Dhaka ০৪:১৪ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাবার ফোনে লাইভ লোকেশন পাঠিয়েছিল তাজমিন, সেই লোকেশনে গিয়ে পান লাশ নিউমুরিং টার্মিনাল চুক্তিকে দেশ বিক্রির সঙ্গে তুলনা করা সম্পূর্ণ অমূলক: বাণিজ্যমন্ত্রী মেজর নিদাল হাসানকে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র শান্তিতে নোবেল পেলেন মানবাধিকারকর্মী নাভি পিলাই সেঞ্চুরি হাতছাড়া তানজিদের, বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ১৩৪ ১২ লাখ রোহিঙ্গার দায়িত্ব একা বাংলাদেশের পক্ষে বহন করা সম্ভব নয়: আইনমন্ত্রী চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাক চালু নওগাঁর রানীনগরে ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৬ রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ নওগাঁর জাহাঙ্গীরপুর সরকারি কলেজে চালু হচ্ছে অনার্সের ৯টি বিষয়

চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাক চালু

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:৫৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • / 16

দেশে প্রথমবারের মতো সাইকেল চালানোর জন্য পৃথক ট্র্যাক চালু হয়েছে চট্টগ্রামে। নগরের পতেঙ্গায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর-সংলগ্ন সড়কে নির্মিত এই ট্র্যাকের মাধ্যমে সাইকেল চালকদের নিরাপদ চলাচলের সুযোগ তৈরি হয়েছে। একই সঙ্গে পরিবেশবান্ধব যাতায়াত, শরীরচর্চা ও নগরবাসীর বিনোদনের সুযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) বেলা ১১টার দিকে ট্র্যাকটির উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রাম সিটি করপোরেশনের সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় এটি নির্মাণ করা হয়েছে।

প্রকল্পের তথ্য অনুযায়ী, বিমানবন্দর সড়কে নির্মিত ট্র্যাকটির দৈর্ঘ্য প্রায় ২ দশমিক ২ কিলোমিটার। এর সঙ্গে রয়েছে ফুটপাত, সড়কের মাঝখানে বিভাজক এবং সৌন্দর্যবর্ধনের ব্যবস্থা। তবে উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন ট্র্যাকটির দৈর্ঘ্য প্রায় ৩ কিলোমিটার বলে উল্লেখ করেন।

উদ্বোধনের পর আয়োজিত সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, সাইকেল চালানো শুধু বিনোদনের বিষয় নয়। অনেক মানুষ সাইকেলে করে অফিসে যাতায়াত করেন এবং দৈনন্দিন কাজ সম্পন্ন করেন। তাঁদের জন্য নিরাপদে চলাচলের ব্যবস্থা থাকা প্রয়োজন।

তিনি বলেন, নাগরিকদের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করা কোনো বিলাসিতা নয়। একটি সভ্য ও উন্নত দেশে সাধারণ মানুষের এসব চাহিদা পূরণ করতে হয়। সবার জন্য উপযুক্ত জায়গা তৈরি করা প্রয়োজন।

অন্তর্ভুক্তিমূলক দেশ গড়ার লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, সাইকেল চালানো শারীরিক স্বাস্থ্যের জন্য উপকারী। অনেকে সুস্থ থাকার জন্য ব্যায়াম করেন, কিন্তু সাইকেল চালানোর জন্য রাস্তায় নিরাপদ জায়গা প্রয়োজন। চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এ উদ্যোগ নিয়েছেন এবং এ বিষয়ে তাঁর সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে।

চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে আরও সাইকেল ট্র্যাক নির্মাণ করা হবে বলেও জানান তিনি। এতে মানুষ সাইকেলে যাতায়াতের পাশাপাশি বিনোদন ও শরীরচর্চার সুযোগ পাবেন।

সাইকেল চালানোর পথের পাশাপাশি হাঁটার উপযোগী রাস্তা নির্মাণের ওপরও গুরুত্ব দেন অর্থমন্ত্রী। তিনি বলেন, জায়গার অভাবে অনেকে হাঁটতে পারেন না এবং ঘরবন্দী হয়ে থাকেন। এ জন্য যেখানে সম্ভব, সেখানে হাঁটার পথ তৈরির বিষয়ে মেয়রকে অনুরোধ করেছেন তিনি। বিশেষ করে নগরের খালগুলোর দুই পাশে হাঁটার রাস্তা নির্মাণের ওপর গুরুত্ব দেন মন্ত্রী।

অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, দেশের প্রথম সাইকেল ট্র্যাক নির্মাণ করতে পেরে তাঁরা গর্বিত। বিমানবন্দর সড়কে নগরবাসীর জন্য এ সুবিধা তৈরি করা হয়েছে। ট্র্যাকের দুই পাশে সৌন্দর্যবর্ধনের জন্য বিভিন্ন ধরনের ফুলের গাছ লাগানো হয়েছে। পাশাপাশি হাঁটার পথও তৈরি করা হয়েছে।

মেয়র আরও বলেন, নগরবাসী ও পর্যটকদের জন্য নিরাপদ, পরিবেশবান্ধব এবং আধুনিক যাতায়াতব্যবস্থা গড়ে তোলাই এ উদ্যোগের লক্ষ্য। চট্টগ্রামকে আরও বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে এ ধরনের অবকাঠামো উন্নয়নের কাজ অব্যাহত থাকবে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের তথ্য অনুযায়ী, বিমানবন্দর সড়ক সম্প্রসারণ ও অন্যান্য অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় সড়কটির উন্নয়ন করা হয়েছে। সড়কের এক পাশে সাইকেল ট্র্যাক ও সৌন্দর্যবর্ধিত হাঁটার পথ নির্মাণের পাশাপাশি দুই পাশে ফুটপাত এবং মাঝখানে কার্বস্টোন দিয়ে বিভাজক তৈরি করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আমিনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাক চালু

প্রকাশের সময় : ০২:৫৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬