শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
সেদিনের শিশুটি পরে অস্কার জিতেছেন, ৭৩০ কোটি টাকার মালিক আফগানিস্তান প্রিমিয়ার লিগ: দল পেলেন বাংলাদেশের সাকিব, নাহিদ ও শামীম হাঁসের ঢঙে হাঁটবে-খেলবে ছোট্ট রোবট ‘মাইক্রোডাক’ শনিবার ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ৬ ঘণ্টা টোল মওকুফ শয্যাদৃশ্যের আগে স্ত্রীর অনুমতি নিয়েছিলেন অভিনেতা আলিফ-সাগর-রাফির নৈপুণ্যে বাংলাদেশের দ্বিতীয় সোনা মাধবপাশায় পবিপ্রবি ভেটেরিনারি টিচিং হাসপাতালের বিনামূল্যে প্রাণিসম্পদ ক্যাম্প এমবাপেকে ছাড়িয়ে ইতিহাস গড়লেন ইয়ামাল দুর্নীতির অভিযোগে মান্দার কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত মালয়ালম সিনেমা দেখতে চান, শুরু করতে পারেন এই ১০টি দিয়ে

মুক্তির ১০ বছর পর ওটিটিতে আসছে রাজ-তুষির প্রথম সিনেমা

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:৩১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • / 14

সিনেমা মুক্তির ১০ বছর পর ওটিটিতে আসছে শরীফুল রাজ ও নাজিফা তুষি অভিনীত প্রথম সিনেমা ’আইসক্রিম’। সিনেমাটি ২০১৬ সালের ২৯ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। রাজ ও তুষির অভিষেক হয়েছিল এই সিনেমার মাধ্যমে।

ঘটনার প্রেক্ষাপট ও মূল তথ্য

আজ সোমবার রাত ১২টায় সিনেমাটি ওটিটি প্লাটফর্ম চরকিতে মুক্তি পাবে।

‘আইসক্রিম’ সিনেমাটি মুক্তির সময় আবেগপ্রবণ হয়ে রাজ বলেছিলেন, ‘আমি জীবনে অনেক কষ্ট করে এই পর্যায়ে এসেছি। সিনেমাটির নির্মাতার কাছে আমি কৃতজ্ঞ।’

সিনেমার নাম ‘আইসক্রিম’ কেন? এমন প্রশ্নে সিনেমাটির গল্পকার, চিত্রনাট্যকার, সংলাপ রচয়িতা এবং নির্মাতা রেদওয়ান রনি বলেছিলেন, ‘সিনেমাটিতে আমি একটা সম্পর্কের গল্প বলতে চেয়েছি। আর সম্পর্কটা আইসক্রিমের মতো, একটা নির্দিষ্ট তাপমাত্রায় রাখতে হয়।’

দর্শকদের প্রতিক্রিয়া ও সামগ্রিক আলোচনা

সিনেমাটির অভিনেত্রী নাজিফা তুষি বলেন, ‘সিনেমা যে একটা বড় ক্যানভাস, এসব কিছু না বুঝেই–না জেনেই সিনেমার ক্যানভাসে দাঁড়িয়ে গিয়েছিলাম। তখন আমি ইন্ডাস্ট্রির কিছুই জানি না, বুঝি না। আমার জাস্ট একটা ইচ্ছা ছিল যে আমি অভিনয় করতে চাই। আর তখন এফডিসির বাইরে অল্টারনেটিভ সিনেমা হচ্ছিল অনেক কম। আমার কাছে মনে হয়েছিল যে “আইসক্রিম” গুড ফিল্ম এবং রেদওয়ান রনি ভালো ডিরেক্টর। ওই জায়গা থেকে আমি ছোট মানুষ, আমি ভেবেছি যে সিনেমাটা করা যায়। “আইসক্রিম” করার পর আমি অনেক কিছুই বুঝেছি। খুব অবাক লাগে যে, কীভাবে কীভাবে সিনেমাটা করেছিলাম এবং তারও ১০ বছর পার হয়ে গেল।’

সিনেমাটির অভিনেতা শরিফুল রাজ বলেন, ‘১০ বছর আগের রাজ আর আজকের রাজের মধ্যে নিশ্চয়ই কিছু পরিবর্তন আছে। কিন্তু “আইসক্রিম” আমার জীবনের সেই ভিত্তি যা আমাকে আজকের এই জায়গায় আসতে সাহায্য করেছে। রিহার্সাল, ক্যামেরার পেছনের সেই নার্ভাসনেস, রেদওয়ান রনি ভাইয়ের গাইডেন্স আর শুটিং সেটের মুহূর্ত এখনো জীবন্ত। ক্যারিয়ারের শুরুতে যেই প্যাশন নিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলাম, দর্শকেরা চরকিতে “আইসক্রিম” সিনেমার মাধ্যমে আমার শুরুর দিনগুলোকে দেখতে পাবেন। সত্যি অদ্ভুত অনুভূতি।’

সিনেমার গানগুলোতে কণ্ঠ দিয়েছেন অর্ণব, আরমিন মুসা, শারমিন সুলতানা সুমি, মিনার রহমান। সিনেমায় আরও অভিনয় করেছেন উদয়, এটিএম শামসুজ্জামান, দিতি, ওমর সানি, সায়েম সাদাত, নাদিয়া খানম।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মুক্তির ১০ বছর পর ওটিটিতে আসছে রাজ-তুষির প্রথম সিনেমা

প্রকাশের সময় : ০১:৩১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬