বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘বন্ধু, তুমি খেলে যাও, আমি এখানেই থামছি’ বলাকা ক্লিনিকে যমজ নবজাতকের একটি শিশু নিখোঁজের অভিযোগ, তদন্তে মিলল না প্রমাণ ডিসেম্বরে আসছে ‘পঞ্চায়েতে’র পঞ্চম সিজন জাককানইবিতে ওবিই কারিকুলামবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মাইক্রোসফট থেকে এনএসএ: এক সপ্তাহে প্রযুক্তি–দুনিয়ায় কেন একের পর এক বিভ্রাট ওয়ানডেতে এমন দুর্দিন আগে দেখেনি অস্ট্রেলিয়া দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ এক ইনিংসে ৮ ডিসমিসাল, লিটনের বিশ্বরেকর্ড ‘পুরো দলই জানত, আমি বল টেম্পারিং করছি’: আট বছর পর মুখ খুললেন ক্যামেরন ব্যানক্রফট

‘বন্ধু, তুমি খেলে যাও, আমি এখানেই থামছি’

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৭:৪৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • / 0
‘বন্ধু, তুমি খেলে যাও, আমি এখানেই থামছি’

বার্সেলোনায় একসঙ্গে কত স্মরণীয় মুহূর্তই না উপহার দিয়েছেন লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। সময়ের পরিক্রমায় দুজনেই এখন ক্যারিয়ারের শেষ প্রান্তে। তবে বন্ধুত্ব আর মাঠের বোঝাপড়ায় এখনো ভাটা পড়েনি। ইন্টার মায়ামিতে আবারও একসঙ্গে খেলছেন, গোল করছেন, শিরোপা জিতছেন। কিন্তু কত দিন আর চলবে দুই বন্ধুর এই পথচলা? একই সঙ্গে কি ফুটবলকে বিদায় বলবেন তারা?

খেলার মাঠের প্রেক্ষাপট ও মূল মুহূর্ত

এমন প্রশ্নের জবাবে সুয়ারেজ জানালেন, যত দিন খেলাটা উপভোগ করবেন এবং জয়ের ক্ষুধা থাকবে, তত দিন থামতে চান না। তবে মেসির অফুরন্ত প্রাণশক্তি দেখে তার ধারণা, বন্ধুর আগেই হয়তো তাকে বুটজোড়া তুলে রাখতে হবে।

কাতালুনিয়া রেডিওর অনুষ্ঠান তত কোস্তাকে দেওয়া সাক্ষাৎকারে নিজেদের ভবিষ্যৎ নিয়ে খোলামেলা কথা বলেছেন ৩৯ বছর বয়সী সুয়ারেজ। বার্সেলোনার সোনালি সময়ের দুই সতীর্থ এখন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মায়ামির হয়ে খেলছেন। বয়স বাড়লেও এখনই ফুটবল ছাড়ার কথা ভাবছেন না দুজনের কেউই।

মেসির সঙ্গে একই সময়ে অবসর নেওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে সুয়ারেজ বলেন, ‘কঠিন প্রশ্ন। তবে যত দিন সম্ভব, আমরা খেলে যাব। যত দিন খেলাটা উপভোগ করব, আনন্দ পাব, প্রতিদ্বন্দ্বিতা করার সেই বাড়তি তাড়না আর জেতার ইচ্ছা থাকবে, তত দিন থামব না। শুধু আমি কিংবা মেসি নই, কিছু অর্জন করার উচ্চাকাঙ্ক্ষা আছে, এমন কেউই থামতে চাইবে না।’

ম্যাচের বিশ্লেষণ ও পরবর্তী প্রতিক্রিয়া

তবে একসঙ্গে অবসর নেওয়ার ইচ্ছা থাকলেও বাস্তবে সেটি সম্ভব হবে কি না, তা নিয়ে নিশ্চিত নন উরুগুইয়ান স্ট্রাইকার। বিশেষ করে মেসির মধ্যে এখনো খেলা চালিয়ে যাওয়ার যে আগ্রহ দেখছেন, তাতে বন্ধুর আগেই নিজের ক্যারিয়ার শেষ হওয়ার সম্ভাবনা দেখছেন তিনি।

সুয়ারেজ বলেন, ‘এমন একটা সময় আসবে, যখন দেখব ওর মধ্যে এখনো অনেক শক্তি, খেলা চালিয়ে যাওয়ার প্রবল ইচ্ছা আছে। তখন হয়তো আমাকে বলতে হবে, বন্ধু, সব ঠিক আছে। তুমি খেলা চালিয়ে যাও, কিন্তু আমি এখানেই থামছি।’

তবে সেই সময় এখনো আসেনি বলেই মনে করেন সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড, ‘আপাতত আমরা ভালো আছি, খুশি আছি, খেলাটা উপভোগ করছি। শারীরিকভাবেও ভালো অবস্থায় আছি। শুধু থাকার জন্য তো আর এখানে থাকছি না। ব্যক্তিগতভাবে আমি ভালো অনুভব করছি, লিও-ও ভালো আছে। এটা আমাদের অনেক সাহায্য করছে।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

‘বন্ধু, তুমি খেলে যাও, আমি এখানেই থামছি’

প্রকাশের সময় : ০৭:৪৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬