শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
প্রেম, বিশ্বাসঘাতকতা ও প্রতিশোধের গল্প, বিশ্বজুড়ে ঝড় তুলেছে কোরীয় সিরিজটি ফাইনালের দৌড়ে হোঁচট নাজমুলদের, এখন এগিয়ে কারা রেকর্ড গড়া ‘জেলার ২’, ওটিটিতে আরও যা দেখবেন মাদক সাম্রাজ্য গড়ে গায়ার্দো হয়ে উঠেছিলেন মেক্সিকোর ‘বসদের বস’ ২৫ কোটি এক পর্বের পারিশ্রমিক! ওটিটিতে সর্বোচ্চ টাকা পান কোন তারকারা পরকীয়ার ফাঁস থেকে অবৈধ সন্তান, হলিউড তোলপাড় করা সাত ঘটনা ২৮ বছরের তরুণের সঙ্গে ৮২ বছরের নারীর ঘনিষ্ঠ ছবি ভাইরাল, নেপথ্যে কী কে হচ্ছেন নতুন বন্ড–গার্ল, আলোচনায় কোন নায়িকারা একের পর এক সিনেমা ফ্লপ, অভিনয় ছাড়ার কথা ভাবছেন লোপেজ ‘তুমিই আমার ছেলের উত্তরসূরি’—নিকো পাজকে মেসির মা

ফাইনালের দৌড়ে হোঁচট নাজমুলদের, এখন এগিয়ে কারা

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৭:৪৫:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • / 2
ফাইনালের দৌড়ে হোঁচট নাজমুলদের, এখন এগিয়ে কারা
📌 এক নজরে মূল তথ্য:

  • ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শুরুর আগেও সম্ভাবনাটা ছিল বেশ জ্বলজ্বলে।
  • ম্যাচ: ৮জয়: ৬পয়েন্টের শতকরা হার: ৭৫.০০বাকি ম্যাচ: বাংলাদেশ (১), ইংল্যান্ড (৩), শ্রীলঙ্কা (২)।

জনতার আদালত স্পোর্টস ডেস্ক — ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শুরুর আগেও সম্ভাবনাটা ছিল বেশ জ্বলজ্বলে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে বাকি থাকা ছয় টেস্টের চারটিতে জিতলেই হতো বাংলাদেশের। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ ১–০ ব্যবধানে হেরে যাওয়ার পর সম্ভাবনাটা ফিকে হয়ে যায়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে কাল ৯ উইকেটে হারের পর টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের চক্রের ফাইনাল খেলার সম্ভাবনা বাংলাদেশের জন্য প্রায় শেষই হয়ে গেছে বলা চলে।এখন টেস্ট চ্যাম্পিয়নশিপে কার কেমন অবস্থা, তাই দেখে নেওয়া যাক একনজরে…  

ম্যাচের চালচিত্র ও কৌশলগত লড়াই

ম্যাচ: ৮জয়: ৬পয়েন্টের শতকরা হার: ৭৫.০০বাকি ম্যাচ: বাংলাদেশ (১), ইংল্যান্ড (৩), শ্রীলঙ্কা (২)

জোহানেসবার্গ টেস্ট জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষে ফিরেছে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা। সিরিজেও এগিয়ে গেছে ১-০ ব্যবধানে। অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে ঐতিহাসিক সিরিজ জয় তুলে নেয় প্রোটিয়ারা। বাংলাদেশের বিপক্ষে চলমান চক্রে তারা পেয়েছে পঞ্চম জয়।ভারতকে তাদের মাটিতে ২-০ ব্যবধানে হারিয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছিল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়নরা। ২৫ বছর পর ভারতের মাটিতে এটি ছিল তাদের প্রথম সিরিজ জয়। এরপর পাকিস্তানের বিপক্ষে সিরিজ ড্র করে তারা।বাংলাদেশের বিপক্ষে সিরিজের পর ঘরের মাঠে ইংল্যান্ডের আতিথ্য নেবে দক্ষিণ আফ্রিকা। এরপর শ্রীলঙ্কা সফরের মধ্য দিয়ে তাদের এই চক্রের অভিযান শেষ হবে।

ম্যাচ: ৬জয়: ৪পয়েন্টের শতকরা হার: ৭২.২২বাকি ম্যাচ: ভারত (২), শ্রীলঙ্কা (২), অস্ট্রেলিয়া (৪), পাকিস্তান (২)

পরবর্তী সমীকরণ ও ড্রেসিংরুম প্রতিক্রিয়া

দক্ষিণ আফ্রিকার কাছে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার সিরিজ হারের পর পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছিল নিউজিল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২–০ ব্যবধানে সিরিজ জিতে এই চক্র শুরু করেছিল তারা। এরপর ইংল্যান্ড সফরে ২-১ ব্যবধানে স্মরণীয় সিরিজ জয় পায় কিউইরা। প্রথম টেস্টে হারের পর টানা দুই ম্যাচ জিতে সফর শেষ করে তারা। তাতে চলমান চক্রে ৬ ম্যাচে ৪ জয় নিয়ে পয়েন্ট তালিকার ওপরের দিকে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে নিউজিল্যান্ড।ঘরের মাঠে এখন ভারতের বিপক্ষে খেলছে দলটি, এরপর খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। পাশাপাশি অস্ট্রেলিয়া ও পাকিস্তানের কঠিন সফরও অপেক্ষা করছে।

ম্যাচ: ১৩জয়: ৯পয়েন্টের শতকরা হার: ৬৯.২৩বাকি ম্যাচ: নিউজিল্যান্ড (৪), ভারত (৫)

২০২৩ সালের শিরোপাজয়ী অস্ট্রেলিয়া চলমান চক্রে প্রথম সিরিজ হারে দক্ষিণ আফ্রিকার কাছে। তার আগপর্যন্ত বেশ ছন্দেই ছিল প্যাট কামিন্সের দল। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার পর ঘরের মাঠে অ্যাশেজ ধরে রাখে তারা।বাংলাদেশের কাছে ডারউইনে অপ্রত্যাশিত হারে কিছুটা হোঁচট খেলেও ম্যাকাইয়ে পরের টেস্ট জিতে শীর্ষ স্থান ধরে রাখে। এরপর ডারবানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে পয়েন্ট তালিকায় এগিয়ে থাকার ব্যবধান আরও বাড়ায় অস্ট্রেলিয়া। তবে গেবেখা ও কেপটাউনে টানা দুই জয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজ জিতে নেওয়ায় অস্ট্রেলিয়ার পয়েন্টের শতকরা হার কমে দাঁড়িয়েছে ৬৯.২৩-এ।এই হারে সেরা দুইয়ের বাইরে চলে গেছে অস্ট্রেলিয়া। এখন ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রস্তুতি নেবে তারা। এরপর আগামী বছরের শুরুতে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের কঠিন সিরিজ খেলতে হবে কামিন্সদের।

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ফাইনালের দৌড়ে হোঁচট নাজমুলদের, এখন এগিয়ে কারা

প্রকাশের সময় : ০৭:৪৫:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬