Dhaka ০৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালুখালীতে মেয়ের ফেসবুক স্ট্যাটাসের জেরে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ জবির মার্কেটিং স্পোর্টস ক্লাবের নতুন নেতৃত্বে নিয়াজ ও খোকা নওগাঁয় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির শিক্ষক প্রশিক্ষণ ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ নিখুঁত নয়, তবে এটি অপরিহার্য: ড. খলিলুর রহমান গারো পাহাড়ের পাদদেশে ধারণ করা ‘ইত্যাদি’, দেখা যাবে আজ এশিয়ান গেমসে নারী হকিতে প্রথম পয়েন্ট পেল বাংলাদেশ নওগাঁ সীমান্তে ১১ বোতল ভারতীয় কিংডিল সিরাপ উদ্ধার জ্বালানি তেলের দামবৃদ্ধিতে বেড়েছে সবজির দাম ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে একদিনে যুক্তরাজ্যে ৭৮১ অভিবাসনপ্রত্যাশী

ফিফাকে ট্রাম্পের হুমকি, ‘ইনফান্তিনোকে সরানোর কথা ভাবাও হবে মারাত্মক ভুল’

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:০৪:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • / 68

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে সরানোর কথা ভাবলে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ‘মারাত্মক ভুল’ করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় ফিফার প্রতি এই সতর্কবার্তা দেন ট্রাম্প। তিনি ইনফান্তিনোর প্রতি নিজের সমর্থন জানিয়ে বলেন, ফিফা সভাপতি অসাধারণ একজন নেতা এবং তার নেতৃত্বে সদ্য অনুষ্ঠিত বিশ্বকাপ সর্বকালের সবচেয়ে সফল বিশ্বকাপ হয়েছে।

ট্রাম্প বলেন, ইনফান্তিনোকে সরানোর কথা ভাবাও ফিফার জন্য মারাত্মক ভুল হবে। তিনি চলে গেলে ভবিষ্যতের কোনো বিশ্বকাপই আর এতটা সফল বা লাভজনক হবে না বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।

সম্প্রতি ১৫ বিলিয়ন ডলারের একটি বিতর্কিত পরিকল্পনা নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ইনফান্তিনো। পরিকল্পনাটি ছিল বিশ্বকাপসহ ফিফার সব টুর্নামেন্টের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করা। উয়েফা, কনকাকাফ ও এএফসির তীব্র বিরোধিতার মুখে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা প্রত্যাহার করতে বাধ্য হয় ফিফা।

এরপর ইনফান্তিনোর পদত্যাগের দাবিতে সরব হয়েছে উয়েফা, এএফসি ও কনকাকাফের মতো প্রভাবশালী ফুটবল সংগঠন। তবে আফ্রিকার ফুটবল ফেডারেশন এবং আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের মতো কয়েকটি সংগঠন এখনো ফিফা সভাপতির পাশে রয়েছে।

এদিকে ট্রাম্প ও ইনফান্তিনোর ঘনিষ্ঠ সম্পর্ক গত কয়েক বছর ধরেই আলোচনায় রয়েছে। বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে ট্রাম্পকে বিশেষ ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়া হয়েছিল। এছাড়া বিশ্বকাপ চলাকালে ট্রাম্পের ফোনের পর যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার বালোগানের লাল কার্ডের শাস্তি স্থগিত করেছিলেন ইনফান্তিনো।

সবশেষে ইনফান্তিনোর নেতৃত্বাধীন ফিফার বিরুদ্ধে ওঠা অভিযোগ ও বিতর্কের মধ্যেই তার পক্ষে প্রকাশ্যে অবস্থান নিলেন ট্রাম্প। এখন তার এই হুঁশিয়ারির পর ফিফা, উয়েফা, এএফসি ও কনকাকাফসহ সংশ্লিষ্ট দেশ ও সংগঠনগুলো কী প্রতিক্রিয়া জানায়, সেটিই দেখার বিষয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ফিফাকে ট্রাম্পের হুমকি, ‘ইনফান্তিনোকে সরানোর কথা ভাবাও হবে মারাত্মক ভুল’

প্রকাশের সময় : ১১:০৪:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬