সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়াল

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:৩০:১৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • / 23

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে মশাবাহিত এই রোগে মোট মৃতের সংখ্যা পাঁচশো ছাড়িয়ে ৫০২ জনে দাঁড়িয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৮ জন।

সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন রোগীদের নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট হাসপাতালে ভর্তির সংখ্যা দাঁড়াল ১ লাখ ৬৪ হাজার ১০৭ জনে।

এর আগে গতকাল রবিবার ডেঙ্গুতে ৮ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। ওই দিন সারা দেশে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১ হাজার ৯৫২ জন রোগী। সে হিসাবে আগের দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু ও হাসপাতালে ভর্তির সংখ্যা কিছুটা কমেছে।

প্রসঙ্গত, গত বছর দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ লাখ ২ হাজার ৮৬১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং মৃত্যু হয়েছিল ৪১৩ জনের। চলতি বছর এরই মধ্যে আক্রান্ত ও মৃতের সংখ্যা গত বছরের মোট হিসাবকে ছাড়িয়ে গেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়াল

প্রকাশের সময় : ০৫:৩০:১৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬