মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
পর্তুগালের হারে খুশি রোনালদোর মা: কোচ বললেন, ‘মা তো মা-ই’ তিন জেলাকে যুক্ত করে ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু, দ্বিতীয় যমুনা কোথায় ১৭৮ ওয়েবসাইটে হ্যাকারদের হামলা, ঝুঁকিতে আইফোন ব্যবহারকারী আজকের ই-পেপার (১৭ নভেম্বর) মেসিকে আর্জেন্টিনার কোচ হওয়ার আমন্ত্রণ স্কালোনির, দলে ফিরছেন এমি মার্তিনেজ রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল ‘বাংলাদেশ যখনই বিপদে পড়বে, আমি সামাল দিতে চাই’ জাতিসংঘে মৃত্যুদণ্ড স্থগিতের প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত বাংলাদেশ পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত সভা ২৩ নভেম্বর হোয়াটসঅ্যাপে একবার দেখার পরই অদৃশ্য হয়ে যাবে ছবি ও ভিডিও

১৭৮ ওয়েবসাইটে হ্যাকারদের হামলা, ঝুঁকিতে আইফোন ব্যবহারকারী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৪৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • / 6

বিশ্বের বহুল ব্যবহৃত বেশ কয়েকটি ওয়েবসাইটে ক্ষতিকর কোড ঢুকিয়ে সাইবার হামলার চেষ্টা চালিয়েছে হ্যাকাররা। আক্রান্ত ওয়েবসাইটের তালিকায় রয়েছে ভিডিও যোগাযোগের প্ল্যাটফর্ম জুম, ব্যাংকিং প্রতিষ্ঠান এইচএসবিসি, ঋণ তথ্য সরবরাহকারী ইকুইফ্যাক্স, সংবাদমাধ্যম সিএনএন, সফটওয়্যার প্রতিষ্ঠান সেলসফোর্স এবং খুচরা বিক্রেতা আইকেইএ।

মোট ১৭৮টি প্রতিষ্ঠানের ওয়েবসাইটের দর্শনার্থীদের লক্ষ্য করে এ হামলার চেষ্টা করা হয়েছে। এর উদ্দেশ্য ছিল ক্রিপ্টোকারেন্সি চুরি, ক্রেডিট কার্ডের তথ্য হাতিয়ে নেওয়া এবং আইফোনে ক্ষতিকর সফটওয়্যার প্রবেশ করানো। সোমবার সাইবার নিরাপত্তা গবেষক স্কট হেলমে এ তথ্য জানান। তার অনুসন্ধান অনুযায়ী, ওয়েবসাইটের কার্যকারিতা ও ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করার প্ল্যাটফর্ম অপটিমাইজেলির মাধ্যমে এসব প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ক্ষতিকর জাভাস্ক্রিপ্ট কোড সরবরাহ করা হয়েছিল। জাভাস্ক্রিপ্ট হলো ওয়েবসাইট পরিচালনা ও বিভিন্ন ইন্টারঅ্যাকটিভ সুবিধা চালানোর জন্য ব্যবহৃত একটি প্রোগ্রামিং ভাষা। হ্যাকাররা এ ব্যবস্থায় অননুমোদিত কোড ঢুকিয়ে ওয়েবসাইটের স্বাভাবিক কার্যক্রমের আড়ালে ব্যবহারকারীদের তথ্য চুরির চেষ্টা করেছে।

গবেষকেরা জানান, ক্ষতিকর কোডের মাধ্যমে ক্রিপ্টোকারেন্সি লেনদেনের সময় গ্রাহকের দেওয়া ওয়ালেট ঠিকানা বদলে আক্রমণকারীদের নিয়ন্ত্রণাধীন ওয়ালেট ঠিকানা বসিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। এতে ব্যবহারকারী বুঝতে না পেরে নিজের ডিজিটাল মুদ্রা অন্যের ওয়ালেটে পাঠিয়ে দিতে পারেন। এছাড়া অনলাইনে ক্রেডিট কার্ডের তথ্য প্রবেশ করানোর সময় কার্ড নম্বর সংগ্রহ, ব্রাউজারের কুকি চুরি এবং ব্যবহারকারীর পর্দার ছবি ধারণের ব্যবস্থাও ছিল ওই কোডে। কুকির মধ্যে ওয়েবসাইটে প্রবেশের সেশনসংক্রান্ত তথ্য থাকতে পারে। এসব তথ্য হাতিয়ে নিতে পারলে ব্যবহারকারীর অনলাইন অ্যাকাউন্টে অননুমোদিত প্রবেশের ঝুঁকি তৈরি হয়।

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, ক্ষতিকর কোডে আইওএস অপারেটিং সিস্টেমচালিত আইফোনে আক্রমণের জন্য এক্সপ্লয়েট কোডও যুক্ত করা হয়েছিল। অর্থাৎ ওয়েবসাইটে প্রবেশকারী আইফোন ব্যবহারকারীদেরও লক্ষ্যবস্তু করা হয়েছে। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান হাডসনরক জানিয়েছে, তাদের অনুসন্ধানেও আক্রান্ত ওয়েবসাইটগুলো থেকে দর্শনার্থীদের কাছে ক্ষতিকর কোড পৌঁছানোর প্রমাণ পাওয়া গেছে। তবে রয়টার্স তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি, প্রতিটি ক্ষেত্রে কোডগুলো সফলভাবে ব্যবহার করা হয়েছে কি না কিংবা এর ফলে কতজন ব্যবহারকারী ক্ষতিগ্রস্ত হয়েছেন।

তদন্ত শুরু, ব্যবস্থা নিয়েছে প্রতিষ্ঠানগুলো

এ ঘটনায় সেলসফোর্স জানিয়েছে, তাদের অপটিমাইজেলি স্ক্রিপ্টে অননুমোদিত পরিবর্তনের বিষয়টি তদন্ত করা হচ্ছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠানটি সংশ্লিষ্ট স্ক্রিপ্টগুলো বন্ধ করে দিয়েছে। ঋণ তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান ইকুইফ্যাক্সও বিষয়টি তদন্ত করেছে এবং অপটিমাইজেলির ব্যবহার বন্ধ করেছে। প্রতিষ্ঠানটির দাবি, তাদের নিজস্ব ব্যবস্থায় কোনো ধরনের অনুপ্রবেশ বা নিরাপত্তা লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়নি। অন্যদিকে অপটিমাইজেলি, অ্যাপল, জুম, এইচএসবিসি, সিএনএন ও আইকেইএ রয়টার্সের মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

তৃতীয় পক্ষের সফটওয়্যার কেন ঝুঁকিপূর্ণ

আধুনিক ওয়েবসাইট পরিচালনায় বিভিন্ন তৃতীয় পক্ষের সফটওয়্যার ও সেবা ব্যবহার করা হয়। ওয়েবসাইটের নকশা পরিবর্তন, বিজ্ঞাপন দেখানো, ব্যবহারকারীর আচরণ বিশ্লেষণ এবং অনলাইন লেনদেন সহজ করতে এসব প্রযুক্তি কাজে লাগে। ফলে মূল প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইটের নিরাপত্তা ঠিক থাকলেও তৃতীয় পক্ষের কোনো সেবায় অনুপ্রবেশ ঘটলে তার প্রভাব ব্যবহারকারীদের ওপর পড়তে পারে। এ ঘটনাতেও অপটিমাইজেলির মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ক্ষতিকর কোড পৌঁছে দেওয়ার অভিযোগ উঠেছে। একটি প্রযুক্তি প্ল্যাটফর্মের ওপর নির্ভরশীল বহু প্রতিষ্ঠানের ওয়েবসাইট একসঙ্গে ঝুঁকিতে পড়ার বিষয়টি সরবরাহব্যবস্থাভিত্তিক সাইবার নিরাপত্তার দুর্বলতা সামনে এনেছে।

বিশেষজ্ঞদের মতে, ব্যবহারকারীরা পরিচিত ও বিশ্বস্ত ওয়েবসাইটে প্রবেশ করলেও সব সময় নিরাপদ থাকেন না। কারণ, ওয়েবসাইটে যুক্ত তৃতীয় পক্ষের কোনো সেবা আক্রান্ত হলে সেটির মাধ্যমে ব্যবহারকারীর তথ্যও ঝুঁকিতে পড়তে পারে। তবে এ ঘটনায় কতজনের ক্রিপ্টোকারেন্সি বা ব্যক্তিগত তথ্য চুরি হয়েছে, কিংবা কোনো আইফোনে সফলভাবে ক্ষতিকর সফটওয়্যার প্রবেশ করানো হয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়। তদন্তের অগ্রগতির সঙ্গে এ হামলার প্রকৃত ব্যাপ্তি সম্পর্কে আরও তথ্য পাওয়া যেতে পারে।

সূত্র: বিজনেসওয়ার্ল্ডলাইন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

১৭৮ ওয়েবসাইটে হ্যাকারদের হামলা, ঝুঁকিতে আইফোন ব্যবহারকারী

প্রকাশের সময় : ০১:৪৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬