রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

সব ষড়যন্ত্র ভেদ করে এগোতে হবে, ৭ নভেম্বরের শপথ হোক এটাই: মুক্তিযুদ্ধমন্ত্রী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:১৭:০৫ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • / 29

দেশকে পুনর্নির্মাণ ও পুনর্গঠনে সরকার গণতন্ত্রের আলোকে কাজ শুরু করেছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধমন্ত্রী আহমেদ আজম খান। তিনি বলেছেন, ষড়যন্ত্রকারীরাও বসে নেই।
বারবার যেভাবে ষড়যন্ত্রকারীরা এ দেশের গণতন্ত্র এবং স্বাধীনতা নিয়ে ছিনিমিনি খেলেছে, ঠিক একইভাবে এখনো ষড়যন্ত্রকারীরা বসে নেই।

শনিবার রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, গার্মেন্টস সেক্টর চমৎকারভাবে চলছিল। সেই গার্মেন্টস সেক্টরে কীভাবে অস্থিতিশীলতা ও ভাঙচুর চালানো হয়েছে এবং কীভাবে গার্মেন্টস সেক্টরটাকে ধ্বংস করে দেওয়ার জন্য ষড়যন্ত্রকারীরা মাঠে নেমেছিল।

তিনি বলেন, যে ষড়যন্ত্রের ভেতর দিয়ে আমরা যাচ্ছি, বারবার কিন্তু বাংলাদেশের মানুষ ষড়যন্ত্রকে মোকাবিলা করেই এই পর্যন্ত এসেছে। যতবার গণতন্ত্রকে নস্যাৎ করা হয়েছে, বাংলাদেশের মানুষই গণতন্ত্রের পুনরুত্থানে নিয়ামক ভূমিকা পালন করেছে। অতএব, আমাদের আগামী দিনে এগিয়ে যেতে হবে। এগিয়ে যেতে হলে সব ষড়যন্ত্র ভেদ করে এগোতে হবে। ৭ নভেম্বরের শপথ হোক এটাই।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সব ষড়যন্ত্র ভেদ করে এগোতে হবে, ৭ নভেম্বরের শপথ হোক এটাই: মুক্তিযুদ্ধমন্ত্রী

প্রকাশের সময় : ০৬:১৭:০৫ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬