Dhaka ১২:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

নওগাঁ সদর থানার অভিযানে ১৫০ লিটার চোলাই মদ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৬:৫২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • / 71

নওগাঁ সদর থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ লিটার চোলাই মদ, মদ তৈরির বিভিন্ন উপকরণ ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় দুইজনকে গ্রেপ্তার করা হয় এবং একটি চোলাই মদ তৈরির কারখানা ধ্বংস করা হয়েছে।

পুলিশ জানায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সরাসরি নির্দেশনায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামানের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে সদর উপজেলার শিকারপুর ইউনিয়নের গোয়ালী গ্রামে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে ১৫০ লিটার চোলাই মদ, চোলাই মদ তৈরির বিভিন্ন উপকরণ ও সরঞ্জাম উদ্ধার করা হয়। একই সঙ্গে ওই গ্রামের মো. আবুল কাশেম (পিতা: মো. আজহার আলী) এবং মো. খোরশেদ আলম (৫৬) (পিতা: অহির আলী) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। পরে ঘটনাস্থলে থাকা চোলাই মদ তৈরির কারখানাটি ধ্বংস করে পুলিশ।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁ সদর থানার অভিযানে ১৫০ লিটার চোলাই মদ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৬:৫২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬