Dhaka ০৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বালিয়াকান্দিতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের চিকিৎসা অনুদান দেবে সরকার ১ অক্টোবর থেকে বাংলা কিউআরে পেমেন্টের টাকা তাৎক্ষণিক জমা সরকারি কর্মচারীরা তদবির করলে বিভাগীয় ব্যবস্থা, সংরক্ষণ করা হবে ডোসিয়ারেও নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২ ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ডিমের দাম কিছুটা কমলেও স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে পেজেশকিয়ান ও কয়েকজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তাকে ভিসা দিলো যুক্তরাষ্ট্র জরায়ু অপসারণের পর দীর্ঘ সংগ্রাম, অবশেষে মাতৃত্বের স্বাদ পেলেন লেনা ডানহাম

বিপিএলের দুই সাবেক কর্মকর্তাকে বরখাস্ত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৮:০৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • / 12

বিপিএলের দুই সাবেক কর্মকর্তার বিরুদ্ধে আইসিসির দুর্নীতিবিরোধী বিধিমালা লঙ্ঘনের অভিযোগ এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এতে দুর্নীতিবিরোধী একাধিক নিয়ম ভঙ্গের অভিযোগে চট্টগ্রাম রয়্যালসের সাবেক মালিক মো. আব্দুল কাইয়ুম রাশেদ এবং দলের সাবেক কর্মকর্তা মো. আমিন খানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিসিবির এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়েছে, বিপিএলের বিগত দুটি আসরকে কেন্দ্র করে ‘দুর্নীতিমূলক আচরণ, দুর্নীতি সংক্রান্ত তথ্য প্রকাশে ব্যর্থতা, দুর্নীতিবিরোধী তদন্তে সহযোগিতা না করা এবং তদন্ত কাজে বাধা বা বিলম্ব ঘটানোর অভিযোগের ভিত্তিতে বিসিবির ইন্টিগ্রিটি ইউনিট (বিসিবিআইইউ)-এর তদন্তের পর এই অভিযোগগুলো আনা হয়েছে।

বিপিএলের ১২তম আসরে চট্টগ্রাম রয়্যালসের মালিকানায় থাকা রাশেদের বিরুদ্ধে আইসিসির দুর্নীতিবিরোধী বিধিমালার আওতায় চারটি অভিযোগ আনা হয়েছে। ম্যাচের ফলাফল, গতিপথ বা পরিচালনায় প্রভাব বিস্তার বা তা প্রভাবিত করার (ফিক্সিং) চেষ্টার অভিযোগে তার বিরুদ্ধে ধারা ২.১.১-এর অধীনে অভিযোগ আনা হয়েছে। এছাড়া দুর্নীতিমূলক কর্মকাণ্ডে জড়িত হওয়ার কোনো প্রস্তাব বা আমন্ত্রণ পাওয়ার বিষয়টি কোনো অপ্রয়োজনীয় বিলম্ব ছাড়াই নির্ধারিত দুর্নীতিবিরোধী কর্মকর্তার কাছে জানাতে ব্যর্থ হওয়ার অভিযোগে ধারা ২.৪.৪-এর অধীনেও তিনি অভিযুক্ত হয়েছেন।

এর আগে মে মাসে বিসিবিআইইউ একাধিক দলের কর্মকর্তা, খেলোয়াড় ও ফ্র্যাঞ্চাইজি মালিকের বিরুদ্ধে দুর্নীতিবিরোধী বিধিমালা লঙ্ঘনের অভিযোগ এনেছিল। এছাড়া চলতি মাসের শুরুর দিকে আইসিসির দুর্নীতিবিরোধী বিধিমালার আওতায় অভিযুক্ত তিনজনের মধ্যে বিসিবির সাবেক পরিচালক মুহাম্মদ মুখলেসুর রহমানও ছিলেন।

এর আগে বিসিবি সভাপতি তামিম ইকবাল জানিয়েছিলেন, আর্থিক সমস্যার সমাধান না হলে বিপিএল আয়োজনের কোনো সম্ভাবনা নেই। বিসিবি জানিয়েছে, সাম্প্রতিক অভিযোগগুলোর বিষয়ে তারা আর কোনো মন্তব্য করবে না। তবে সংশ্লিষ্ট দুই কর্মকর্তার কাছে অভিযোগের নোটিশ পৌঁছানোর পর থেকে ১৪ দিনের মধ্যে তাদেরকে আনীত অভিযোগের জবাব দিতে হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিপিএলের দুই সাবেক কর্মকর্তাকে বরখাস্ত

প্রকাশের সময় : ০৮:০৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬