টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, মাহফিজুলের অভিষেক

- প্রকাশের সময় : ০৫:১৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
- / 16

জোহেন্সবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে টস ভাগ্য পক্ষে এলো বাংলাদেশের। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন নাজমুল হোসেন শান্ত। এই ম্যাচে ১১২তম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টেস্ট অভিষেক হয়েছে মাহফিজুল ইসলাম রবিনের।
খেলার মাঠের প্রেক্ষাপট ও মূল মুহূর্ত
Toss Update! Bangladesh have won the toss and elected to Bat first. The first ball is set to be bowled at 10:00, so be sure to catch all the action live on SuperSport, SABC 3 and SABC+! #Unbreakable #SAvBAN https://t.co/rOUFTEaorO
— Proteas Men (@ProteasMenCSA) November 15, 2026
রোববার ওয়ান্ডারার্সে তিন পেসার ও এক স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে সফরকারী দল।
ম্যাচের বিশ্লেষণ ও পরবর্তী প্রতিক্রিয়া
আগের দিনই অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কথায় আভাস মিলেছিলো এমন কম্বিনেশনের। শেষ পর্যন্তও হলোও তাই। জোহেন্সবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে বাড়তি ব্যাটার খেলাচ্ছে বাংলাদেশ দল। অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের সঙ্গে একাদশে রাখা হয়েছে তিন পেসার।
ডানহাতি ব্যাটার মাহফিজুল চলমান জাতীয় ক্রিকেট লিগে পাঁচ ম্যাচের ১০ ইনিংসে ৭৪.৬৬ গড়ে ৬৭২ রান করেন। সাদমান ইসলামের চোটে তাই টেস্ট দলে জায়গা হয়ে অভিষেকও হলো তার।
আগের তিন টেস্ট টানা খেলায় হাসান মাহমুদ এই ম্যাচে খেলবেন কিনা তা নিয়ে শঙ্কা ছিলো। তবে হাসানকে এই টেস্টও খেলানো হচ্ছে। সর্বশেষ সিলেট টেস্ট খেলা তাসকিন আহমেদের পাশাপাশি একাদশে এসেছেন ইবাদত হোসেন। তাকে জায়গা দিতে বাদ পড়েছেন তাইজুল ইসলাম।



















