Dhaka ০২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ গঙ্গার পানিবণ্টন নিয়ে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী চুয়েটে ক্লাস-পরীক্ষা বর্জন করে আজও শাটডাউন কর্মসূচিতে শিক্ষার্থীরা বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে হবে মাদক-জুয়া প্রতিরোধ কমিটি : স্বরাষ্ট্র মন্ত্রণালয় থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে নতুন ইসলামী রাষ্ট্র গঠনের ঘোষণা, বিশ্বজুড়ে ব্যাপক আলোচনা হাইকোর্টের বিচারপতি হিসেবে দেবাশীষ রায় চৌধুরীর শপথ এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ টেকসই শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব নি‌শ্চি‌তে জোর বাংলা‌দে‌শের কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:১১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • / 6

২০তম এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ পুরুষ হকি দল। বৃহস্পতিবার জাপানের আইচি-নাগোয়ায় ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বাংলাদেশ।

দলের এই দাপুটে জয়ে বড় ভূমিকা রাখেন আমিরুল ইসলাম ও আশরাফুল ইসলাম। তারা দুজনই দুটি করে গোল করেন। অপর গোলটি করেন মাহবুব হোসেন।

পুরো ম্যাচেই আক্রমণাত্মক হকি উপহার দেয় লাল-সবুজের প্রতিনিধিরা। দাপুটে পারফরম্যান্সে ম্যাচে ১৫টিরও বেশি পেনাল্টি কর্নার (পিসি) আদায় করে নিয়ে শ্রীলঙ্কার রক্ষণভাগকে রীতিমতো কোণঠাসা করে রাখে বাংলাদেশ।

অন্যদিকে, প্রবল চাপের মুখে শ্রীলঙ্কার হয়ে কেবল একটি গোল শোধ করতে সক্ষম হন কুশল। তবে তা কেবল হারের ব্যবধানই কমিয়েছে, লাল-সবুজদের দাপুটে জয় রুখতে পারেনি।

এই জয়ে এশিয়ান গেমসে টানা দুই পরাজয়ের ধাক্কা সামলে ঘুরে দাঁড়াল বাংলাদেশ। এর আগে দক্ষিণ কোরিয়ার কাছে ৫-০ এবং জাপানের কাছে ৬-১ গোলে হেরেছিল তারা।

তিন ম্যাচ শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ পয়েন্ট। এক জয় ও দুই হার নিয়ে পুল ‘এ’-তে তারা রয়েছে চতুর্থ স্থানে। দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ভারত।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ

প্রকাশের সময় : ০১:১১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬