গুরুত্বপূর্ণ সংবাদ:
প্রতারণা মামলায় বিদিশার জামিন নামঞ্জুর
স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ১২:০৩:৫১ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
- / 6
প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
বুধবার আদালত এ আদেশ দেন। এর আগে গত ২৫ আগস্ট রাতে ঢাকার গুলশানের একটি রেস্তোরাঁ থেকে গুলশান থানা পুলিশ তাকে গ্রেফতার করে। প্রতারণার মামলায় দেওয়া সাজা ও গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
চলতি বছরের ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামশেদ আলম প্রতারণার মামলায় বিদিশাকে দুই বছরের কারাদণ্ড দেন।
মামলার বাদী পল্লবীর ব্যবসায়ী এ কে এম মোশাররফ হোসেন সিকদার ২০০৮ সালে গুলশান থানায় মামলাটি করেন। অভিযোগ অনুযায়ী, বারিধারায় একটি ফ্ল্যাট দেওয়ার কথা বলে তার কাছ থেকে ৭৫ লাখ টাকা নেওয়া হলেও পরে ফ্ল্যাট বুঝিয়ে দেওয়া হয়নি। টাকা ফেরতের জন্য দেওয়া চেকও হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকায় প্রত্যাখ্যাত হয়।
Tag :




















