Dhaka ০৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে নবনির্মিত ভবনের উদ্বোধন করেন এমপি আবু তালিব নওগাঁয় ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১০ কেজি গাঁজাসহ আটক ৩ বেনাপোলে শিশুসহ ১৮ বাংলাদেশিকে হস্তান্তর ইউরিয়া ও টিএসপি সংকটে কয়রার কৃষক, আমন আবাদে মারাত্মক হুমকি শহীদ সাইফুদ্দিন সিদ্দিকীর ১২তম শাহাদাত বার্ষিকীতে কয়রায় ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প সৌরবিদ্যুতে ঋণ দিতে ৩ প্রতিষ্ঠানকে দেড় হাজার কোটি টাকা দিচ্ছে সরকার নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন: ‘নৌকা’ স্থগিত, যুক্ত হলো ‘না’ প্রতীক নেপাল লিগে দল পেলেন আকবর আলী, পোখারায় সাকিব সংসদের তিন অধিবেশনে খরচ ৭০৩ কোটি টাকা দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী

এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৪৭:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • / 22

জাপানের নাগোয়ায় টানা বৃষ্টির কারণে ম্যাচ মাঠে গড়ায়নি। তবে র‍্যাঙ্কিংয়ে চীনের চেয়ে এগিয়ে থাকায় বাইলজ অনুযায়ী এশিয়ান গেমস ক্রিকেটের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ৯টায় বাংলাদেশ ও চীনের মধ্যকার ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু গত কয়েক দিনের টানা বৃষ্টিতে মাঠ ভেজা থাকায় নির্ধারিত সময়ে টসও করতে পারেননি আম্পায়াররা।

মাঠের পরিস্থিতি খেলার উপযোগী কি না, তা দেখতে আম্পায়াররা তিনবার মাঠ পরিদর্শন করেন। দীর্ঘ সময় অপেক্ষার পরও মাঠ খেলার উপযোগী না হওয়ায় শেষ পর্যন্ত ম্যাচটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

র‍্যাঙ্কিংয়ে চীনের চেয়ে এগিয়ে থাকায় বাইলজ অনুযায়ী ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠে যায় নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ দল। এর আগে এশিয়ান গেমসে বৈরী আবহাওয়া ও মাঠের অনুপযুক্ত পরিস্থিতির কারণে চীনের হাংজুতেও একই পদ্ধতি অনুসরণ করা হয়েছিল।

এদিকে বৃহস্পতিবার এশিয়ান গেমসে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ নারী ফুটবল দল। জাপানের স্থানীয় সময় বিকেল ৪টায় ওসাকায় ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার বিপক্ষে ১০ গোল হজম করেছিল বাংলাদেশ।

এশিয়ান গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন ১৯ সেপ্টেম্বর হলেও ক্রিকেটের প্রতিযোগিতা শুরু হয়েছে এর দুই দিন আগে, ১৭ সেপ্টেম্বর। নাগোয়ায় সেপ্টেম্বর মাস বছরের অন্যতম বৃষ্টিবহুল সময় হওয়ায় বাংলাদেশের ম্যাচেও বৃষ্টির বাধার আশঙ্কা ছিল। বৃষ্টির কারণে ম্যাচের আগে বাংলাদেশ নারী ক্রিকেট দলও পূর্ণাঙ্গ অনুশীলন করতে পারেনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ

প্রকাশের সময় : ১১:৪৭:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬