Dhaka ০২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নিয়ামতপুরে গাঁজা ও ফেনসিডিলসহ আটক ১ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিন্দুমাত্র কলঙ্ক নিতে চায় না সরকার ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার পথ বন্ধ করা হবে: আইনমন্ত্রী কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে ৬ কোটি ৩৭ লাখ ইউনিট বাংলাদেশের অর্থনৈতিক নীতির সঙ্গে একমত বিশ্বব্যাংক : অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার রাজবাড়ীতে দুর্যোগ প্রশমন দিবসে মহড়া ও আলোচনা সভা ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী কালুখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন, র‍্যালি ও অগ্নিমহড়া অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা

নাটোরে কাপড়ের দোকানে মিললো সেই জার্মান পর্যটকের ল্যাপটপ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:০৭:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • / 25

জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের হারিয়ে যাওয়া ল্যাপটপ নাটোর শহরের একটি কাপড়ের দোকান থেকে উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১১ অক্টোবর) রাত ১০টার দিকে শহরের নিচাবাজার এলাকার নুর ক্লথ স্টোরে অভিযান চালিয়ে ল্যাপটপটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত ৭ অক্টোবর নাটোর রেলস্টেশনে অবস্থানকালে ১৮ বছর বয়সী জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের ল্যাপটপ, ক্যামেরা ও অন্যান্য সামগ্রীসহ একটি ব্যাগ হারিয়ে যায়। পরে তিনি বিষয়টি পুলিশকে জানান। অভিযোগ পাওয়ার পর হারানো সামগ্রী উদ্ধারে তৎপরতা শুরু করে পুলিশ।

তথ্য প্রযুক্তির সহায়তায় ল্যাপটপটির অবস্থান শনাক্ত করার চেষ্টা চালানো হয়। একপর্যায়ে এর অবস্থান নাটোর শহরের নিচাবাজার এলাকার নুর ক্লথ স্টোরে পাওয়া যায়। পরে সেখানে অভিযান চালিয়ে ল্যাপটপটি উদ্ধার করা হয়।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নাটোর শহরের রসুলের মোড় এলাকার অমল কুমার নাথ এবং তার ছেলে অনুপ কুমার নাথ শহরের নুর ক্লথ স্টোরের কর্মচারী। তারা নওগাঁয় যাওয়ার পথে ট্রেনের মধ্যে ল্যাপটপটি মালিকবিহীন অবস্থায় দেখতে পেয়ে সঙ্গে করে নিয়ে যায়। এরপর আজ রোববার নাটোরে এসে দোকানে ল্যাপটপটি নিয়ে যায়। এরপর পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় নূর ক্লথ স্টোর থেকে রাত ১০টার দিকে ল্যাপটপটি উদ্ধার করে।

নাটোরের পুলিশ সুপার শরিফুল হক বলেন, জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের ল্যাপটপ উদ্ধারে পুলিশ সক্রিয় ছিল। তারই ধারাবাহিকতায় আজ ল্যাপটপটি উদ্ধার করা সম্ভব হয়েছে। যাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে তারা এই চুরির সঙ্গে জড়িত নয়। তারা ট্রেনেই ল্যাপটপটি পেয়েছিলেন।

নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান বলেন, ল্যাপটপটি উদ্ধারে আমরা অনেক চেষ্টা করেছি। রোববার রাতে অবস্থান জানতে পেরে নাটোর থানা পুলিশ অভিযান চালিয়ে নুর ক্লথ স্টোর থেকে ল্যাপটপটি উদ্ধার করতে সক্ষম হয়। হারানো ক্যামেরা উদ্ধারসহ চুরিতে জড়িতদের ধরতে পুলিশি কার্যক্রম অব্যাহত রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নাটোরে কাপড়ের দোকানে মিললো সেই জার্মান পর্যটকের ল্যাপটপ

প্রকাশের সময় : ১১:০৭:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬