Dhaka ০২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সাকিব-তামিমের দূরত্ব নিয়ে মুখ খুললেন খালেদ মাহমুদ সুজন পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি ও পদায়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেলের জামিন নওগাঁয় হানিট্র্যাপ চক্রের মূলহোতাসহ ৪ জন গ্রেফতার সাইবার অপরাধ ঠেকাতে যুগোপযোগী আইন হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাজনৈতিক সমাধানের মাধ্যমেই রোহিঙ্গা সংকটের অবসান সম্ভব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী সুন্দরবনের দুর্ধর্ষ নানা ভাই বাহিনীর প্রধানসহ ১২ সদস্যের আত্মসমর্পণ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে ভোট ২৯ অক্টোবর

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেলের জামিন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৩৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • / 5

জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকার আদাবরে পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য বি এম মোজাম্মেল হককে জামিন দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি কে এম ইমরুল কায়েশের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে মোজাম্মেল হকের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. লিটন মিয়া। রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেন সহকারী অ্যাটর্নি জেনারেল জসিম উদ্দিন।

এর আগে, ২০২৫ সালের অক্টোবরে আদাবরে পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় মোজাম্মেল হককে কারাগারে পাঠানো হয়। এর আগে ঢাকার নিকেতন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

জুলাই আন্দোলনের সময় হামলার অভিযোগে মোজাম্মেল হকের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় আটটি মামলা রয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের পতনের দিন রুবেলসহ কয়েকশ ছাত্র-জনতা আদাবরের রিং রোড এলাকায় প্রতিবাদী মিছিল বের করেন। এ সময় পুলিশ ও আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, তাঁতি লীগ, কৃষক লীগ ও মৎস্যজীবী লীগের নেতাকর্মীরা মিছিলে গুলি চালায় বলে অভিযোগ করা হয়। এতে রুবেল গুলিবিদ্ধ হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে আদাবর থানায় হত্যা মামলা করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেলের জামিন

প্রকাশের সময় : ০১:৩৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬