেললেন ছয় মহাদেশে, শেষ গন্তব্যে যত নাটক

প্রকাশের সময় : ১২:১৫:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬