Dhaka ০৯:৪১ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
রাশিয়া ও ইউক্রেন জ্বালানি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে: ট্রাম্প তিন বছরের শিশুকে শ্বাসরোধ করে হত্যা, লাশ লুকানো হয় ঘরের আলনার পেছনে জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: ত্রাণমন্ত্রী বালিয়াকান্দীতে ঐতিহ্যবাহী লাঠিখেলা দেখতে হাজারো মানুষের ভিড় মান্দায় বৃদ্ধকে ফাঁদে ফেলে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, গ্রেফতার ১ শৈলকুপায় ইটভাটায় ট্রাক্টরচাপায় মাদ্রাসাছাত্রের মৃত্যু ছয় দিন পর ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌপথে ফেরি চলাচল শুরু সরকারি সোয়া কোটি টাকা আত্মসাৎ, কারাগারের জেলার বরখাস্ত রাজবাড়ীতে জিপিএ-৫ ও বৃত্তিপ্রাপ্ত ৮৩ শিক্ষার্থীকে সংবর্ধনা

রাজবাড়ীতে রোহান হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:২৯:১১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • / 27

রাজবাড়ীতে কলেজছাত্র চৌধুরী ফুয়াদ হাসান রোহান হত্যা মামলায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। জমিজমা নিয়ে পূর্বশত্রুতা ও পরিকল্পনার অংশ হিসেবে তাঁকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এদিকে, হত্যার বিচারের দাবিতে বিক্ষোভের একপর্যায়ে তিনটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মীর মনির হোসেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের বক্তারপুর গ্রামের দুলাল সরদারের ছেলে ফিরোজ সরদার বাবু (৩৪), একই গ্রামের গনি সরদারের ছেলে মো. রিয়াজ সরদার (২৩) এবং সমেশপুর গ্রামের সিদ্দিক মণ্ডলের ছেলে মো. শরীফ (২৭)।

পুলিশ সুপার জানান, গত ৫ অক্টোবর বিকেল ৪টার দিকে ধুলদী রঘুনাথপুর গ্রামের মৃত রোকন উদ্দিন চৌধুরীর ছেলে মো. ফরহাদ চৌধুরীর সন্তান রোহান অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির ফোন পেয়ে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর ফিরে আসেননি। এ ঘটনায় তাঁর পরিবার ৬ অক্টোবর রাজবাড়ী সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে। পরে ৮ অক্টোবর বিকেল ৫টার দিকে দাদশী ইউনিয়নের পাকুড়িকান্দা গ্রামের দিলীপ সেনের পরিত্যক্ত ডোবা থেকে বস্তাবন্দী ও পেট কাটা অবস্থায় রোহানের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁর বাবা বাদী হয়ে মামলা করেন। ৯ অক্টোবর রাজবাড়ী সদর থানায় মামলাটি নথিভুক্ত হয়।

তিনি আরও জানান, নিখোঁজের খবর পাওয়ার পর রাজবাড়ী সদর থ

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে রোহান হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩

প্রকাশের সময় : ০৬:২৯:১১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬