Dhaka ১২:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

কালীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা সভা ও দোয়া

কালীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১২:৪২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • / 65

ঝিনাইদহের কালীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সন্ধ্যায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইসরাইল হোসেন জীবনের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন মাহবুবুর রহমান মিলন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঝিনাইদহ-৪ আসনের বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাবেক প্যানেল মেয়র ও রাজনীতিবিদ হামিদুল ইসলাম হামিদ।

প্রধান অতিথির বক্তব্যে হামিদুল ইসলাম হামিদ বলেন, গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁদের রক্তের বিনিময়ে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, দেশ ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকারের ইতিবাচক কর্মকাণ্ডে গঠনমূলক সহযোগিতা করার পাশাপাশি জনগণের প্রত্যাশা পূরণে বিএনপির নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লুৎফর রহমান লেন্টু, আশরাফুজ্জামান লাল, বাবুল আক্তার, আজিজুল ইসলাম, শাহিন লস্কর, তৌফিকুর রহমান কাজল ও হাবিবুর রহমানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।

বক্তারা বলেন, গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে দেশ, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দলীয় নেতাকর্মীদের মধ্যে ভেদাভেদ ভুলে সংগঠনকে আরও শক্তিশালী করার পাশাপাশি জনগণের কল্যাণে নিবেদিত থেকে উন্নয়ন ও সেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানের সব শহীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া করা হয়।

এ সময় উপজেলা ও পৌর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা সভা ও দোয়া

প্রকাশের সময় : ১২:৪২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬