Dhaka ০৮:০৬ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বেনাপোলে হেরোইনের মামলায় মাদক ব্যবসায়ী মহাসিনের যাবজ্জীবন

বেনাপোল প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ০৯:৪৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • / 60

যশোরের বেনাপোলে ১০০ গ্রাম হেরোইন উদ্ধারের মামলায় মহাসিন নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার যশোর অতিরিক্ত দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক শাহীদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত মহাসিন বেনাপোলের ভবেরবেড় গ্রামের মৃত কালু শেখের ছেলে। তিনি বর্তমানে কারাগারে আটক রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের এপিপি আজিজুল ইসলাম।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১১ ডিসেম্বর সকালে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানা পুলিশের একটি দল ভবেরবেড় গ্রামের রিয়াজুল ইসলামের বাড়ির সামনে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মহাসিন পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে ধাওয়া করে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এ ঘটনায় বেনাপোল পোর্ট থানার এসআই হারুন অর রশিদ বাদী হয়ে মহাসিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মামলাটি তদন্ত শেষে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মহাসিনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা।

দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও বিচারিক কার্যক্রম শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত মহাসিনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ অনাদায়ে তাকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বেনাপোলে হেরোইনের মামলায় মাদক ব্যবসায়ী মহাসিনের যাবজ্জীবন

প্রকাশের সময় : ০৯:৪৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬