Dhaka ০৩:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালুখালীতে মেয়ের ফেসবুক স্ট্যাটাসের জেরে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ জবির মার্কেটিং স্পোর্টস ক্লাবের নতুন নেতৃত্বে নিয়াজ ও খোকা নওগাঁয় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির শিক্ষক প্রশিক্ষণ ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ নিখুঁত নয়, তবে এটি অপরিহার্য: ড. খলিলুর রহমান গারো পাহাড়ের পাদদেশে ধারণ করা ‘ইত্যাদি’, দেখা যাবে আজ এশিয়ান গেমসে নারী হকিতে প্রথম পয়েন্ট পেল বাংলাদেশ নওগাঁ সীমান্তে ১১ বোতল ভারতীয় কিংডিল সিরাপ উদ্ধার জ্বালানি তেলের দামবৃদ্ধিতে বেড়েছে সবজির দাম ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে একদিনে যুক্তরাজ্যে ৭৮১ অভিবাসনপ্রত্যাশী

বাবাকে শেষ বিদায় জানালেন মেসি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:২৭:০৪ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • / 61

দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা যাওয়া বাবা হোর্হে মেসিকে শেষ বিদায় জানিয়েছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। রোববার সকালে কড়া নিরাপত্তার মধ্যে পরিবারের সদস্যদের নিয়ে রোজারিওর ‘এল প্রাডো’ ব্যক্তিগত কবরস্থানে বাবার সৎকারে অংশ নেন তিনি।

৬৮ বছর বয়সে শনিবার ভোরে রোজারিওর ‘সানাতোরিও সেন্ট্রো’ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হোর্হে মেসি। দীর্ঘদিন ধরে তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।

বাবার মৃত্যুর খবর পাওয়ার পর শনিবার রাতে স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও সন্তানদের নিয়ে যুক্তরাষ্ট্র থেকে ব্যক্তিগত বিমানে রোজারিওতে পৌঁছান মেসি। পরে মা সেলিয়া কুচিত্তিনি এবং ভাইবোন মাতিয়াস, রদ্রিগো ও মারিয়া সোলের সঙ্গে বাবার সৎকারে অংশ নেন তিনি।

পরিবারের ব্যক্তিগত সময় ও গোপনীয়তা নিশ্চিত করতে ‘এল প্রাডো’ কবরস্থানে দর্শনার্থীদের প্রবেশ সীমিত করা হয়। মেসির প্রতি সমর্থন জানাতে রোজারিও বিমানবন্দর ও কবরস্থানের বাইরে ভক্তরা ব্যানার ও বার্তা রেখে যান। সেখানে লেখা ছিল, ‘শক্ত থাকো, লিও, আমরা তোমাকে ভালোবাসি।’

হোর্হে মেসির মৃত্যুতে শোক জানিয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন ও আর্জেন্টিনা জাতীয় দলের কোচিং স্টাফ। তাদের পক্ষ থেকে ফুলের তোড়াও পাঠানো হয়। রোজারিওর মেয়র পাবলো জাভকিনও মেসি পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এদিকে, হোর্হে মেসির স্মরণে আর্জেন্টিনার সব পেশাদার ও যুব পর্যায়ের ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হচ্ছে। খেলোয়াড়, কোচিং স্টাফ ও রেফারিদের কালো আর্মব্যান্ড পরার নির্দেশও দেওয়া হয়েছে।

মেসির শৈশবের স্থানীয় ক্লাব আবানদেরাদো গ্রানদোলিও হোর্হে মেসির প্রতি শ্রদ্ধা জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে মেসি, তার বাবা ও অন্য শিশুদের একটি পুরোনো ছবি প্রকাশ করে ক্লাবটি লিখেছে, হোর্হে তাদের ইতিহাসের অংশ ছিলেন এবং ক্লাবটির একজন কোচও ছিলেন। ছোট্ট লিওনেলের ফুটবলের শুরুর দিনগুলোতে তিনি পাশে ছিলেন বলেও উল্লেখ করেছে ক্লাবটি।

মাত্র চার বছর বয়সে ওই ক্লাবেই ফুটবলের হাতেখড়ি হয় মেসির। তাই বাবার পাশাপাশি হোর্হে মেসি ছিলেন তার ফুটবলজীবনের শুরুর দিকের অন্যতম গুরুত্বপূর্ণ সঙ্গী।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বাবাকে শেষ বিদায় জানালেন মেসি

প্রকাশের সময় : ১২:২৭:০৪ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬