Dhaka ০৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা সাব-রেজিস্ট্রার বদলিতে স্বচ্ছতা আনতে লটারি পদ্ধতি চালু : আইনমন্ত্রী বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতোর মালা, নিন্দা ও ক্ষোভ ‘জ্বালানি তেলের দাম কমে স্থিতিশীল হলে সমন্বয়ের কথা ভাববে সরকার’ ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু বাংলাদেশিদের শ্রম ভিসা সাময়িক বন্ধ করল লাওস ‘সিন্ডিকেট’ শব্দটিই যেন না থাকে: খাদ্যমন্ত্রী

রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:৩৫:১৭ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • / 40

‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এস. এম. তৌহিদুল ইসলাম। এতে অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক কল্যাণ চৌধুরী, সিভিল সার্জন এস. এম. মাসুদ, সহকারী পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য।

বক্তারা বলেন, দেশে প্রতিনিয়ত জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাই সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করা প্রয়োজন। কিন্তু অনেকেই সরকারি নিয়মকানুন না মেনে বহুতল ভবন নির্মাণ করছেন। কোথাও কোথাও খাল ভরাট করেও ভবন নির্মাণ করা হচ্ছে।

তারা বলেন, এমন একটি টেকসই বাসস্থান গড়ে তুলতে হবে, যেখানে খেলার মাঠ, মসজিদ ও মন্দিরসহ প্রয়োজনীয় নাগরিক সুবিধা থাকবে। সরকারি নির্মাণবিধি মেনে ভবন নির্মাণ করতে হবে, যাতে যেকোনো দুর্যোগে মানুষ নিরাপদে থাকতে পারে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা

প্রকাশের সময় : ০৫:৩৫:১৭ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬