Dhaka ১২:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

মান্দায় পুলিশের অভিযানে ১২০ লিটার চোলাই মদ উদ্ধার, দুই মাদক কারবারি পলাতক

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ১১:০২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • / 75

নওগাঁর মান্দা থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১২০ লিটার চোলাই মদ ও মদ তৈরির বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই অভিযুক্ত মাদক কারবারি পালিয়ে যাওয়ায় তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

পুলিশ জানায়, বুধবার (৬ আগস্ট) নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সরাসরি নির্দেশনায় মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলমের পরামর্শে এসআই মো. নজরুল ইসলাম ও এসআই মো. মোকারম হোসেনের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

সকাল সাড়ে ৯টার দিকে মান্দা উপজেলার তেতুলিয়া ইউনিয়নের চক সাবাই এলাকায় পলাতক আসামি মো. বাবু (৪০), পিতা- মৃত শুকুর আলী এবং তার স্ত্রী মোছা. তাহেরা বিবির (৩৬) বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তারা চোলাই মদ তৈরির কাজে ব্যস্ত ছিলেন। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির পেছনের গেট দিয়ে পালিয়ে যান।

অভিযানকালে স্থানীয় লোকজনের উপস্থিতিতে ১২০ লিটার চোলাই মদ এবং মদ তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করা হয়। উদ্ধার করা আলামতের একটি অংশ পরীক্ষা ও বিচারিক কার্যক্রমের জন্য জব্দ তালিকাভুক্ত করা হয় এবং সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ শেষে অবশিষ্ট আলামত বিধি মোতাবেক ধ্বংস করা হয়।

পুলিশ জানায়, পলাতক দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মান্দায় পুলিশের অভিযানে ১২০ লিটার চোলাই মদ উদ্ধার, দুই মাদক কারবারি পলাতক

প্রকাশের সময় : ১১:০২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬