Dhaka ০৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা সাব-রেজিস্ট্রার বদলিতে স্বচ্ছতা আনতে লটারি পদ্ধতি চালু : আইনমন্ত্রী বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতোর মালা, নিন্দা ও ক্ষোভ ‘জ্বালানি তেলের দাম কমে স্থিতিশীল হলে সমন্বয়ের কথা ভাববে সরকার’ ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু বাংলাদেশিদের শ্রম ভিসা সাময়িক বন্ধ করল লাওস

নওগাঁয় হাইড্রোলিক হর্ন ব্যবহারে তিন পরিবহনকে জরিমানা

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৫:৩১:২০ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • / 35

নওগাঁয় অনুমোদিত মানমাত্রার বেশি শব্দ সৃষ্টিকারী হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে তিন পরিবহনের চালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৫ অক্টোবর) দুপুরে নওগাঁ সদর উপজেলার বরুনকান্দি বাইপাস এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের নির্দেশনায় এবং পরিবেশ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইনের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশিকুর রহমান ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন।

অভিযানে অননুমোদিত মানমাত্রার হাইড্রোলিক হর্ন স্থাপনের দায়ে তিনটি পরিবহনের চালকের বিরুদ্ধে তিনটি মামলা করা হয়। এসব মামলায় মোট ২ হাজার ৮০০ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। একই সঙ্গে ব্যবহৃত হাইড্রোলিক হর্নগুলো জব্দ করে ধ্বংস করা হয়।

এ সময় শব্দদূষণের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং বিভিন্ন পরিবহনে সচেতনতামূলক স্টিকার লাগানো হয়।

ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। নওগাঁ জেলা পুলিশের একটি দল অভিযানে নিরাপত্তার দায়িত্ব পালন করে।

পরিবেশ অধিদপ্তরের নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জানান, পরিবেশদূষণ রোধে এ ধরনের ভ্রাম্যমাণ আদালত ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁয় হাইড্রোলিক হর্ন ব্যবহারে তিন পরিবহনকে জরিমানা

প্রকাশের সময় : ০৫:৩১:২০ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬