শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

কেবিন ক্রু থেকে নায়িকা—জন্মদিনে কোথায় বুবলী, কেন আবার আড়ালে

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৩:০০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • / 2
কেবিন ক্রু থেকে নায়িকা—জন্মদিনে কোথায় বুবলী, কেন আবার আড়ালে
📌 এক নজরে মূল তথ্য:

  • কখনো শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে সিনেমার সাফল্য, কখনো ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা, আবার কখনো অভিনয়ের স্বীকৃতি—গত এক দশকে নানা কারণে খবরের শিরোনাম হয়েছেন শবনম ইয়াসমিন বুবলী।
  • আজ ২০ নভেম্বর বুবলীর জন্মদিন।

জনতার আদালত বিনোদন ডেস্ক — কখনো শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে সিনেমার সাফল্য, কখনো ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা, আবার কখনো অভিনয়ের স্বীকৃতি—গত এক দশকে নানা কারণে খবরের শিরোনাম হয়েছেন শবনম ইয়াসমিন বুবলী। উড়োজাহাজের কেবিন ক্রু থেকে সংবাদপাঠক, সেখান থেকে চলচ্চিত্রের নায়িকা—তাঁর পথচলাটাও ছিল অন্য রকম। ২০১৬ সালে চলচ্চিত্রে অভিষেকের পর ঢালিউডে নিজের অবস্থান তৈরি করেছেন। তবে ক্যারিয়ারের ১০ বছর পূর্তির এই সময়ে তাঁকে ঘিরে নতুন প্রশ্ন তৈরি হয়েছে। বেশ কয়েক মাস ধরে লোকচক্ষুর অন্তরালে এই অভিনেত্রী। এর মধ্যে জানিয়েছেন, দ্বিতীয়বার মা হয়েছেন। কন্যাসন্তানের জন্মের খবর প্রকাশ করলেও অভিনয়ে ফেরার বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু জানাননি তিনি।

আয়োজনের পেছনের গল্প ও মূল ঘটনা

আজ ২০ নভেম্বর বুবলীর জন্মদিন। প্রতিবছর জন্মদিন ঘিরে ভক্ত ও সহকর্মীদের শুভেচ্ছা, নতুন কাজ কিংবা ব্যক্তিগত জীবনের নানা খবর সামনে আসে। এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন। জনসমক্ষে নেই, নতুন মাতৃত্ব এবং অভিনয়ে ফেরার অনিশ্চয়তা—সব মিলিয়ে জন্মদিনে বুবলীকে ঘিরে কৌতূহল অন্য রকম।কেবিন ক্রু থেকে চলচ্চিত্রের নায়িকাচলচ্চিত্রে আসার আগে বুবলীকে দর্শক চিনতেন সংবাদপাঠিকা হিসেবে। তারও আগে কাজ করেছেন উড়োজাহাজের কেবিন ক্রু হিসেবে। পরে বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনে সংবাদপাঠিকা হিসেবে যোগ দেন। ক্যামেরার সামনে সাবলীল উপস্থিতি তাঁকে পরিচিতি দিয়েছিল। তবে চলচ্চিত্রে অভিনয়ের পরিকল্পনা তাঁর শুরুতে ছিল না। ২০১৬ সালে নির্মাতা শামীম আহমেদ রনির ‘বসগিরি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় বুবলীর। বিপরীতে নায়ক হিসেবে পেয়েছিলেন শাকিব খানকে।

চলচ্চিত্রে আসার আগে বুবলীকে দর্শক চিনতেন সংবাদপাঠিকা হিসেবে। তারও আগে কাজ করেছেন উড়োজাহাজের কেবিন ক্রু হিসেবে। পরে বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনে সংবাদপাঠক হিসেবে যোগ দেন। ক্যামেরার সামনে সাবলীল উপস্থিতি তাঁকে পরিচিতি দিয়েছিল।

একই ঈদে মুক্তি পায় তাঁদের অভিনীত ‘শুটার’। অভিনয়জীবনের শুরুতে দুটি সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন। এরপর ‘রংবাজ’, ‘অহংকার’, ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’, ‘সুপার হিরো’, ‘ক্যাপ্টেন খান’, ‘পাসওয়ার্ড’, ‘মনের মতো মানুষ পাইলাম না’, ‘বীর’সহ একের পর এক সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেন তিনি। পর্দায় এই জুটির জনপ্রিয়তা তাঁকে ঢালিউডের প্রথম সারির নায়িকাদের আলোচনায় নিয়ে আসে।

দর্শক ও ভক্তদের উন্মাদনা

তৃতীয় পক্ষ কেউ কেউ এ বিষয়ে গুজব ছড়িয়েছে: শবনম বুবলী

শাকিবের সঙ্গে সম্পর্ক ও আলোচনাশাকিব খানের সঙ্গে বুবলীর পর্দার রসায়নের পাশাপাশি ব্যক্তিগত সম্পর্ক নিয়েও শুরু থেকেই নানা গুঞ্জন ছিল। ২০২২ সালের সেপ্টেম্বরে দুজনই সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের সন্তানের খবর প্রকাশ করেন। বুবলী জানান, ২০১৮ সালের ২০ জুলাই শাকিব খানের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের ছেলে শেহজাদ খান বীরের জন্ম ২০২০ সালের ২১ মার্চ। এরপর শাকিব-বুবলীর সম্পর্ক, পারিবারিক সমীকরণ, একসঙ্গে থাকা না–থাকা, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্ট কিংবা পরস্পরকে ঘিরে নানা বক্তব্য বারবার সংবাদ শিরোনাম হয়েছে। তাঁদের ব্যক্তিগত জীবনের নানা টানাপোড়েন নিয়ে দর্শকের আগ্রহও কমেনি। কখনো অপু বিশ্বাসের সঙ্গে ভার্চ্যুয়াল বিতর্ক, কখনো শাকিব খানকে ঘিরে নানা বক্তব্য—সব মিলিয়ে বুবলীকে নিয়ে আলোচনার বড় অংশজুড়ে ছিল ব্যক্তিগত জীবন।

তবে চলচ্চিত্রে অভিনয়ের পরিকল্পনা তাঁর শুরুতে ছিল না। ২০১৬ সালে ‘বসগিরি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় বুবলীর। বিপরীতে নায়ক হিসেবে পেয়েছিলেন শাকিব খানকে।

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কেবিন ক্রু থেকে নায়িকা—জন্মদিনে কোথায় বুবলী, কেন আবার আড়ালে

প্রকাশের সময় : ০৩:০০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬