বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:

তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৫ ডিগ্রি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ১১:৩৯:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • / 17

উত্তরের জেলা পঞ্চগড়ে দিনে গরম আর রাতে ঠান্ডা—আবহাওয়ায় দেখা দিয়েছে দুই রকমের চিত্র। ক্রমেই কমছে রাতের তাপমাত্রা। অন্যদিকে দিনের বেলায় চড়া রোদে বাড়ছে গরমের অনুভূতি। দিন-রাতের তাপমাত্রার এমন পার্থক্যে শীতের আগমনী বার্তা পাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

বুধবার (২৮ অক্টোবর) সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। এর আগের দিন মঙ্গলবার একই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

তবে রাতের ঠান্ডা দিনের বেলায় থাকছে না। মঙ্গলবার বিকেল ৩টায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ফলে রাতে ঠান্ডা আর দিনে গরম—এমন বৈপরীত্যপূর্ণ আবহাওয়ার সঙ্গে মানিয়ে চলতে হচ্ছে পঞ্চগড়ের মানুষকে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষক জিতেন্দ্রনাথ রায় জানান, গত কয়েক দিন ধরে আকাশ মেঘমুক্ত ও পরিষ্কার থাকায় হিমালয় থেকে নেমে আসা ঠান্ডা বাতাস সরাসরি এ অঞ্চলে প্রবেশ করছে। এ কারণে তাপমাত্রা কমতে শুরু করেছে।

তিনি জানান, আগামী ৩১ অক্টোবর থেকে ১ নভেম্বরের মধ্যে মেঘমুক্ত আবহাওয়ার প্রভাব কেটে গেলে পঞ্চগড়ে শীতের প্রকোপ আরও বাড়তে পারে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৫ ডিগ্রি

প্রকাশের সময় : ১১:৩৯:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬