মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
আইজিপি সহজ-সরল মানুষ, ক্রসফায়ার নিয়ে বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী এসআইয়ের বিরুদ্ধে মামলার তদন্তে গিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ পরিবহন সংকট নিরসনে পবিপ্রবি-বিআরটিসি চুক্তি, চালু হচ্ছে দুই ডাবল ডেকার বাস লংমার্চ ঘিরে ঝিনাইদহে ব্যাপক প্রস্তুতি রোজার আগে ভোজ্যতেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর প্রস্তাব বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া আদালত চত্বরে আসামিদের ‘জয় বাংলা’ স্লোগানে উত্তেজনা, হামলায় পুলিশ আহত প্রধানমন্ত্রীর সফর বাংলাদেশ-জাপানের নতুন সম্ভাবনা উন্মোচিত হবে: বাণিজ্যমন্ত্রী ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের অভিযোগ, ভিডিও প্রকাশ রাজবাড়ীতে বিনামূল্যে ৪ পরিবারকে গাভী বিতরণ

পবিপ্রবিতে র‌্যাগিং-নির্যাতন: ১১ শিক্ষার্থী বহিষ্কার, অর্থদণ্ড

পবিপ্রবি প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ০৭:৪৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • / 46

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) র‌্যাগিং, শারীরিক ও মানসিক নির্যাতন, সাইবার বুলিং, হুমকি ও হয়রানির অভিযোগে ১১ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার ও অর্থদণ্ড দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে জারি করা পৃথক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। গত ২৮ এপ্রিল অনুষ্ঠিত শৃঙ্খলা বোর্ডের ৪২তম সভার সিদ্ধান্তের ভিত্তিতে তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে এ শাস্তি দেওয়া হয়েছে।

অফিস আদেশ অনুযায়ী, প্যারিস রোড এবং এম. কেরামত আলী হল ও হলের বাইরে বারবার র‌্যাগিংয়ের ঘটনায় কৃষি অনুষদের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মইন উদ্দিনকে ২০ হাজার টাকা জরিমানা ও চার সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে। একই শিক্ষাবর্ষের এএইচএম সামিউল হাসানকে ১০ হাজার টাকা জরিমানা ও দুই সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে।

এ ছাড়া ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ মুনতাসির মাহমুদকে ১০ হাজার টাকা জরিমানা ও দুই সেমিস্টার এবং একই শিক্ষাবর্ষের মো. আহসান হাবীব লিংকন, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের তানফিজ নুর রাতুল ও মো. আহনাফ শাহরিয়ারকে পাঁচ হাজার টাকা করে জরিমানা ও এক সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে।

অন্য এক অফিস আদেশে র‌্যাগিংয়ের পরিকল্পনা, নেতৃত্ব ও নির্যাতনে সংশ্লিষ্টতার অভিযোগে ব্যবসায় প্রশাসন অনুষদের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শিব্বিল মিয়া ও নাঈম হোসেন রুম্মান এবং ইএসডিএম অনুষদের শিক্ষার্থী ফাইয়াজ মাহমুদ শহীদকে ১৫ হাজার টাকা করে জরিমানা ও তিন সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে। একই ঘটনায় ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষার্থী মিতুল পালকে পাঁচ হাজার টাকা জরিমানা ও এক সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে।

এ ছাড়া সাইবার বুলিং, হুমকি ও হয়রানির অভিযোগে এলএলএ অনুষদের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মহিউদ্দিন আলমকে ১০ হাজার টাকা জরিমানা ও দুই সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে।

অফিস আদেশে আরও বলা হয়েছে, শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত প্রমাণিত হলে তাঁদের স্থায়ীভাবে বহিষ্কার করা হতে পারে। নির্ধারিত সময়ে জরিমানার অর্থ পরিশোধ না করলে তাঁদের একাডেমিক কার্যক্রম স্থগিত থাকবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পবিপ্রবিতে র‌্যাগিং-নির্যাতন: ১১ শিক্ষার্থী বহিষ্কার, অর্থদণ্ড

প্রকাশের সময় : ০৭:৪৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬