বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
মাইক্রোসফট থেকে এনএসএ: এক সপ্তাহে প্রযুক্তি–দুনিয়ায় কেন একের পর এক বিভ্রাট ওয়ানডেতে এমন দুর্দিন আগে দেখেনি অস্ট্রেলিয়া দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ এক ইনিংসে ৮ ডিসমিসাল, লিটনের বিশ্বরেকর্ড ‘পুরো দলই জানত, আমি বল টেম্পারিং করছি’: আট বছর পর মুখ খুললেন ক্যামেরন ব্যানক্রফট সংসদ অধিবেশন শেষে এমপিদের নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর বিজয়ের ঝড়ো ইনিংস, পাঁচ মৌসুম পর জাতীয় লিগে চ্যাম্পিয়ন খুলনা জাবি ছাত্রদল নেতা আল ইমরানের বহিষ্কারাদেশ প্রত্যাহার ‘মানুষের মন আবারও জয় করতে চাই’, রেকর্ড গড়ে এমিলিয়ানোর প্রত্যয়

ছোট বোন চ্যাম্পিয়ন, বড় বোন রানারআপ, ৫২ বছর পর এমন কীর্তি

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৫:৪৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • / 24
ছোট বোন চ্যাম্পিয়ন, বড় বোন রানারআপ, ৫২ বছর পর এমন কীর্তি

একই পরিবারের দুই বোন। একজন চ্যাম্পিয়ন, অন্যজন রানারআপ। বাংলাদেশের মেয়েদের খেলাধুলায় এমন দৃশ্য খুব বেশি দেখা যায়নি। সর্বশেষ দেখা গিয়েছিল ১৯৭৪ সালে, টেবিল টেনিসের টেবিলে। ৫২ বছর পর সেই বিরল কীর্তির পুনরাবৃত্তি হলো। তবে এবার টেবিল টেনিসে নয়, দাবার বোর্ডে।বার্জার ৪৪তম জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছেন ১৮ বছর বয়সী মহিলা আন্তর্জাতিক মাস্টার ওয়াদিফা আহমেদ। গত শনিবার প্রথমবারের মতো জাতীয় মহিলা দাবার শিরোপা জেতেন তিনি। আর গতকাল শেষ হওয়া প্রতিযোগিতায় রানারআপ হয়েছেন তাঁর বড় বোন মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ।

খেলার মাঠের প্রেক্ষাপট ও মূল মুহূর্ত

দ্বিতীয় থেকে ষষ্ঠ স্থান নির্ধারণী প্লে-অফে ৮ খেলায় সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান নিশ্চিত করেন ওয়ালিজা। তাতে ৫২ বছর পর বাংলাদেশের মেয়েদের খেলায় একই পরিবারের দুই বোনের জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন ও রানারআপ হওয়ার ঘটনা ফিরে এল।গল্পটা অবশ্য এখানেই শেষ নয়। বরং ইতিহাসের পুনরাবৃত্তির সঙ্গে যোগ হয়েছে মধুর এক উলটপুরাণ। ১৯৭৪ সালের ডিসেম্বরে দেশের প্রথম জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের নারী এককে চ্যাম্পিয়ন হয়েছিলেন মুনিরা রহমান হেলেন। রানারআপ হয়েছিলেন তাঁর ছোট বোন জোবেরা রহমান লিনু। তখন লিনুর বয়স মাত্র ৯ বছর। পরে ১৬ বার জাতীয় চ্যাম্পিয়ন হয়ে গিনেস বুক অব রেকর্ডসে নাম লেখান তিনি।

রেকর্ডের জন্মই হয় ভাঙার জন্য। এতদিন মেয়েদের খেলায় দুই বোনের রেকর্ডটা আমাদের ছিল। সেটি এবার ভেঙেছে দাবার দুই বোন। আমি চাই ওরা অনেক দূর যাবে। ওদের অনেক অভিনন্দন।জোবেরা রহমান লিনু

সেবার বড় বোন ছিলেন চ্যাম্পিয়ন, ছোট বোন রানারআপ। ২০২৬ সালে দাবার বোর্ডে দৃশ্যটা উল্টো। এবার বড় বোন ওয়ালিজাকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয়েছেন ছোট বোন ওয়াদিফা। ছোটবেলায় ইতালি থেকে দেশে ফিরে প্রতিযোগিতামূলক দাবা শুরু করেছিলেন ওয়াদিফা ও ওয়ালিজা। সেই দুই বোনই এবার গড়লেন বিরল এক কীর্তি।

ম্যাচের বিশ্লেষণ ও পরবর্তী প্রতিক্রিয়া

দুই বোনকে অভিনন্দন জানিয়েছেন জোবেরা রহমান লিনুও। প্রথম আলোকে তিনি বলেছেন, ‘রেকর্ডের জন্মই হয় ভাঙার জন্য। এতদিন মেয়েদের খেলায় দুই বোনের রেকর্ডটা আমাদের ছিল। সেটি এবার ভেঙেছে দাবার দুই বোন। আমি চাই ওরা অনেক দূর যাবে। ওদের অনেক অভিনন্দন।’

মেয়েদের খেলায় এমন ঘটনা বিরল হলেও ছেলেদের বিভাগে একই পরিবারের দুই ভাইয়ের চ্যাম্পিয়ন ও রানারআপ হওয়ার নজির আছে। ১৯৯৯ সালের জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে আটজনের মধ্যে সমান পয়েন্ট পেয়েছিলেন দুই ভাই মাহবুব বিল্লাহ ও মোস্তফা বিল্লাহ। হেড টু হেডে ভাইকে হারিয়ে চ্যাম্পিয়ন হন মাহবুব। রানারআপ মোস্তফা। সেটিই ছিল মাহবুবের প্রথম জাতীয় শিরোপা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ছোট বোন চ্যাম্পিয়ন, বড় বোন রানারআপ, ৫২ বছর পর এমন কীর্তি

প্রকাশের সময় : ০৫:৪৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬