শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
সেদিন লারাকে মেরে ফেলেছেন ভেবেছিলেন শোয়েব আখতার ৮০০ কোটি আয় করা রজনীকান্তর ‘জেলার ২’ এবার দেখা যাবে ঘরে বসেই প্রেম, বিশ্বাসঘাতকতা ও প্রতিশোধের গল্প, বিশ্বজুড়ে ঝড় তুলেছে কোরীয় সিরিজটি ফাইনালের দৌড়ে হোঁচট নাজমুলদের, এখন এগিয়ে কারা রেকর্ড গড়া ‘জেলার ২’, ওটিটিতে আরও যা দেখবেন মাদক সাম্রাজ্য গড়ে গায়ার্দো হয়ে উঠেছিলেন মেক্সিকোর ‘বসদের বস’ ২৫ কোটি এক পর্বের পারিশ্রমিক! ওটিটিতে সর্বোচ্চ টাকা পান কোন তারকারা পরকীয়ার ফাঁস থেকে অবৈধ সন্তান, হলিউড তোলপাড় করা সাত ঘটনা ২৮ বছরের তরুণের সঙ্গে ৮২ বছরের নারীর ঘনিষ্ঠ ছবি ভাইরাল, নেপথ্যে কী কে হচ্ছেন নতুন বন্ড–গার্ল, আলোচনায় কোন নায়িকারা

৮০০ কোটি আয় করা রজনীকান্তর ‘জেলার ২’ এবার দেখা যাবে ঘরে বসেই

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৮:৩০:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • / 5
৮০০ কোটি আয় করা রজনীকান্তর ‘জেলার ২’ এবার দেখা যাবে ঘরে বসেই
📌 এক নজরে মূল তথ্য:

  • প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি দর্শকদের সামনে হাজির হচ্ছে রজনীকান্তর ‘জেলার ২’।
  • ৮০০ কোটির মাইলফলক, তামিল সিনেমায় নতুন রেকর্ড‘জেলার ২’-এর বক্স অফিস সাফল্যই ছবিটিকে ওটিটি মুক্তির আগেই আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।

জনতার আদালত বিনোদন ডেস্ক — প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি দর্শকদের সামনে হাজির হচ্ছে রজনীকান্তর ‘জেলার ২’। বিশ্বজুড়ে ৮০০ কোটি রুপির বেশি আয় করে তামিল সিনেমার ইতিহাসে নতুন রেকর্ড গড়া ছবিটি ১২ নভেম্বর থেকে দেখা যাবে অ্যামাজন প্রাইম ভিডিওতে। যাঁরা প্রেক্ষাগৃহে ছবিটি দেখতে পারেননি কিংবা আবারও ঘরে বসে প্রিয় তারকার অ্যাকশন উপভোগ করতে চান, তাঁদের জন্য এবার খুলছে নতুন সুযোগ।রজনীকান্তর জনপ্রিয় চরিত্র টাইগার মুথুভেল পান্ডিয়ানকে ঘিরে নির্মিত ছবিটি মুক্তির পর থেকেই আলোচনায়। বক্স অফিসের সাফল্যের পাশাপাশি ছবিটির বড় আকর্ষণ বিভিন্ন ভারতীয় চলচ্চিত্রশিল্পের তারকাদের উপস্থিতি। মোহনলাল, হৃতিক রোশন, বিজয় সেতুপতি ও শিবরাজকুমারের মতো তারকাদের এক ছবিতে দেখা গেছে। এবার সেই তারকাবহুল অ্যাকশন-থ্রিলার পৌঁছে যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের দর্শকের ঘরে।

চরিত্র ও নির্মাণশৈলীর বিশদ

৮০০ কোটির মাইলফলক, তামিল সিনেমায় নতুন রেকর্ড‘জেলার ২’-এর বক্স অফিস সাফল্যই ছবিটিকে ওটিটি মুক্তির আগেই আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। বিভিন্ন বক্স অফিস ট্র্যাকার ও সংবাদমাধ্যমের হিসাব অনুযায়ী, ছবিটির বিশ্বব্যাপী আয় ৮০০ কোটি রুপি ছাড়িয়েছে। ২ নভেম্বর প্রকাশিত একাধিক প্রতিবেদনে এর আয় ৮০৭ কোটি রুপির বেশি বলে জানানো হয়।এ সাফল্যের মধ্য দিয়ে রজনীকান্তর ছবিটি ছাড়িয়ে গেছে তাঁরই অভিনীত ‘২.০’-এর বিশ্বব্যাপী আয়ের রেকর্ড। এর আগে ‘২.০’ ছিল সর্বোচ্চ আয় করা তামিল ছবিগুলোর শীর্ষে। নতুন এই সাফল্যের ফলে তামিল সিনেমার বাণিজ্যিক ইতিহাসে রজনীকান্তর অবস্থান আরও শক্ত হয়েছে।

অবসর ভেঙে আবার লড়াইয়ে টাইগারছবির গল্প শুরু হয়েছে আগের কিস্তির ঘটনার পর থেকে। সাবেক কারা কর্মকর্তা টাইগার মুথুভেল পান্ডিয়ান অবসর নিয়ে পরিবারের সঙ্গে শান্তিতে দিন কাটাতে চান। কিন্তু তাঁর সেই শান্ত জীবন বেশিদিন স্থায়ী হয় না। রাজনৈতিক প্রভাব ও আন্তর্জাতিক যোগাযোগ থাকা একটি শক্তিশালী অপরাধী চক্র তাঁর পরিবারকে বিপদের মুখে ফেলে।পরিস্থিতি সামাল দিতে আবারও পুরোনো রূপে ফিরতে হয় মুথুভেলকে। পুরোনো শত্রুরা প্রতিশোধ নিতে ফিরে আসে, নতুন কিছু জোট তৈরি হয়। একদিকে পরিবারের নিরাপত্তা, অন্যদিকে অপরাধী চক্রের মোকাবিলা—সব মিলিয়ে আবারও কঠিন লড়াইয়ে নামতে হয় তাঁকে।এবারের কাহিনিতে শুধু অ্যাকশন নয়, মুথুভেলের পারিবারিক সম্পর্ক ও আবেগের দিকটিও গুরুত্ব পেয়েছে। পরিচালক নেলসন দিলীপকুমারের লক্ষ্য ছিল আগের ছবির জনপ্রিয় চরিত্রটিকে আরও বড় পরিসরে ফিরিয়ে আনা। গল্প, অ্যাকশন ও আবেগের মাত্রা বাড়ানোর কথাও জানিয়েছেন তিনি।

এক ছবিতে ভারতীয় সিনেমার চার তারকা‘জেলার ২’-এর অন্যতম আকর্ষণ এর তারকাবহুল অভিনয়শিল্পী দল। কেন্দ্রীয় চরিত্র টাইগার মুথুভেল পান্ডিয়ানের ভূমিকায় রয়েছেন রজনীকান্ত। বিশেষ উপস্থিতিতে দেখা গেছে মালয়ালম সিনেমার বর্ষীয়ান অভিনেতা মোহনলাল, বলিউড তারকা হৃতিক রোশন, তামিল অভিনেতা বিজয় সেতুপতি ও কন্নড় অভিনেতা শিবরাজকুমারকে।এ ছাড়া অভিনয় করেছেন এস জে সূর্য, সুরাজ ভেঞ্জারামুডু, মিঠুন চক্রবর্তী, বিদ্যা বালান, রম্যা কৃষ্ণন, নমো নারায়ণ ও যোগী বাবু। বিভিন্ন ভাষার চলচ্চিত্রশিল্পের পরিচিত মুখদের একসঙ্গে পাওয়ায় ছবিটি মুক্তির আগেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছিল। প্রেক্ষাগৃহের সাফল্যের পর ওটিটি মুক্তিতেও এই তারকাদের উপস্থিতি দর্শক টানবে বলে ধারণা করা হচ্ছে।পরিচালনায় নেলসন, সংগীতে অনিরুদ্ধছবিটি পরিচালনা করেছেন নেলসন দিলীপকুমার। ২০২৩ সালে মুক্তি পাওয়া প্রথম ‘জেলার’-এর সাফল্যের পর আবারও রজনীকান্তের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। ছবিটি প্রযোজনা করেছেন কালানিথি মারান, তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান সান পিকচার্সের ব্যানারে।

শিল্পীদের বক্তব্য ও প্রতিক্রিয়া

রজনী–ঝড় চলছেই, আট দিনে কত আয় করল ‘জেলার ২’

সংগীত পরিচালনা করেছেন অনিরুদ্ধ রবিচন্দর। প্রথম ছবির গান ও আবহসংগীত দর্শকদের মধ্যে জনপ্রিয় হয়েছিল। দ্বিতীয় কিস্তিতেও অ্যাকশন দৃশ্যের সঙ্গে সংগীতের সমন্বয় ছবিটির অন্যতম আকর্ষণ। রজনীকান্ত, নেলসন ও অনিরুদ্ধ—এই তিনজনের পুনর্মিলনও ছবিটির প্রতি দর্শকদের আগ্রহ বাড়িয়েছে।১২ নভেম্বর থেকে প্রাইম ভিডিওতেপ্রেক্ষাগৃহে মুক্তির পর এবার বিশ্বব্যাপী ওটিটি মুক্তির অপেক্ষায় ‘জেলার ২’। ১২ নভেম্বর থেকে অ্যামাজন প্রাইম ভিডিওতে দেখা যাবে ছবিটি। ভারতসহ বিশ্বের ২৪০টির বেশি দেশ ও অঞ্চলে এটি মুক্তি পাবে। তামিল, তেলেগু, হিন্দি, মালয়ালম ও কন্নড়—পাঁচ ভাষায় উপভোগ করা যাবে ছবিটি।প্রথম ‘জেলার’ ছবিটিও রয়েছে প্রাইম ভিডিওতে। ফলে দর্শকেরা চাইলে পরপর দুটি ছবি দেখে মুথুভেল পান্ডিয়ানের গল্পের ধারাবাহিকতা উপভোগ করতে পারবেন।ভ্যারাইটি অবলম্বনে

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

৮০০ কোটি আয় করা রজনীকান্তর ‘জেলার ২’ এবার দেখা যাবে ঘরে বসেই

প্রকাশের সময় : ০৮:৩০:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬