শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:

একযোগে ১০ ফ্লাইটে বোমার হুমকি, ইউরোপজুড়ে আতঙ্ক

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৩৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • / 20

ইউরোপজুড়ে একযোগে ১০টির বেশি উড়োজাহাজে বোমা হামলার হুমকিকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দ্বিতীয়বারের মতো এমন পরিস্থিতির মুখে পড়েছে ইউরোপের বিভিন্ন দেশের বিমান সংস্থাগুলো। হুমকির কারণে কয়েকটি ফ্লাইটের গন্তব্য পরিবর্তন করে বিকল্প বিমানবন্দরে অবতরণ করানো হয়েছে।

তবে প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো উড়োজাহাজে বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু পাওয়ার খবর পাওয়া যায়নি।

চেক প্রজাতন্ত্রের পুলিশ জানিয়েছে, বোমা হামলার হুমকির পর প্রাগগামী চারটি ফ্লাইটের অবতরণের প্রস্তুতি নেওয়া হয়েছে। উড়োজাহাজগুলোতে উন্নত বিস্ফোরক ডিভাইস (আইইডি) থাকার হুমকি দেওয়া হলেও পুলিশ এগুলোকে কম বিশ্বাসযোগ্য বলে মনে করছে। অবতরণের পর উড়োজাহাজগুলোতে বিশেষ নিরাপত্তা তল্লাশি চালানোর কথা জানানো হয়েছে।

হুমকির মুখে পড়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে ডাবলিন থেকে রোমগামী অ্যার লিঙ্গাস, হেলসিঙ্কি থেকে রোমগামী ফিনএয়ার, মিলান থেকে ওয়ারশগামী উইজ এয়ার, ওয়ারশ থেকে ব্রাসেলসগামী লট এবং কোপেনহেগেন ও লন্ডন থেকে সোফিয়াগামী রায়ানএয়ারের একাধিক ফ্লাইট।

নিরাপত্তাঝুঁকির কারণে ডাবলিন থেকে রোমগামী অ্যার লিঙ্গাসের একটি ফ্লাইট ফ্রান্সের চার্লস দ্য গল বিমানবন্দরের পরিবর্তে পশ্চিমাঞ্চলের এভরো বিমানঘাঁটিতে অবতরণ করে। উড়োজাহাজটির জ্বালানি পরিস্থিতি ও বিকল্প গন্তব্যের আবহাওয়া বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

অন্যদিকে, হেলসিঙ্কি থেকে রোমগামী ফিনএয়ারের একটি ফ্লাইটকে ইতালির বিমানবাহিনীর যুদ্ধবিমান পাহারা দিয়ে রোমের ফিউমিচিনো বিমানবন্দরে নিয়ে যায়। পরে বোমা নিষ্ক্রিয়কারী বিশেষজ্ঞরা তল্লাশি চালিয়ে কোনো বিস্ফোরক পাননি।

এদিকে, মিলান থেকে বুখারেস্টগামী উইজ এয়ারের একটি ফ্লাইটে বোমার হুমকির পর প্রায় ২০০ যাত্রীকে নামিয়ে আনা হয়। বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা ১১টা ৮ মিনিটে উড়োজাহাজটি রোমানিয়ার হেনরি কোয়ান্ডা আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। পরে দেশটির গোয়েন্দা সংস্থার বিস্ফোরক নিষ্ক্রিয়কারী দল তল্লাশি চালায়।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অন্যান্য ফ্লাইটের চলাচলও নির্ধারিত সময়সূচি অনুযায়ী অব্যাহত রয়েছে। এ ছাড়া ওয়ারশ থেকে ব্রাসেলসগামী লটের একটি ফ্লাইটে তল্লাশি চালিয়েও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছে বিমান সংস্থাটি।

এর আগে মঙ্গলবার ইউরোপের অন্তত সাতটি ফ্লাইট একই ধরনের বোমা হামলার হুমকির মুখে পড়ে। তবে সেসব উড়োজাহাজেও কোনো বিস্ফোরক পাওয়া যায়নি।

সূত্র: বিবিসি

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

একযোগে ১০ ফ্লাইটে বোমার হুমকি, ইউরোপজুড়ে আতঙ্ক

প্রকাশের সময় : ১০:৩৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬