সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের সভা স্থগিত অভিষেকেই গোল্ডেন ডাক: মাহফিজুলকে স্ট্রাইক দেওয়ার কারণ জানালেন তানজিদ গোপালগঞ্জে নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, বাড়ানো হয়েছে নজরদারি সৌরজগতের অন্য গ্রহের সঙ্গে পৃথিবীর সংঘর্ষের সম্ভাবনা কতটা ৪৩ ম্যাচ অপরাজিত স্পেনকে হারিয়ে দিল ১০ জনের ইংল্যান্ড ভারতীয় ক্রিকেটে শেবাগ–দ্রাবিড় জুটি ২.০ সাফ সেমিফাইনালেও ভরছে না গ্যালারি, গেটে টিকিট বিক্রির ঘোষণায় নতুন শঙ্কা ডেনমার্কের সামাদ যেভাবে বাংলাদেশের স্বপ্ন ভেঙে পাকিস্তানের নায়ক আজ টিভিতে যা দেখবেন (১৬ নভেম্বর ২০২৬)

ওয়াকারের বাউন্সারে টেন্ডুলকারের রক্তাক্ত নাক এবং ক্রিকেটের বড় এক আক্ষেপ

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৮:০০:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • / 18
ওয়াকারের বাউন্সারে টেন্ডুলকারের রক্তাক্ত নাক এবং ক্রিকেটের বড় এক আক্ষেপ

৩৭ বছর আগে এই দিনে একই ম্যাচে টেস্ট অভিষেক আধুনিক ক্রিকেটের দুই গ্রেটের। ১৯৮৯ সালের ১৫ নভেম্বর করাচিতে প্রথম টেস্ট খেলতে নেমেছিলেন শচীন টেন্ডুলকার ও ওয়াকার ইউনিস। সেই সিরিজে দুজন মুখোমুখি হয়েছিলেন দুই টেস্টে। এরপর? এই প্রশ্নের উত্তরটা হয়ে আছে ক্রিকেটের বড় এক আক্ষেপ। সেটি কেন, এর উত্তর আছে উৎপল শুভ্রর এই লেখায়।

খেলার মাঠের প্রেক্ষাপট ও মূল মুহূর্ত

বিশেষ কোনো উপলক্ষের দশক পূর্তির উদ্‌যাপন করাই যায় বা বিভিন্ন জয়ন্তীর—রজত, সুবর্ণ…। কিন্তু ৩৭ বছর পূর্তি মোটেই স্মৃতিচারণা করার মতো উপলক্ষ নয়। তবে সেই বিশেষ উপলক্ষটা বিশেষ কারও হলে এই নিয়ম আর খাটে না। এই যেমন শচীন টেন্ডুলকার। প্রতিবছর ১৫ নভেম্বর দিনটি এলেই ভারতীয় সংবাদমাধ্যম অবধারিতভাবে মনে করিয়ে দেবে, এত বছর আগে এই দিনে শচীন টেন্ডুলকারের টেস্ট অভিষেক হয়েছিল। ‘এত’ শব্দটার জায়গায় যে শুধু সংখ্যাটা বদল হয়, তা তো বুঝতেই পারছেন। শুধু ভারতীয় সংবাদমাধ্যমই-বা বলছি কেন, আজ বিশ্বের যেকোনো ক্রিকেট পোর্টালে গেলেই দেখবেন, নিয়মকে প্রমাণ করা দু-একটা ব্যতিক্রম বাদ দিলে ১৫ নভেম্বর দিনটির এই আলাদা মহিমার কথা বলা আছে। সঙ্গে পাদটীকার মতো করে আরেকটা তথ্যও, একই দিনে টেস্ট অভিষেক আধুনিক ক্রিকেটের আরেক ‘গ্রেট’ ওয়াকার ইউনিসের।

শুধুই দিনটিকে হিসাবে নিলে অনেক গ্রেটের টেস্ট অভিষেকই মিলে যাবে। শচীন টেন্ডুলকার আর ওয়াকার ইউনিসের ব্যাপারটা সম্ভবত অনন্যতাই দাবি করে। এই দুজনের টেস্ট অভিষেক তো শুধু একই দিনে নয়, একই টেস্টে। আজ থেকে ৩৭ বছর আগে করাচিতে একই সঙ্গে অমরত্বের দিকে যাত্রা শুরু হয়েছিল এক ব্যাটসম্যান আর এক ফাস্ট বোলারের।দুজনই তখন টিনএজার। করাচি টেস্ট শুরুর দিন টেন্ডুলকারের বয়স ১৬ বছর ২০৫ দিন। ওয়াকারের ১৭ বছর ৩৬৪ দিন। ব্যাটসম্যান-বোলার বলে অভিষেকে দুজন সরাসরি প্রতিপক্ষও। সেই লড়াইয়ে জয়ীর নাম ওয়াকার ইউনিস। টেস্টে প্রথম ব্যাটিং করতে নেমে চোখেমুখে কেমন আঁধার দেখেছিলেন, তা টেন্ডুলকার নিজেই অনেকবার বলেছেন।

২৪ বছর পর যাঁর ক্যারিয়ার শেষ হবে টেস্ট খেলার ডাবল সেঞ্চুরি করার অবিশ্বাস্য এক কীর্তি গড়ে, তাঁর নাকি মনে হয়েছিল, জীবনের প্রথম টেস্টটাই না শেষ টেস্ট হয়ে যায়! সেই ‘যন্ত্রণা’ থেকে টেন্ডুলকারকে মুক্তি দিয়েছিলেন ওয়াকার। খুব দ্রুতই ব্যাটসম্যানদের দুঃস্বপ্ন হয়ে ওঠা ইনসুইঙ্গারে টেন্ডুলকারকে বোল্ড করে। ২৪ বলে ১৫ রানের ইনিংসেও অবশ্য টেন্ডুলকারীয় অন ড্রাইভে দুটি চার ছিল।টেস্ট অভিষেক একই সঙ্গে, তবে আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে পরিচয় ধরলে ওয়াকার মাসখানেকের সিনিয়র। বাবার কর্মসূত্রে যে শারজায় কৈশোরের অনেকটা সময় কেটেছে তাঁর, সেখানেই ওয়ানডে অভিষেক হয়েছে। এমনই গতির ঝড় তুলে যে আম্পায়ার ডিকি বার্ড তাঁকে দিয়ে দিয়েছেন বিশ্বের দ্রুততম বোলারের স্বীকৃতি। দাবানলের মতো যা ছড়িয়ে পড়েছে ক্রিকেট-বিশ্বে। সবচেয়ে বড় কারণ, সেই টুর্নামেন্টেরই এক দল ওয়েস্ট ইন্ডিজে তখন খেলছেন ম্যালকম মার্শাল, ইয়ান বিশপ, কার্টলি অ্যামব্রোস ও কোর্টনি ওয়ালশ।

ম্যাচের বিশ্লেষণ ও পরবর্তী প্রতিক্রিয়া

টেন্ডুলকারকে প্রথম দেখায় যা ভেবেছিলেন ওয়াকার

টেস্ট অভিষেকের আগে ওয়াকারের ৮টি ওয়ানডে খেলা হয়ে গেছে। শারজার ওই টুর্নামেন্টের পর নেহরু কাপ খেলতে ঘুরে এসেছেন ভারতও। এক্সপ্রেস ফাস্ট বোলারদের ছায়াসঙ্গী ইনজুরিও উঁকিঝুঁকি দিতে শুরু করেছে। যে কারণে টেস্ট অভিষেকের পর সেই সিরিজের পরের দুই টেস্টে দর্শক হয়ে থাকতে হয়েছে। টেন্ডুলকার সেই দুটি টেস্টেই খেলেছেন এবং দ্বিতীয় টেস্টে প্রথম হাফ সেঞ্চুরিও করে ফেলেছেন। টেন্ডুলকারের সঙ্গে ওয়াকারের আবার দেখা শিয়ালকোটে সিরিজের শেষ টেস্টে। প্রথম তিন টেস্ট ড্র হয়েছে বলে নিজেদের পেস আক্রমণকে লেলিয়ে দিতে পাকিস্তান যেখানে তৈরি করেছে ঘাসে ঢাকা সবুজ উইকেট। শচীন টেন্ডুলকার নামের অত্যাশ্চর্য গল্পের প্রথম অধ্যায়টাও সেখানেই লেখা। যাতে আছেন ওয়াকার ইউনিসও। যাঁর বাউন্সার টেন্ডুলকারের নাকে ছোবল দিয়ে রীতিমতো রক্তারক্তি কাণ্ড ঘটিয়ে ফেলেছে। সেই রক্ত মুছে ব্যাটিং চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন টেন্ডুলকার এবং পরের বলটিতেই মেরেছেন বাউন্ডারি!ওয়াকারও বুঝে গেছেন, প্রথম দর্শনে যাঁকে মোটেই ‘বিশেষ কিছু’ মনে হয়নি, মুখে বেবি ফ্যাটের চিহ্ন বয়ে বেড়ানো সেই ব্যাটসম্যান অন্য ধাতুতে গড়া। ভবিষ্যতে আরও অনেকবারই এর সঙ্গে লড়াইয়ে নামতে হবে। কেই-বা তখন ভেবেছিল, টেস্ট ম্যাচে দুজনের আবার দেখা হবে ১০ বছর পর!

আধুনিক ক্রিকেটের সবচেয়ে আফসোসটার কথা বলার সময় হলো এখন। ফর্মের তুঙ্গে থাকা অবস্থায় শচীন টেন্ডুলকার বনাম দুই ডব্লু—ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনিস। যে লড়াইয়ের কথা ভাবলেই জিবে জল চলে আসে। ওই সিরিজের পরই আরও অনেকবারের মতো দুই দেশের সম্পর্ক ভেঙে পড়ায় যা আসলে কখনো আমাদের দেখাই হয়নি। শচীন টেন্ডুলকারের ব্যাটে যখন রানের ফল্গুধারা বইছে, একই সময়ে রিভার্স সুইংয়ে ব্যাটসম্যানদের বুকে কাঁপন তুলছেন দুই ডব্লু; কিন্তু টেস্ট ক্রিকেটে তাঁদের দেখাই হচ্ছে না। আবার যখন তা হলো, টেন্ডুলকার তখনো দেদীপ্যমান, কিন্তু ওয়াকারের ক্যারিয়ার-সূর্য পশ্চিমাকাশে ঢলে পড়েছে। প্রতিবাদ জানাতে শুরু করেছে দিনের পর দিন গতির ঝড় তোলার ধকল নিতে নিতে ক্লান্ত শরীর, যেটির ছাপ পড়ছে বোলিংয়েও। এমনই যে, ১৯৯৯ সালের সেই ভারত সফরে প্রথম দুই টেস্টে মাত্র ২ উইকেট নেওয়ার পর তৃতীয় টেস্টে দল থেকেই বাদ পড়ে গেছেন ওয়াকার।ওয়াকারের বাউন্সারে টেন্ডুলকারের রক্তাপ্লুত নাকের সেই শিয়ালকোটের পর চেন্নাইয়ে আবার যখন দুজনের দেখা হয়েছে টেস্টে, আরও ৫৩টি টেস্ট খেলে ফেলেছেন ওয়াকার, টেন্ডুলকার খেলেছেন ৬৪টি। ৫৫ টেস্টে ২১.৫৭ গড়ে ২৭৫ উইকেট ওয়াকারকে সর্বকালের সেরা ফাস্ট বোলারদের দলে ঢোকার ছাড়পত্র একরকম দিয়েই দিয়েছে। ৬৪ টেস্টে ৫৪.৭৭ গড়ে ৪৮২০ রান শচীন টেন্ডুলকারকেও তুলে দিয়েছে অমরত্বের হাইওয়েতে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ওয়াকারের বাউন্সারে টেন্ডুলকারের রক্তাক্ত নাক এবং ক্রিকেটের বড় এক আক্ষেপ

প্রকাশের সময় : ০৮:০০:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬