গুরুত্বপূর্ণ সংবাদ:
দক্ষিণ আফ্রিকার একাদশে হামজা, সঙ্গে আর কারা

স্পোর্টস ডেস্ক
- প্রকাশের সময় : ০৪:০০:২৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
- / 14

বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের একাদশ ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। দলে ফিরেছেন জুবাইর হামজা। প্রায় দুই বছর পর টেস্ট ক্রিকেটে ফিরছেন দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যান। জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে আগামীকাল শুরু হবে দুই দলের দুই ম্যাচের টেস্ট সিরিজ।টেম্বা বাভুমার নেতৃত্বাধীন দলে ব্যাটসম্যান হিসেবে এইডেন মার্করাম, মার্কেস অ্যাকারম্যান, ম্যাথু ব্রিটজকে, রায়ান রিকেলটন ও উইয়ান মুল্ডার। আছেন এই মুহূর্তে টেস্টের এক নম্বর অলরাউন্ডার মার্কো ইয়ানসেনও।বোলিং আক্রমণে নেতৃত্ব দেবেন কাগিসো রাবাদা। তাঁর সঙ্গে পেস বিভাগে থাকছেন ড্যান পেটারসন। একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে সুযোগ পেয়েছেন সাইমন হারমার।
Tag :



















