Dhaka ১২:২৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ টানা পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজার ৬ বছর পর ওজন করা হচ্ছে পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া সোনা-রুপা আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, তিনদিনে বাতিল মোট ৯টি নাটোরে কাপড়ের দোকানে মিললো সেই জার্মান পর্যটকের ল্যাপটপ সৌদি বিমানবন্দরে নতুন হামলায় আরও এক বিদেশি নিহত প্রশাসনিক ভবনের তালা ভেঙে চুয়েটে প্রবেশ নতুন উপাচার্যের দিল্লিতে নারী ও তৃতীয় লিঙ্গের চালকদের জন্য চালু হচ্ছে গোলাপি ই-অটো রাজধানী থেকে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বাস্থ্যমন্ত্রী

দিল্লিতে নারী ও তৃতীয় লিঙ্গের চালকদের জন্য চালু হচ্ছে গোলাপি ই-অটো

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৪১:২১ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • / 7

ভারতের রাজধানী দিল্লিতে নারী ও তৃতীয় লিঙ্গের মানুষের কর্মসংস্থান বাড়াতে ১ হাজার ৩০০টি গোলাপি রঙের ইলেকট্রিক অটোরিকশা (ই-অটো) চালুর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। একই সঙ্গে নারীদের যাতায়াত আরও নিরাপদ ও সহজ করাও এই উদ্যোগের লক্ষ্য। বিশেষ করে ভোরে বা রাতে মেট্রো স্টেশন থেকে বাড়ি কিংবা কর্মস্থলে যাতায়াতের ক্ষেত্রে এসব অটোরিকশা কাজে আসবে বলে আশা করা হচ্ছে।

দিল্লি সরকার রোববার জানিয়েছে, ‘দুর্গা ই-অটো’ প্রকল্পের আওতায় বরাদ্দ করা অটোরিকশাগুলোকে বিভিন্ন অ্যাপভিত্তিক যাতায়াত সেবার সঙ্গে যুক্ত করতে রাইড-হেইলিং কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা করা হবে। এ ক্ষেত্রে নির্বাচিত নারী ও তৃতীয় লিঙ্গের চালকদের নিবন্ধন বা সাবস্ক্রিপশন ফি মওকুফের অনুরোধ জানানো হবে। কোম্পানিগুলো রাজি হলে যাত্রীরা মোবাইল ফোনের মাধ্যমে এসব অটোরিকশা ভাড়া করতে পারবেন।

গত ২৩ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী রেখা গুপ্তের নেতৃত্বে দিল্লির মন্ত্রিসভা প্রকল্পটির অনুমোদন দেয়।

প্রথম পর্যায়ে বরাদ্দ করা ১ হাজার ৩০০টি অটোরিকশার মধ্যে ১ হাজার ১৭০টি নারীদের জন্য এবং ১৩০টি তৃতীয় লিঙ্গের মানুষের জন্য রাখা হয়েছে। তারা এসব অটোরিকশার মালিক হতে পারবেন এবং নিজেই চালিয়ে আয় করতে পারবেন।

দিল্লির ১৩টি রাজস্ব জেলায় অটোরিকশাগুলো বরাদ্দ দেওয়া হবে। প্রতিটি জেলায় সর্বোচ্চ ৯০টি অটোরিকশা নারীদের এবং ১০টি তৃতীয় লিঙ্গের আবেদনকারীদের জন্য রাখা হবে।

দিল্লির পরিবহনমন্ত্রী পঙ্কজ কুমার সিং বলেন, নারীদের ও তৃতীয় লিঙ্গের মানুষের আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করা এবং পরিবহন খাতে তাদের অংশগ্রহণ বাড়ানোই এই প্রকল্পের উদ্দেশ্য।

আবেদন ও অটোরিকশা বরাদ্দ

জাতীয় তথ্যবিজ্ঞান কেন্দ্রের (এনআইসি) তৈরি একটি বিশেষ অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন নেওয়া হবে। জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে গঠিত কমিটি আবেদন যাচাই করবে। এ জন্য প্রতি সপ্তাহে যাচাই কার্যক্রম চালানো হবে।

কোনো জেলায় যোগ্য আবেদনকারীর সংখ্যা বরাদ্দ করা অটোরিকশার চেয়ে বেশি হলে অনলাইন লটারির মাধ্যমে নির্বাচিত করা হবে। নির্বাচিত ব্যক্তিদের দেওয়া হবে আগ্রহপত্র। নিবন্ধিত মালিকদের পরিচয়পত্রের পাশাপাশি ‘দুর্গা’ লেখা জ্যাকেট ও টুপিও দেওয়া হবে।

দিল্লির ২০২৬ সালের বৈদ্যুতিক যানবাহন নীতি অনুযায়ী, প্রথম বছরে নিবন্ধিত যোগ্য বৈদ্যুতিক অটোরিকশা কেনার ক্ষেত্রে ৫০ হাজার রুপি পর্যন্ত প্রণোদনা পাওয়ার সুযোগ রয়েছে। তবে প্রকল্পের আওতায় নির্বাচিত প্রত্যেক চালককে অটোরিকশা কিনতে শেষ পর্যন্ত কত টাকা ব্যয় করতে হবে, তা সরকার এখনো জানায়নি।

এর আগে ২০২২ সালে দিল্লিতে নারীদের জন্য ১ হাজার ৪০৬টি বৈদ্যুতিক অটোরিকশার অনুমতি সংরক্ষণ করা হয়েছিল। তবে প্রথম দফায় আবেদন করেছিলেন মাত্র ৭৪৩ জন। ফলে পরে আবার আবেদন নেওয়ার উদ্যোগ নিতে হয়।

নতুন প্রকল্পটি চালুর পর উপকারভোগীদের আয় ও জীবিকার ওপর এর প্রভাব যাচাই করতে দুই ধাপে গবেষণার পরিকল্পনাও করেছে দিল্লি সরকার।

সূত্র: এনডিটিভি

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দিল্লিতে নারী ও তৃতীয় লিঙ্গের চালকদের জন্য চালু হচ্ছে গোলাপি ই-অটো

প্রকাশের সময় : ১০:৪১:২১ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬