গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে ২৫ জন অসহায় ব্যক্তিকে সরকারি আর্থিক সহায়তা প্রদান করলেন এমপি আবু তালিব

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ
- প্রকাশের সময় : ০৭:৫৪:১২ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
- / 1

ঝিনাইদহের কালীগঞ্জে ২৫ জন অসহায় ও অসচ্ছল ব্যক্তির মাঝে সরকারি আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। শনিবার সকালে শহরের কলাহাটা রোডে সংসদ সদস্যের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য মাওলানা আবু তালিব উপকারভোগীদের হাতে এ অনুদানের চেক তুলে দেন।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে মোট ২ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়। এতে তালিকাভুক্ত ২৫ জন অসহায় ব্যক্তির প্রত্যেককে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
চেক বিতরণকালে উপস্থিত ছিলেন জামায়াত নেতা ও ১ নম্বর সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা আলিনুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী কালীগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি লুৎফর রহমান এবং উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আব্দুল গফফারসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
Tag :























