Dhaka ১২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ পাকিস্তান রাখাইনে মিয়ানমারের বিমান বাহিনীর অভিযানে ৪৯ জন নিহত রূপপুরের জ্বালানি পরিবহনে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারে অস্বীকৃতি ‘কারিগরি বিষয়’ জাতিসংঘে বাংলাদেশের মর্যাদাপূর্ণ অংশগ্রহণ, অভিনন্দন মন্ত্রিসভার পুলিশ ভেরিফিকেশনে বাদ দেওয়ার প্রতিবাদে জাবিতে ছাত্রশক্তির লাল কার্ড পত্নীতলায় ২৫ বোতল আরসি কাফসহ স্বামী-স্ত্রী গ্রেফতার কাতারের এলএনজি সরবরাহ বন্ধ, চাপে ভারত-পাকিস্তান-ইতালি-বাংলাদেশ অবৈধ ২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা জাবির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের নতুন সভাপতি মুনতাকিমুল বারী ন্যাম ভবনে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো: পুলিশ

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ পাকিস্তান

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৫৫:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • / 3

এশিয়ান গেমসে মাঠে না নেমেই সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। আজ বাংলাদেশ সময় সকাল ১১টায় মালয়েশিয়ার বিপক্ষে লিটন দাসদের কোয়ার্টার ফাইনালে মাঠে নামার কথা থাকলেও বৃষ্টির কারণে ম্যাচটি শেষ পর্যন্ত বাতিল হয়েছে। র‍্যাংকিংয়ে মালয়েশিয়ার চেয়ে এগিয়ে থাকায় বাংলাদেশ সেমিফাইনালে জায়গা করে নিয়েছে।

বাংলাদেশ দলের ম্যানেজার নাফিস ইকবাল জানান, সকালে গেমস কর্তৃপক্ষ তাদের ম্যাচ বাতিলের বিষয়টি জানিয়েছে। ফলে বাংলাদেশ দলকে স্টেডিয়ামেও যেতে হয়নি।

এর আগে গতকাল বৃষ্টির কারণে দুটি কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হয়নি। আজ সকালে নেপাল ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচটিও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। মাঠের পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশের ম্যাচ শুরুর প্রায় তিন ঘণ্টা আগেই সেটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

আগামী ১ অক্টোবর সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি বাংলাদেশ সময় সকাল ৯টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে আবহাওয়ার উন্নতি না হলে নির্ধারিত সময়ে ম্যাচ আয়োজন নিয়ে শঙ্কা রয়েছে।

সেমিফাইনালও বৃষ্টির কারণে পরিত্যক্ত হলে র‍্যাংকিংয়ে এগিয়ে থাকার সুবিধায় পাকিস্তান জয়ী হিসেবে বিবেচিত হবে। সে ক্ষেত্রে বাংলাদেশকে ব্রোঞ্জ পদকের জন্য লড়াই করতে হবে।

এদিকে বাংলাদেশ নারী ক্রিকেট দলও বৃষ্টির কারণে কোয়ার্টার ফাইনালে মাঠে নামতে পারেনি। চীনের বিপক্ষে তাদের ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় র‍্যাংকিংয়ের সুবিধায় সরাসরি সেমিফাইনালে উঠে যায় বাংলাদেশ নারী দল।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ পাকিস্তান

প্রকাশের সময় : ১১:৫৫:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬