Dhaka ০৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১০৪৪ ভরি স্বর্ণ, ১০৮৮ ভরি রুপা চালুর এক দিন পরই ফের বন্ধ ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ রুটে ফেরি চলাচল ঢাকা থেকে বিভিন্ন রুটে ৫১ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে ৫ সহস্রাধিক যাত্রী ‘ফ্যামিলি কার্ড ও বিনামূল্যে শিক্ষার মতো উদ্যোগ নারীদের সম্ভাবনা ও সুযোগ বাড়াচ্ছে’ ‘সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের সঙ্গে নীতিগত ঐকমত্য, বিনিয়োগে জোর দিচ্ছে সরকার’ দুর্গাপূজায় ৫ দিন ব্যাংক বন্ধ কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের মধ্যে ট্যাব বিতরণ নওগাঁয় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত লংমার্চ উপলক্ষে ঝিনাইদহ পুলিশ সুপারের সঙ্গে জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ মধ্যপ্রাচ্যে সংঘাতের উত্তাপ, তেলের দাম ছাড়াল ১০৬ ডলার

ছয় দিন পর ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌপথে ফেরি চলাচল শুরু

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:৫৬:০৯ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • / 23

পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে টানা ছয় দিন বন্ধ থাকার পর রাজবাড়ীর ধাওয়াপাড়া থেকে পাবনার নাজিরগঞ্জ নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। রবিবার (১১ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে এ নৌপথে স্বাভাবিকভাবে ফেরি চলাচল শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ধাওয়াপাড়া ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মো. রবিউল ইসলাম।

তিনি জানান, ছয় দিন বন্ধ থাকার পর রবিবার সকাল ১১টা ১০ মিনিটে ধাওয়াপাড়া থেকে নাজিরগঞ্জের উদ্দেশে পরীক্ষামূলকভাবে একটি ফেরি চালানো হয়। এ সময় নৌপথে নাব্যতা সংকট দেখা দিলেও পরে বিকেল পৌনে ৪টার দিকে স্বাভাবিকভাবে ফেরি চলাচল শুরু হয়।

তবে নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচল আবারও বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। জরুরি ভিত্তিতে খননকাজ করা না হলে যেকোনো সময় এ নৌপথে ফেরি চলাচল বন্ধ হয়ে যেতে পারে বলে জানিয়েছে স্থানীয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। নৌপথটি খননের জন্য গত ২২ সেপ্টেম্বর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) আরিচা ড্রেজিং ইউনিটে চিঠি পাঠানো হয়েছে।

এর আগে উজান থেকে প্রবল বেগে পানি নেমে আসায় পদ্মা নদীতে স্রোতের তীব্রতা বেড়ে যায়। এতে ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় গত ৫ অক্টোবর দুপুর ১টা ৪০ মিনিট থেকে ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ছয় দিন পর ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌপথে ফেরি চলাচল শুরু

প্রকাশের সময় : ০৬:৫৬:০৯ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬