Dhaka ০৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা সাব-রেজিস্ট্রার বদলিতে স্বচ্ছতা আনতে লটারি পদ্ধতি চালু : আইনমন্ত্রী বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতোর মালা, নিন্দা ও ক্ষোভ ‘জ্বালানি তেলের দাম কমে স্থিতিশীল হলে সমন্বয়ের কথা ভাববে সরকার’ ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু বাংলাদেশিদের শ্রম ভিসা সাময়িক বন্ধ করল লাওস

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৮:১৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • / 6

ফরিদপুরের মধুখালীর মো. মনিরুল ইসলাম জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক নির্বাচিত হয়েছেন।

সোমবার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত ‘গুণী শিক্ষক সম্মাননা’ অনুষ্ঠানে তাঁকে জাতীয় পর্যায়ের গুণী শিক্ষক হিসেবে সম্মাননা দেওয়া হয়। আড়পাড়া কাজী সিরাজুল ইসলাম গার্লস স্কুল অ্যান্ড কলেজের রসায়নের সহকারী শিক্ষক মনিরুল ইসলাম প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে এ সম্মাননা গ্রহণ করেন।

এর আগে ২০২৪ সালে শিক্ষক দিবসে মাধ্যমিক পর্যায়ে ঢাকা বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হন মনিরুল ইসলাম।

মনিরুল ইসলাম মধুখালী উপজেলার কোরকদী ইউনিয়নের মোহাম্মদ আলী ও শাহিনা আক্তারের ছেলে। তাঁর স্ত্রী শরীফা তামান্না ও তাঁদের একমাত্র পুত্রসন্তান রয়েছে। তিনি ফরিদপুর খেলাঘরের সভাপতি ও অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আলতাব হোসেনের জামাতা।

মনিরুল ইসলামের এ অর্জনে মধুখালী উপজেলা শিক্ষক সমিতি ও খেলাঘর ফরিদপুরের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন জানানো হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম

প্রকাশের সময় : ০৮:১৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬