সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:

লাঞ্চের আগে মার্করামকে ফেরানোর আনন্দ হাসানের

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৯:৪৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • / 8
লাঞ্চের আগে মার্করামকে ফেরানোর আনন্দ হাসানের

চারশ রানের পুঁজি নিয়ে বোলিংয়ে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে টেস্টে বাংলাদেশের সেরা পারফর্মার হাসান মাহমুদ উইকেট পেতে সময় নিলেন না। এইডেন মার্করামকে আউট করার আনন্দে ভাসলেন তিনি।

খেলার মাঠের প্রেক্ষাপট ও মূল মুহূর্ত

বাংলাদেশের ৪০০ রানের জবাবে ব্যাট করতে নেমে জোহানেসবার্গে দ্বিতীয় দিনের লাঞ্চ বিরতি পর্যন্ত ৫ ওভার খেলেছে প্রোটিয়ারা। তাতে ১ উইকেটে ১৮ রান করেছে তারা। মার্কাস অ্যাকারম্যান ৭ ও জুবাইর হামজা ৪ রান নিয়ে ক্রিজে আছেন।

ইনিংসের দ্বিতীয় ওভারেই সাফল্য আনেন হাসান। মার্করামের হাতে বাউন্ডারি খেয়েই জ্বলে ওঠেন তিনি। তার বাড়তি লাফানো বলে ব্যাট লাগিয়ে লিটন দাসের গ্লাভসে জমা পড়েন অভিজ্ঞ মার্করাম।

তাসকিনও ভালো বল করছিলেন। লাঞ্চের আগের ওভারে হামজাকে পরাস্ত করে উইকেটের পরিস্থিতি তৈরি করেছিলেন তিনি। তবে নো বলের কারণে সাফল্য পাওয়া হয়নি তার।

ম্যাচের বিশ্লেষণ ও পরবর্তী প্রতিক্রিয়া

জোহেনেসবার্গের ওয়ান্ডারার্সে নতুন বলে পেসারদের রসদ থাকে যথেষ্ট। লাঞ্চের পরও তাই হাসান-তাসকিনের কাছ থেকে ভালো কিছুর আশায় থাকবে দল।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

লাঞ্চের আগে মার্করামকে ফেরানোর আনন্দ হাসানের

প্রকাশের সময় : ০৯:৪৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬